‘বৈশ্বিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে’
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। পুরোনো সংঘাতগুলো আবার তীব্র হচ্ছে এবং নতুন নতুন সংকটপূর্ণ অঞ্চল তৈরি হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৩০টিরও বেশি দেশের নতুন রাষ্ট্রদূতদের কাছ থেকে পরিচয়পত্র গ্রহণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন। বক্তব্যে তিনি বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জের কথা তুলে ধরে বলেন, আন্তর্জাতিক সহযোগিতাই মানবজাতির টেকসই উন্নয়ন ও সমৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি।
পুতিন বলেন, শান্তি সহজে আসে না। প্রতিদিন তা গড়ে তুলতে হয়। শান্তির জন্য প্রয়োজন প্রচেষ্টা, দায়িত্ববোধ এবং সচেতন সিদ্ধান্ত। বিশেষ করে বর্তমান সময়ে এর গুরুত্ব আরও স্পষ্ট, যখন আন্তর্জাতিক অঙ্গনের পরিস্থিতি ক্রমেই অবনতি হচ্ছে—এ বিষয়ে কেউ দ্বিমত করবে না। পুরোনো সংঘাতগুলো তীব্র হচ্ছে এবং নতুন গুরুতর সংকট তৈরি হচ্ছে।
তিনি আরও বলেন, আধুনিক বিশ্বে কূটনীতি ও সমঝোতার প্রচেষ্টা ক্রমে একতরফা ও বিপজ্জনক পদক্ষেপের দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে।
পুতিনের বলেন, বিশ্বজুড়ে বহু দেশ তাদের সার্বভৌম অধিকার লঙ্ঘনের শিকার হচ্ছে, বিশৃঙ্খলা ও আইনহীনতার মধ্যে পড়ছে এবং নিজেদের রক্ষা করার মতো শক্তি ও সম্পদের অভাবে ভুগছে।
রুশ প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়ে বৈশ্বিক সম্প্রদায়ের সব সদস্যকে একটি আরও ন্যায়সঙ্গত বহুমুখী বিশ্বব্যবস্থা গড়ে তোলার পক্ষে সমর্থন দেওয়ার অনুরোধ জানান।
বক্তব্যে ইউক্রেন যুদ্ধের কথাও উল্লেখ করেন পুতিন। তিনি বলেন, ইউক্রেন ঘিরে সৃষ্ট সংকট ছিল রাশিয়ার বৈধ স্বার্থ দীর্ঘদিন ধরে উপেক্ষা করার সরাসরি ফল। আমাদের নিরাপত্তা হুমকির মুখে ফেলা এবং ন্যাটোকে রাশিয়ার সীমান্তের দিকে এগিয়ে নেওয়ার সচেতন নীতি এর জন্য দায়ী, যা আমাদের দেওয়া প্রকাশ্য প্রতিশ্রুতির পরিপন্থি।
একই সঙ্গে পুতিন ইউক্রেনে দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তি প্রতিষ্ঠার প্রতি রাশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
তথ্যসূত্র : আরটি
(ওএস/এএস/জানুয়ারি ১৬, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








