‘খালেদা জিয়া সুস্থ থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ’
স্টাফ রিপোর্টার : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, দেশনেত্রী খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। তাই বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য দেশনেত্রীর সুস্থতা জরুরি। আসুন সবাই তার জন্য দোয়া করি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী কর্মজীবী দলের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, খালেদা জিয়া সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে। এই মানুষটিকে অনুসরণ করলে গণতন্ত্রকে অনুসরণ করা হয়, স্বাধীনতাকে অনুসরণ করা হয়। আমরা যে যেখানেই আছি, আসুন আমরা সবাই তার জন্য দোয়া করি। বিশ্বের বিভিন্ন দেশের যারা তার সুস্থতার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছেন, সৃষ্টিকর্তার দরবারে প্রার্থনা করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দেশের মানুষ যারা তার জন্য দোয়া করেছেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞ।
তিনি বলেন, খালেদা জিয়া বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। হুসেইন মুহম্মদ এরশাদের স্বৈরাচার থেকে তিনি বাংলাদেশকে মুক্ত করেছিলেন। মানুষের ভালোবাসা নিয়ে তিনি তিনবার ক্ষমতায় এসেছেন। অথচ সেই মানুষটাই আজ হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। ডাক্তাররা বলছেন, তিনি আগের থেকে এখন কিছুটা ভালো আছেন।
সবার প্রতি আহ্বান জানিয়ে সাবেক এই সংসদ সদস্য বলেন, আমাদের জীবন-মৃত্যু আল্লাহর হাতে। তিনিই আমাদের রক্ষা করতে পারেন, সুস্থতা দিতে পারেন। আসুন, আমরা সবাই আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করি। মহান আল্লাহতা'আলা যেন আমাদের নেত্রী খালেদা জিয়াকে দ্রুত সুস্থ করে দেন।
ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, খালেদা জিয়া আমাদের বাঁচতে শিখিয়েছেন। আমি ছাত্রজীবন থেকে ছাত্রদলের মধ্য দিয়ে রাজনীতি করে আজ যে জায়গায় এসেছি, এই দেশে আমার সবকিছুই তার হাত ধরে। এই মানুষটি গণতন্ত্রকে সমৃদ্ধ করেছেন। তিনি কখনো প্রতিহিংসামূলক দৃষ্টিভঙ্গি বা কার্যক্রমে ছিলেন না। তিনি কুৎসা পছন্দ করতেন না, নিজেও করতেন না। তিনি কখনো বিদ্বেষী ছিলেন না। এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে তিনি ক্ষমতার বাইরে থেকেও, আবার ক্ষমতায় থেকেও কাজ করেছেন। সেগুলো ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। আল্লাহ যেন তার সুস্থতা নিশ্চিত করেন।
আয়োজক সংগঠনের সভাপতি সালাউদ্দিন খান পিপিএম এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আলমগীর হোসেন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মো. আনোয়ার, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
(ওএস/এএস/ডিসেম্বর ০৪, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








