বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর
আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে আজ বৃহস্পতিবার। এ দিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।
২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে। দেশের ছোট-বড় ৫১টি দল নির্বাচনে অংশ নিয়েছে, তবে নিষেধাজ্ঞা থাকায় আওয়ামী লীগকে এ নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি।
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বেশ গুরুত্ব দিচ্ছে। এবারের নির্বাচনে সবচেয়ে বড় দু’টি দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। একসময়ের জোটমিত্র এই ২ দল বর্তমান নির্বাচনে মুখোমুখি অবস্থানে আছে। যে দল জয়ী হবে, সেই দলই সরকার গঠন করবে। ভারতের সংবাদিমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই বিষয়টির ওপর আলোকপাত করা হয়েছে।
বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে শিরোনামে বলা হয়েছে, ‘তারেক রহমান বনাম জামায়াত : হাসিনার পতনের ১৮ মাস পর ভোট দিচ্ছে বাংলাদেশ’। প্রতিবেদনে বলা হয়েছে, “বিএনপির বড় প্রতিপক্ষ হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী, একটি কট্টরপন্থী ইসলামী দল যেটি একসময় তাদের মিত্র ছিল। বাংলাদেশের পর্যবেক্ষকরা বিএনপির জয়ের ভবিষ্যদ্বাণী করলেও, তারা স্বীকার করেছেন যে জামায়াত নির্বাচনে তাদের সেরা ফলাফল অর্জন করবে।”
বাংলাদেশের নির্বাচন নিয়ে গতকাল বুধবার এবং আজ বৃহস্পতিবার বেশ কয়েকটি প্রতিবেদন করেছে ভারতের আরেকটি শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশের নির্বাচন : হাসিনা নেই, বিএনপির প্রত্যাবর্তন এবং পুনরুজ্জিীবিত জামায়াত’।
আরেক ভারতীয় সংবাদমাধ্যম এএনআই-এর প্রতিবেদনের শিরোনামে বলা হয়েছে, ‘ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের পর অনিশ্চয়তার মধ্যে ভোট হচ্ছে বাংলাদেশে।’
ভারতের প্রথম সারির দৈনিক দ্য হিন্দু বাংলাদেশের নির্বাচন নিয়ে লাইভ সংবাদ পরিবেশন করছে।
ব্রিটেনের মুখপাত্র সংবাদমাধ্যম বিবিসি’র তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘জেন জি আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উচ্ছেদ হওয়ার পর প্রথম নির্বাচন হচ্ছে বাংলাদেশে।’
যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে প্রাধান্য দিয়ে শিরোনামে লিখেছে, “হাসিনার পতনের পর বাংলাদেশে প্রথম নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতির যুগে পদার্পনের প্রতিশ্রুতি তারেক রহমানের”। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ নেৃতত্বাধীন মহাজোটের ভূমিধস বিজয়ের পর ২০১০ সালে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন তারেক রহমান। তারপর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফিরে এসেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘হাসিনাবিরোধী অভ্যুত্থানে জয়ী হয়েছিল জেন-জি: নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছে পুরোনো রক্ষীরা’। প্রতিবেদনে বলা হয়েছে, “২০২৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারকে পতনে তরুণ প্রজন্ম সফল হলেও অভ্যুত্থান পরবর্তী প্রধান নির্বাচনে প্রাধান্য বিস্তার করেছে বাংলাদেশের চার দশকেরও বেশি পুরোনো দল বিএনপি এবং ৬৭ বছরের পুরোনো দল জামায়াতে ইসলামি।”
পাকিস্তানের জাতীয় দৈনিক ডন এবং শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল জিও নিউজ তাদের প্রতিবেদনের শিরোনামে লিখেছে, ‘২০২৪ সালের জেন-জি বিপ্লবের পর ঐতিহাসিক নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ।’
বাংলাদেশে ২০২৪ সালের অভ্যুত্থানের অন্যতম সমর্থক কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা চলমান নির্বাচন নিয়ে লাইভ সংবাদ পরিবেশন করছে। সংবাদের শিরোনামে বলা হয়েছে, ‘২০২৪ সালের বিক্ষোবে হাসিনার পতনের পর প্রথম নির্বাচনে ভোট দিচ্ছে বাংলাদেশ।’
(ওএস/এসপি/ফেব্রুয়ারি ১২, ২০২৬)
পাঠকের মতামত:
- গণভোটের ফল কার্যকরের দাবিতে ১১ দলের ১৫ দিনের কর্মসূচি
- ফিরলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি
- ‘যশোহর ক্যান্টনমেন্ট থেকে এসে পাকসেনারা পুনরায় কুষ্টিয়া দখল করে নেয়’
- মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার
- দিনাজপুরে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে বিএনপি নেতার ড্রেজার মেশিন জব্দ
- মিলেছে বায়রার ক্লিয়ারেন্স, এপ্রিলের শেষে উদ্বোধন
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে ভিকটিম উদ্ধার, জড়িত ৫ যুবক গ্রেফতার
- ফরিদপুর বিআরটিএ কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, এক দশকে সম্পদের পাহাড়
- মুন্সীগঞ্জে বজ্রপাতে নিহত ২
- রাজধানীর জোয়ারসাহারায় চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট
- বিএনপি নেতার বিরুদ্ধে ইটভাটার ম্যানেজারকে মারপিট ও চাঁদাবাজির অভিযোগ
- পদ্মা সেতুর উপর ও মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ৭
- নগরকান্দায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু
- সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
- অনলাইনে ভুয়া কবিরাজি: ৩ প্রতারক গ্রেপ্তার, ২৬ ভরি গয়না উদ্ধার
- স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হিসেবে যুক্ত হলো এসইবিএল
- গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার
- সালথার ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
- ফোড়ার অপারেশন করাতে গিয়ে রোগীর মৃত্যু, হাসপাতাল ভাঙচুর বিক্ষোভ
- ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সীমান্ত: যাচ্ছে সোনা, আসছে মাদক
- দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবির ‘মৌচোষা’ বিওপির উদ্বোধন
- সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া
- ফুলপুর পৌরসভার জলাবদ্ধতা নিরসনে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা
- নারী অধিকার
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- বই মেলায় ‘দ্যা এপিক ফল অফ ডিক্টেটর শেখ হাসিনা’
- গোবিন্দগঞ্জে গৃহবধূসহ ২ জনের মরদেহ উদ্ধার
- ভোলার তজুমদ্দিনে বর্ণাঢ্য আয়োজনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ভৈরবে চিহ্নিত ৩ ছিনতাইকারী আটক
- ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে শরীয়তপুরে মহিলা দলের বিক্ষোভ মিছিল
- হাত লাগলেই খসে পড়ছে ‘মুজিববর্ষে’র ঘরগুলোর আস্তরণ
- নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্প জয়ী
- মতলবে সাবেক স্বামী কর্তৃক স্ত্রীকে গলা কেটে হত্যা, ঘাতক আটক
- বইমেলা স্থগিত
- রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- রংপুরে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ শীর্ষক’ কর্মশালা
- ভৈরবে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা উদ্বোধন
- মেঘনার বুকে ‘মিনি কক্সবাজার’
- ভোলার তজুমদ্দিনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত
- ট্রেন লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- জাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে
- ‘এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই যেখানে নতুন করে কেউ জালিম হবে না’
- তেঁতুলিয়া থেকে দৃশ্যমান হচ্ছে অপরূপ পবর্তশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা
- ‘জুলাই সনদ জালিয়াতির পরিণতি শুভ হবে না’
- তোমার রক্তের বদলা নিতে সেনা সদরে উদগ্রীব হয়েছিলেন মাত্র একজন কর্নেল শাফায়াত জামিল!
-1.gif)








