উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার মেয়েকে উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছেন বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সংসদ সদস্যরা বলেছেন, দেশের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়েও কিম জং উনের মেয়ে মতামত দিচ্ছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এক ব্রিফিংয়ের বরাত দিয়ে বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। রয়টার্স।
সংসদ সদস্যরা বলেছেন, কিম জং উনের কন্যা কিম জু আয়ে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির আসন্ন বৈঠকে উপস্থিত থাকেন কি না এবং তাকে কীভাবে উপস্থাপন করা হয়, এমনকি তিনি কোনও আনুষ্ঠানিক পদ গ্রহণ করেন কি না, সেই বিষয়ে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)।
এনআইএসের সঙ্গে রুদ্ধদ্বার ব্রিফিংয়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির আইনপ্রণেতা লি সিয়ং কুয়েন বলেন, অতীতে এনআইএস কিম জু আয়েকে ‘উত্তরসূরি হিসেবে শেখার পর্যায়ে আছে বলে বর্ণনা করেছিল। কিন্তু আজ যে শব্দচয়ন ব্যবহার করা হয়েছে, সেখানে তিনি অভ্যন্তরীণভাবে উত্তরসূরি হিসেবে মনোনীত হওয়ার পর্যায়ে আছেন বলে ধারণা করা হচ্ছে।
কিম জু আয়ের বয়স কিশোর বয়সের শুরুর দিকে রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকদের মধ্যে জল্পনা রয়েছে, তাকে দেশের চতুর্থ প্রজন্মের নেতা হিসেবে গড়ে তোলা হচ্ছে। এর মধ্যেই তিনি উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে ক্রমান্বয়ে বেশি গুরুত্বের সঙ্গে উপস্থিত হচ্ছেন। অস্ত্র প্রকল্প পরিদর্শনসহ বিভিন্ন মাঠপর্যায়ের নির্দেশনামূলক কার্যক্রমে বাবার সঙ্গে তাকে দেখা যাচ্ছে।
লি সিয়ং কুয়েন ও আরেক আইনপ্রণেতা পার্ক সুন-উন বলেছেন, এনআইএস মনে করে, তিনি নীতিগত বিষয়ে মতামত দেওয়া শুরু করেছেন এবং বাস্তবে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
উত্তর কোরিয়া ফেব্রুয়ারির শেষের দিকে ওয়ার্কার্স পার্টি নবম কংগ্রেসের উদ্বোধনী বৈঠক আয়োজন করবে বলে ঘোষণা দিয়েছে। বিশ্লেষকদের ধারণা, ওই বৈঠকে আগামী কয়েক বছরের জন্য অর্থনীতি, পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা সংক্রান্ত বড় ধরনের নীতিগত লক্ষ্য প্রকাশ করা হবে।
আইনপ্রণেতা পার্ক ও লি বলেছেন, নেতা কিম জং উন বড় আকারের সাবমেরিন প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন, যা সর্বোচ্চ ১০টি সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (এসএলবিএম) বহনে সক্ষম হতে পারে। তাদের মতে, জাহাজটির স্থানচ্যুতি ৮ হাজার ৭০০ টন হওয়ায় এটি পারমাণবিক চুল্লিচালিত হিসেবে নকশা করা হয়ে থাকতে পারে।
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








