গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক : কারাগারে গ্যাং সদস্য কয়েদিদের দাঙ্গা, কারা-কর্মীদের জিম্মি সংকট ও পুলিশ হত্যার জেরে গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালো। সপ্তাহান্তে সংঘটিত সহিংসতায় রাজধানী গুয়াতেমালা সিটিতে অন্তত সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনার পর রবিবার (১৮ জানুয়ারি) জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
জরুরি অবস্থার আওতায় নাগরিক স্বাধীনতা সীমিত করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনীকে আদালতের পূর্বানুমতি ছাড়াই কাউকে আটক বা জিজ্ঞাসাবাদের ক্ষমতা দেওয়া হয়েছে। আদেশটি তাৎক্ষণিক কার্যকর হলেও এখনো পার্লামেন্টের অনুমোদন প্রয়োজন।
জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট আরেভালো বলেছেন, এই হত্যাকাণ্ডগুলোর উদ্দেশ্য ছিল নিরাপত্তা বাহিনী ও জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো যাতে আমরা গ্যাংগুলোর বিরুদ্ধে লড়াই থামিয়ে দিই। কিন্তু তারা ব্যর্থ হবে।
তিনি জানান, সব জিম্মিকে মুক্ত করা হয়েছে এবং হামলার ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) গুয়াতেমালা সিটি ও আশপাশের তিনটি কারাগারে দাঙ্গা শুরু হয়। গ্যাং নেতাদের বিশেষ সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়ার পরই এই দাঙ্গা ছড়িয়ে পড়ে। এর মধ্যে ছিলেন কুখ্যাত বারিও ১৮ গ্যাংয়ের বন্দি নেতা আলদো ডুপ্পি। তিনি ‘এল লোবো’ বা ‘দ্য উলফ’ নামে পরিচিত। দাঙ্গার সময় গ্যাং-সংশ্লিষ্ট বন্দিরা ৪৬ জন কারা প্রহরী ও কর্মচারীকে জিম্মি করে।
রবিবার (১৮ জানুয়ারি) ভোরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ওই কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করা হয়। একই দিনে আরও দুটি কারাগারে অভিযান চালানো হয়। অভিযানের পর এল লোবোকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে দেখা যায়।
কারাগারগুলোতে নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পরপরই রাজধানীতে পুলিশ সদস্যদের লক্ষ্য করে গ্যাং সদস্যদের প্রতিশোধমূলক হামলা শুরু হয়। সরকারি হিসাবে অন্তত সাতজন পুলিশ নিহত এবং ১০ জন আহত হন।
স্বরাষ্ট্র মন্ত্রী মার্কো আন্তোনিও ভিয়েদা বলেন, পুলিশের ওপর এই হামলাগুলো ছিল -গুয়াতেমালা রাষ্ট্র গ্যাংগুলোর বিরুদ্ধে যে পদক্ষেপ নিচ্ছে, তার প্রতিক্রিয়ায় চালানো প্রতিশোধ।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রী হেনরি সায়েন্স জানিয়েছেন, গ্যাং দমনে সেনাবাহিনী রাস্তায় মোতায়েন থাকবে।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/জানুয়ারি ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- 'শেখ মুজিবুর রহমান সাতকোটি বাঙালির নেতা'
- কাপাসিয়ায় এমপি সালাউদ্দিন আইউবীকে প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের পক্ষ থেকে সংবর্ধনা
- কাপ্তাইয়ে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
- শহীদ ক্যাডেটের শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
- ‘ফরিদপুরকে অত্যাধুনিক শান্তিময় শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চাই’
- রাজবাড়ীতে ১২০১ নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ
- মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা, কিশোর নিহত
- বগুড়ায় লক্ষ্মী মন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা
- ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস, ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য
- ঈদকে সামনে রেখে সাতক্ষীরায় জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা
- গোপালগঞ্জে অগ্নিকাণ্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত
- প্রত্যক্ষ ভোটে সরস্বতীপুর একাডেমির নতুন কমিটি নির্বাচিত
- কাপ্তাইয়ে দুর্যোগ প্রস্তুতি দিবসের আলোচনা সভা
- গোপালগঞ্জে নিখোঁজের ২ দিন পর কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার
- সালথায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
- ঈশ্বরদীতে সাবেক এমপিকে বহিষ্কারের দাবিতে বিএনপির সংবাদ সম্মেলন
- দিনাজপুরে ওজনে কম ও লাইসেন্স ছাড়াই জ্বালানি তেল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
- কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে ‘ইংলিশ বুস্টার’ বইয়ের মোড়ক উন্মোচন
- ‘সরকার বলছে তেল আছে, তবে ভোগান্তি কেন’
- রেকর্ড ১৩১ কোটি রুপি বোনাস পাচ্ছে বিশ্বকাপজয়ী ভারতীয় দল
- ‘অভ্যুত্থানে তারেক রহমানের ভূমিকা রয়েছে’
- অনিয়মে নিয়োগ, বিটিআরসির ২৯ জনের বিষয়ে ব্যবস্থা নিতে রুল
- কাপ্তাইয়ে পণ্যবাহী ট্রাক উল্টে চালক নিহত
- ‘জ্বালানিতে কোনো সংকট নেই, আতঙ্ক থেকে পাম্পে ভিড়’
- সোনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
- আজও মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাননি ক্ষিতিশ চন্দ্র সাহা
- বাংলাদেশ সাংবাদিক কমিউনিটির যাত্রা শুরু
- বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তাটি এখন সৌদি আরবে
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
-1.gif)








