পুতিনকে ‘গীতা’ উপহার দিলেন মোদী
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রুশ ভাষায় অনূদিত ভগবদ্গীতা উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে মোদী লিখেছেন, প্রেসিডেন্ট পুতিনকে রুশ ভাষার গীতার একটি কপি উপহার দিলাম। গীতার শিক্ষায় বিশ্বের কোটি মানুষের প্রেরণা মেলে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতে স্বাগত জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া আরেক পোস্টে মোদী দুই দেশের বন্ধুত্বকে ‘সময়ের পরীক্ষায় উত্তীর্ণ’ বলে উল্লেখ করেন।
মোদী তার পোস্টে লিখেছেন, আমার বন্ধু, প্রেসিডেন্ট পুতিনকে ভারতে স্বাগত জানাতে পেরে আনন্দিত। আজ সন্ধ্যা এবং আগামীকালের আলোচনার জন্য অপেক্ষা করছি। ভারত-রাশিয়া বন্ধুত্ব সময় পরীক্ষিত, যা আমাদের জনগণের জন্য অত্যন্ত কল্যাণ বয়ে এনেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে দিল্লিতে পৌঁছেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিমানবন্দরে গিয়ে তাকে স্বাগত জানান।
শুক্রবার (৫ ডিসেম্বর) হবে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক। তার আগে পুতিনকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সকালে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন পুতিন।
সরকারি সূত্রে জানা গেছে, পুতিনের সফরে বড় একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও এসেছে। ভারত আশা করছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ তৈরি হবে।
উভয় পক্ষ জানিয়েছে, শীর্ষ বৈঠকে প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য—এই তিনটি বিষয়কে কেন্দ্র করেই মূল আলোচনা হবে। শিপিং, স্বাস্থ্যসেবা, সার ও যোগাযোগ খাতে একাধিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে।
এদিকে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে অতিরিক্ত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পরিকল্পনা এবং ইউক্রেন যুদ্ধের কারণে বিলম্বিত সামরিক সরঞ্জাম সরবরাহ—এসব নিয়েও বিস্তৃত আলোচনা হয়। ২০১৮ সালে ৫ বিলিয়ন ডলারের চুক্তিতে কেনা এস-৪০০ সিস্টেম ভারতের ‘অপারেশন সিন্ধুরের’ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তথ্যসূত্র : এএনআই
(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০২৫)
পাঠকের মতামত:
- নড়াইলে চোরাই মোটরসাইকেল উদ্ধার, চোর চক্রের ৪ সদস্য আটক
- সালথায় স্ত্রী-সন্তানকে খুটিতে বেঁধে নির্যাতনের অভিযোগে স্বামী গ্রেপ্তার
- বঙ্গবন্ধু প্রেসিডেন্ট ইয়হিয়ার আমন্ত্রণ তাৎক্ষণিকভাবে প্রত্যাখান করেন
- আগৈলঝাড়ায় তিনদিন পরে ঘুষের টাকা ফেরত দিলেন বন মালি দেলোয়ার বেপারী
- আগৈলঝাড়ায় জামায়াতে ইসলামীর দোয়া ও ইফতার মাহফিল
- সংরক্ষিত আসনে আলোচনায় কামরুন নাহার লিজি
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি ছামিউলের বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন
- দেশের বাজারে স্যামসাং গ্যালাক্সি এস২৬ সিরিজের প্রি-অর্ডার শুরু
- ইরানে হামলা ও খামেনিকে হত্যার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ
- সালথায় খেলাফত মজলিশের নির্বাচনী পরবর্তী পর্যালোচনা সভা ও দোয়া মাহফিল
- নড়াইলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাথে এমপি আতাউরের মতবিনিময়
- রবীন্দ্র-চেতনায় বসন্তোৎসব: রঙের চেয়ে প্রাণের মেলা
- আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
- রাজবাড়ীতে ট্রাকচাপায় প্রবাসী নিহত
- ‘বেঁচে থেকেও যেন বেঁচে নেই’
- ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির চার প্রার্থী
- মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা ও সুপারফুড কিনোয়া চাষে কৃষক তামজিদের সাফল্য
- আগামী বছর কোকো মেমোরিয়াল ট্রাস্ট পুরস্কার দেওয়া হবে জাতীয়ভাবে
- বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
- ইরানের নেতৃত্ব পরিষদে আলিরেজা আরাফি
- টি-২০ বিশ্বকাপ, সেমিফাইনালে কে কার মুখোমুখি
- মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট
- ‘সংসদ ও রাজপথে সোচ্চার থাকবে এনসিপি’
- ‘সরকার পরামর্শ গ্রহণ না করলে বিরোধীদলের যে ভূমিকা সেটাই করবো’
- ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করব না’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- শিউলি আহমেদ’র কবিতা
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
-1.gif)








