রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) দূতাবাস চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিত করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন। পরে রাষ্ট্রদূত দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকেও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালনের অংশ হিসেবে দূতাবাসের অডিটোরিয়ামে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করা হয়। পরে আলোচনা সভায় বক্তব্য দেন রিয়াদে অবস্থিত অভিবাসী বাংলাদেশ কমিউনিটির হামিদুল হক শামীম, মো. তাজুল ইসলাম গাজী এবং ডা. এ কে এম গোলাম হাসনাইন সোহান।
সবশেষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোকপাত করে রাষ্ট্রদূত তার বক্তব্য উপস্থাপন করেন।
সব ভাষা শহীদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের স্বকীয়তাবোধ ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটে যার ফলে আমরা নিজ অধিকার সম্পর্কে সচেতন হই। পরে নানা ঘাত–প্রতিঘাত ও আন্দোলনের ধারাবাহিকতায় একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
রাষ্ট্রদূত আরও বলেন, ইতিহাস হতে প্রমাণিত, বাংলাদেশের মানুষ যখন কোনো ন্যায়সংগত বিষয়ে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে, তখন অবশ্যম্ভাবীভাবেই সাফল্য অর্জিত হয়।
রাষ্ট্রদূত তার বক্তব্যে সৌদি আরবের প্রাসঙ্গিক বাস্তবতা তুলে ধরে বলেন, বাংলাদেশের মানুষ সৌদি আরবের মানুষের সঙ্গে কাজ করতে করতে তাদের অন্দরমহল পর্যন্ত পৌঁছে গেছে।
তিনি প্রবাসে বাংলাদেশি কর্মীদের দক্ষতা ও সততার সঙ্গে নিজ নিজ অধিক্ষেত্রে দায়িত্ব পালন করার মাধ্যমে দেশকে ইতিবাচকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। ‘বাংলাদেশ’ নামটি একটি দক্ষ ও বিশ্বাসযোগ্য জনগোষ্ঠীর দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে দেশ এগিয়ে যাবে এবং ফলশ্রুতিতে আমাদের ভাষা ও সংস্কৃতির আরও প্রসার এবং সমৃদ্ধি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অদম্য চেতনাকে ধারণ করে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এবং দেশের সামগ্রিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
(ওএস/এএস/ফেব্রুয়ারি ২২, ২০২৬)
পাঠকের মতামত:
- কাশিয়ানীতে আওয়ামী লীগ কার্যালয়ে উড়ল জাতীয় পতাকা
- ইরানের বিক্ষোভে হাজারো মানুষ নিহত, ট্রাম্পের দাবির প্রমাণ চায় তেহরান
- আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা
- ‘আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না’
- ‘আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ’
- বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ, চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- সহজ আমদানিনীতি ও ঋণ সুবিধা চান ব্যবসায়ীরা
- রাজবাড়ীর পাংশায় রাস্তা নির্মাণে অনিয়ম, তোপের মুখে কাজ বন্ধ
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- বায়ুদূষণের শীর্ষে আজ লাহোর, ঢাকা দ্বিতীয়
- প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান তাঁর মন্ত্রী সভা বাতিল করেন
- বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে
- ‘আমরা সবকিছুতেই রাজনীতি করি’
- ঈদের আগেই ইমাম-মুয়াজ্জিনদের ভাতা দেওয়ার ঘোষণা
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন তানিয়া বৃষ্টি
- ‘নাগরিক কমিটিকে সম্পৃক্ত করে টিসিবির কার্যক্রম স্বচ্ছ করা হবে’
- ‘জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে পারে ১০-১২ মার্চ’
- নুরুল হক নূর প্রতিমন্ত্রী হওয়ায় কলাপাড়ায় আনন্দ ও মৌন শোভাযাত্রা
- ফরিদপুরে সরকারি রাস্তার পাশে থাকা ১৯টি গাছ কেটে বিক্রি
- দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের নাম্বার ওয়ান টার্গেট: মন্ত্রী জাহিদ
- নড়াইলে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধন
- গুলি করে বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
- বাংলাদেশীদের জন্য অবকাশ ভ্রমণে জনপ্রিয় গন্তব্য সৌদি
- 'ধানমন্ডির ৩২ নম্বরে রক্তের দাগ শুকায়নি; বঙ্গবন্ধুর মন্ত্রী সভার অনেকেই ঘাতক মোশতাকের মন্ত্রী সভায় ঠাঁই করে নিয়েছেন'
- মহম্মদপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- হৃদরোগে আক্রান্ত হয়ে সিসিইউতে সেলিমা রহমান
- ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২
- ‘ভারত ভাগ হয়েছে ধর্মের জন্যে, ভাতের জন্যে নয়’
- চাঁদপুরে জাহাজে ৭ খুন : ঘাতক ইরফান সম্পর্কে যা জানা গেলো
- মেহেরপুর জেলা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- ‘বাড়ানো হচ্ছে সৈয়দপুর রেলকারখানার উৎপাদন সক্ষমতা’
- লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ জন নিহত
- মেহেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন
- বাগেরহাটে বিএনপি নেতাকে বহিস্কার, প্রতিবাদে মিছিল সমাবেশ মানববন্ধন
- বিসিবির জরুরি সভা; আলোচনায় নারী বিপিএল ও প্রধান নির্বাচক
- বেগম রোকেয়া দিবসে ঈশ্বরদীতে ৫ জন নারীকে সম্মাননা প্রদান
- কুমিল্লায় ‘যুদ্ধসমাধিতে’ মিলল ২৩ জাপানি সেনার দেহাবশেষ
- জরায়ুর টিকা নেয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়ায় ছাত্রীরা অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ অভিভাবকদের
- ‘গোপন বৈঠকের’ অভিযোগে রিসোর্ট থেকে ১৯ ইউপি সদস্য আটক
- শিউলি আহমেদ’র কবিতা
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস
২২ ফেব্রুয়ারি ২০২৬
- ইরানের বিক্ষোভে হাজারো মানুষ নিহত, ট্রাম্পের দাবির প্রমাণ চায় তেহরান
- আফগানিস্তানের ২ প্রদেশে পাকিস্তানের বিমান হামলা
- রিয়াদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
- বিশ্বাসযোগ্য ও শক্তিশালী এআই গড়ার আহ্বান বৈশ্বিক সম্মেলনে
-1.gif)








