সৌদি আরবের খনিতে মিললো ২ লাখ ২৬ হাজার কেজি সোনা
আন্তর্জাতিক ডেস্ক : ২০২৫ সালে সৌদি আরবে প্রায় ৮০ লাখ আউন্স (প্রায় ২ লাখ ২৬ হাজার কেজি) সোনার নতুন মজুত আবিষ্কৃত হয়েছে। সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সুলিমান আল-ওথাইম এ তথ্য জানিয়েছেন।
রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরামের পঞ্চম আসরের ফাঁকে সৌদি সংবাদমাধ্যম আল-ইকতিসাদিয়াহকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-ওথাইম বলেন, আবিষ্কৃত সোনার মধ্যে প্রায় ১৫ লাখ আউন্সই সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির অংশে পড়েছে।
তিনি জানান, স্থানীয়ভাবে উৎপাদিত সোনা প্রক্রিয়াজাত করতে কোম্পানির রিফাইনারিগুলো নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে এসব রিফাইনারিতে বছরে ৩৬ টন সোনা পরিশোধনের সক্ষমতা রয়েছে। পাশাপাশি, সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানির নামসংবলিত হলমার্ক দিয়ে স্থানীয় সোনা বাজারজাত করা হচ্ছে।
আল-ওথাইম বলেন, কোম্পানিটির নিজস্ব সব ধরনের উৎপাদন লাইন ও খনন-সম্পর্কিত সেবা রয়েছে। এর মধ্যে আকাশ ও ভূমি থেকে ইমেজিং, ট্রেঞ্চিং এবং কূপ খননের মতো কার্যক্রম অন্তর্ভুক্ত। সরকারি সহায়তা ও বিভিন্ন সুবিধার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে দেশের মোট সোনা উৎপাদনের ৫০ শতাংশ অর্জনের লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।
তিনি আরও জানান, সোনার দামে নজিরবিহীন উত্থানের বছর ছিল ২০২৫ সাল। এ সময়ে সোনার বার্ষিক দর বৃদ্ধি পেয়েছে ৬৪ শতাংশের বেশি। ভূরাজনৈতিক উত্তেজনা এবং কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগ তহবিলগুলোর ব্যাপক চাহিদাই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।
তথ্য বলছে, ২০২৫ সালে সোনার গড় মূল্য ছিল প্রতি আউন্স ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ ডলারের মধ্যে। বছরের শুরুতে যেখানে দাম ছিল প্রায় ২ হাজার ৭১০ ডলার, সেখান থেকে ধাপে ধাপে বেড়ে ডিসেম্বর মাসে তা ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে প্রায় ৪ হাজার ৫০০ ডলার দাঁড়ায়।
সুলিমান আল-ওথাইম বলেন, বিদেশি দক্ষতা কাজে লাগিয়ে সৌদি গোল্ড রিফাইনারি কোম্পানি তাদের খনি ও রিফাইনারিগুলোকে বৈশ্বিক খনিশিল্পের শীর্ষ পর্যায়ের প্রতিষ্ঠানে পরিণত করতে কাজ করছে। তিনি জানান, উৎপাদন বাড়াতে এবং খনিশিল্পে নতুন বিনিয়োগের সুযোগ খুঁজতে শিগগির একটি নতুন কৌশল বাস্তবায়ন শুরু করা হবে।
তথ্যসূত্র : আরব নিউজ
(ওএস/এএস/জানুয়ারি ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- 'খুলনায় সেনাবাহিনীর গুলিতে ৬ জন শহীদ হন'
- গণশত্রুরা গণভোটকে ক্যাশ করতে চাচ্ছে : মোমিন মেহেদী
- ইরানে নিহতের সংখ্যা বেড়ে ৭৮৭
- দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ
- রপ্তানি খাতে আড়াই হাজার কোটি টাকার নগদ সহায়তা ছাড়
- দিনাজপুরে ভাড়াটিয়াকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালা গ্রেফতার
- ফসলের সাথে এ কেমন শত্রুতা!
- গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক
- সালথায় ৩০ ছাত্রের মাঝে ছাত্র-শিবিরের কোরআন শরীফ বিতরণ
- রাজৈরে ঐতিহ্যবাহী হোলি উৎসব
- স্থানীয়দের বাধার মুখে বন্ধ হয়ে যাওয়া রাস্তার কাজ নিজের না দাবী মোতাহারের
- দিনাজপুরে উইমেন চেম্বার অফ কমার্স’র সভাপতি শাহিনুর জেলহাজতে
- শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি মনিরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
- রাজনীতির দুষ্টু চক্র এবং আমাদের রাষ্ট্র নায়ক
- কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে মহিলা মাদ্রাসা
- আগামী ৭ কর্মদিবসে শ্রমিকদের বেতন ও ১২ মার্চের মধ্যে বোনাস দিতে হবে
- ফুলপুরে যুব মজলিসের দাওয়াতি মজলিস অনুষ্ঠিত
- ফরিদপুরে যুবককে কুপিয়ে হত্যা
- ‘শহীদ পরিবারকে উপেক্ষা করলে গণতন্ত্রের লড়াই সার্থক হবে না’
- ‘বিএনপি আদালতের মাধ্যমে সংস্কার বাধাগ্রস্ত করছে’
- বিরোধী দলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- হাসপাতালে ফজলুর রহমান বাবু
- ‘তাকে দলেই রাখতাম না, অধিনায়ক তো দূরের কথা’
- ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১৩৬ মামলা
- জুলাই জাতীয় সনদ ও গণভোটের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- শিউলি আহমেদ’র কবিতা
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- মেঘনায় চাঞ্চল্যকর সেভেন মার্ডার ঘটনার মাস্টারমাইন্ড গ্রেফতার
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
-1.gif)








