তুরস্কের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ দ্রুতগতিতে এগোচ্ছে
বিশেষ সংবাদদাতা : তুরস্কের মার্সিন প্রদেশে নির্মাণাধীন দেশের প্রথম ও একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আকুইয়ুর কাজ সফলভাবে এগিয়ে চলছে। চার ইউনিটবিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। পাশাপাশি বাকি ইউনিটগুলোর নির্মাণ ও যন্ত্রপাতি স্থাপনের কাজও নির্ধারিত সময়সূচি অনুযায়ী অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক শক্তি করপোরেশন রসাটমের মিডিয়া উইং।
সম্প্রতি প্রকল্পের দ্বিতীয় ইউনিটে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে। টারবাইন ইউনিটের ভেতরে সফলভাবে স্থাপন করা হয়েছে টারবাইন জেনারেটরের স্ট্যাটার। এটি টারবাইন সরঞ্জাম স্থাপনের অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রযুক্তিগতভাবে অত্যন্ত জটিল ধাপ হিসেবে বিবেচিত।
টারবাইন জেনারেটরের স্ট্যাটারটি বিদ্যুৎকেন্দ্রটির সবচেয়ে ভারী উপাদানগুলোর একটি। এর ওজন ৪৩৭ টন, দৈর্ঘ্য ১২ মিটার এবং ব্যাস ৪.২ মিটার। বিশেষায়িত রিগিং সরঞ্জাম ও আধুনিক হাইড্রোলিক ব্যবস্থার মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে স্ট্যাটারটি নির্ধারিত স্থানে স্থাপন করা হয়। এ কাজে ভারী যন্ত্রাংশ পরিবহন ও স্থাপনে অভিজ্ঞ একটি তুরস্কের স্থানীয় প্রতিষ্ঠান সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রসাটম এই আকুইয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। প্রকল্পটি সম্পন্ন হলে এখানে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন হবে। বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মতো এখানেও ব্যবহৃত হচ্ছে সর্বাধুনিক রাশিয়ান তৃতীয় প্রজন্মের ‘ভিভিইআর–১২০০’ রিঅ্যাক্টর, যা আন্তর্জাতিক সব নিরাপত্তা মান পূরণে সক্ষম।
(এসকেকে/এসপি/জানুয়ারি ১৫, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








