‘আমরা নিশ্চিত খামেনি মারা গেছেন’
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে ‘নিশ্চিত’ বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, খামেনির মৃত্যুর খবরটি ‘সঠিক’ বলেই তাদের বিশ্বাস।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা নিশ্চিত যে খামেনি মারা গেছেন। আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী এটি একটি সঠিক খবর।
খামেনি বহু মানুষকে হত্যা করেছেন এবং একটি দেশকে ধ্বংস করে দিয়েছেন।
খামেনির মৃত্যুর আনুষ্ঠানিক নিশ্চয়তা কবে নাগাদ পাওয়া যাবে; এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি অনেকের সঙ্গেই কথা বলেছি এবং আমরা বেশ নিশ্চিত যে তথ্যটি সঠিক। ইরানের নীতিনির্ধারক পর্যায়ের বেশিরভাগ মানুষই এখন আর নেই।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে ইসরায়েলের প্রাথমিক হামলায় খামেনিসহ ইরানের শীর্ষস্থানীয় ৫ থেকে ১০ জন নেতা নিহত হয়েছেন।
এদিকে শনিবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, স্বৈরাচারী খামেনির অস্তিত্ব যে আর নেই, তার অনেক লক্ষণ পাওয়া যাচ্ছে।
এক ইসরায়েলি কর্মকর্তার দাবির পরিপ্রেক্ষিতে খামেনির মৃত্যুর বিষয়টি সামনে এসেছে। তবে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করা হয়নি। ওই কর্মকর্তা দাবি করেছেন, খামেনিনিহত হয়েছেন এবং তার লাশও উদ্ধার করা হয়েছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ তাদের প্রতিবেদনে দাবি করেছে, তেহরানে অবস্থিত তার প্রাসাদ কমপ্লেক্সে হামলার সময় খামেনি নিহত হন এবং পরে প্রাসাদের কমাউন্ডে ধ্বংসস্তূপ থেকে লাশ উদ্ধার করে ইরানি উদ্ধারকারী দল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির লাশের ছবি দেখানো হয়েছে।
শনিবার সকালে খামেনির বাসভবন লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে বড় ধরনের হামলা চালায় বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক টাইমস পরে স্যাটেলাইটচিত্র প্রকাশ করে, যেখানে প্রাসাদ কমপ্লেক্স সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হওয়ার দৃশ্য দেখা যায়।
তেহরান এই দাবি সরাসরি নাকচ করে এটিকে ‘মনস্তাত্ত্বিক যুদ্ধ’ বলে উল্লেখ করেছে।
দেশটির কর্মকর্তারা বলছেন, শত্রুপক্ষ পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে এবং জনগণকে এ ধরনের তথ্য সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি দুজনই সুস্থ আছেন। পাশাপাশি রাষ্ট্রীয় কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তথ্যসূত্র : এনবিসি নিউজ
(ওএস/এএস/মার্চ ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- খুচরা বিক্রেতাদের সার বিক্রি অব্যাহত রাখার নির্দেশ
- দিনাজপুরে সরকারি গোডাউন থেকে ৩২৭ মেট্রিক টন সার গায়ের! আটক ১
- ‘পুলিশ বাহিনীকে রাতারাতি পরিবর্তন করা সম্ভব নয়’
- ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’
- ‘নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়েছিলেন জিয়াউর রহমান’
- রোনালদোর পর পিএফএ বর্ষসেরা ব্রুনো ফের্নান্দেস
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
- ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
- ‘মহানবীর আদর্শ অনুসরণ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব’
- ‘বিদায় হজের ভাষণ আজও সমগ্র মানবজাতির জন্য প্রাসঙ্গিক’
- পাকহানাদাররা ‘শিল্পরক্ষী বাহিনী’ নামে একটি বাহিনী গঠনের সিদ্ধান্ত নেয়
- ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে বিআরটিএর পৌনে ৩ কোটি টাকার চেক বিতরণ
- তালায় সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু
- রাজৈরে পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু
- মহম্মদপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
- চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফল জালিয়াতির মামলায় পুলিশের চার্জশিটে বড় গরমিল
- দু’মুঠো খাবারের অনিশ্চয়তায় স্কুল ছাড়ার পর কেয়া-আয়শার পাশে সিনিয়র সাংবাদিক নিজাম নকিব
- ঈশ্বরদীতে শনপাপড়ির ডালায় গাঁজা, যুবক গ্রেপ্তার
- নারী উদ্যোক্তা ও কৃষি খাতের প্রসারে আইএফসি থেকে ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন সুবিধা পেলো ব্র্যাক ব্যাংক
- মহম্মদপুরে ওয়ালটন শোরুমের আড়ালে অনুমোদনহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা
- কাশিয়ানীতে ১ হাজার ৫শ’ মিটার চায়না দুয়ারী জাল ধ্বংস
- বাগেরহাটে আইএমইআই পরিবর্তন করা ৫৯টি মোবাইলফোন উদ্ধার, প্রেপ্তার ৪
- স্বামীর করা যৌতুক মামলায় নার্স স্ত্রী কারাগারে
- অনৈতিক সম্পর্কের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, হত্যাকারীর দায় স্বীকার
- কুষ্টিয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
- স্পেনসহ ৩ দেশ পেল বাংলাদেশের আম্রপালির স্বাদ
- শরীয়তপুরে দুইটিতে নৌকা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী
- পনেরই আগস্টের ধারাবাহিকতাই ৩ নভেম্বর
- কুমিল্লায় নৌকার প্রচারণায় সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ
- নীলফামারীতে বিএডিসি খামারে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী সৈয়দপুর
- পঞ্চগড়ের গলেহায় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
- একুশে বইমেলায় শাহেদ কায়েস’র নতুন বই
- নড়াইলে ক্যান্সার আক্রান্ত কলেজছাত্র হুরাইরাকে বাঁচাতে সাহায্যের আকুতি
- নোয়াখালীর কবিরহাটে ছাত্রদল নেতাকে হত্যার পরিকল্পনা, থানায় জিডি, বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
- কুমিল্লার বরুড়ায় আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উদযাপন
- গাজীপুরে চারটি আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
- গণদখলে বোয়ালমারীর গণকবর, হুমকির মুখে স্বাধীনতার স্মৃতিচিহ্ন
- সমুদ্রে অবৈধ ও অনিয়ন্ত্রিত মাছ শিকার বন্ধে কুয়াকাটায় সচেতনতা সভা
- সরোদ শিল্পী ওস্তাদ সিরাজ আলী খানকে 'নাগরিক সংবর্ধনা' প্রদান
- প্রকৌশলী-ঠিকাদার-ছাত্রলীগ মিলে ইবির সোয়া ৬ কোটি টাকা আত্মসাৎ, তদন্তে দুদক
- কার্ড ছাড়াই ইএমআইতে ফোন কেনার সুবিধা আনল টপপে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু
-1.gif)








