‘শিগগিরই শুরু হবে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ’
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত ১০ অক্টোবর থেকে কার্যকর এ যুদ্ধবিরতি শুরু হওয়ার পরও ইসরায়েল এখন পর্যন্ত ৫০০ বারের বেশি চুক্তি লঙ্ঘন করেছে। যুদ্ধবিরতির মধ্যেই প্রায় ৪০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় খান ইউনিসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী বিমান ও কামান হামলা চালায়। এতে অন্তত পাঁচজন নিহত হন। ইসরায়েল দাবি করে, তাদের সেনাদের ওপর ‘হামলা’ চালানোয় হামাসের একজন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যার পরিপ্রেক্ষিতেই হতাহতের ঘটনা ঘটেছে।
ইসরায়েলি সেনাদের ওপর কথিত ওই হামলা প্রসঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আজ একটি বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কিছু মানুষ গুরুতর আহত হয়েছেন, সম্ভবত কিছু মানুষ মারা গেছেন। কিন্তু যুদ্ধবিরতি ভালোই চলছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে পারে না। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপও একই সঙ্গে এগিয়ে চলছে, খুব শিগগিরই এটি কার্যকর হবে।
হামাসের কাছে ইসরায়েলের আরও মাত্র দুইজন জিম্মি রয়েছে; তাদের একজন থাইল্যান্ডের নাগরিক। জিম্মিদের মুক্তি নিশ্চিত হলেই দ্বিতীয় ধাপ চালু হওয়ার কথা। তবে এ ইস্যুতে ইসরায়েল ‘গড়িমসি’ করছে বলে অভিযোগ রয়েছে।
হামাস ও ইসরায়েলের মধ্যে দ্বিতীয় ধাপের চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়নি। তবে এটি কার্যকর করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে কিছু কাঠামোগত ব্যবস্থা নির্ধারণ করেছে যুক্তরাষ্ট্র। পরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ধাপ শুরু হলে গাজায় প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করবে একটি টেকনোক্র্যাট সরকার। পাশাপাশি হামাসের স্থলে নিরাপত্তা ব্যবস্থাপনায় যুক্ত হবে একটি আন্তর্জাতিক বাহিনী।
তথ্যসূত্র : টাইমস অব ইসরায়েল
(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








