‘শত্রুকে কঠোর জবাব দেবে ইরান’
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে একটি হাসপাতালে আহতদের পরিদর্শন শেষে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে দেশের নিরাপত্তা, আঞ্চলিক সম্পর্ক এবং শত্রুদের অপপ্রচার নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, ইরানের অবস্থানকে ভুলভাবে ব্যাখ্যা করে প্রতিবেশীদের সঙ্গে দূরত্ব তৈরির চেষ্টা চলছে।
রবিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
পেজেশকিয়ান দাবি করেন, তার আগের কিছু মন্তব্যকে ‘শত্রুরা ভুলভাবে ব্যাখ্যা করেছে’। তিনি বলেন, “যারা প্রতিবেশীদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায়, তারা প্রচার করেছিল যে- ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে, অথচ বাস্তবে হামলা থামেনি।”
তিনি আবারো জোর দিয়ে বলেন, “ইরান তার ভ্রাতৃত্বপ্রতিম প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায়।”
অন্য দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের ওপর আক্রমণ চালানো হলে তার জবাব দেওয়া হবে উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, “যখন অন্য কোনো দেশের মাটি ব্যবহার করে আমাদের ওপর আঘাত আসে, তখন আমরা জবাব দিতে বাধ্য হই। তবে এর মানে এই নয় যে, ওই নির্দিষ্ট দেশের সঙ্গে আমাদের কোনো বিরোধ রয়েছে।”
তিনি হুঁশিয়ারি দেন যে, আক্রমণকারীদের বিরুদ্ধে ইরান খুব কঠোর অবস্থান নেবে।
জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, “যেকোনো রাজনৈতিক দল বা মতাদর্শের ঊর্ধ্বে উঠে এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়। আমরা সকল বাধা কাটিয়ে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়ব। আমরা শত্রুকে আমাদের দেশের এক ইঞ্চি ভূখণ্ডও দখল করতে দেব না।”
(ওএস/এএস/মার্চ ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- 'পূর্ব বাংলার স্বাধীনতা মেনে নাও'
- ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
- স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
- সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ
- সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ
- মুন্সীগঞ্জ- ২ আসনের এমপির সাথে বিক্রমপুর প্রেসক্লাবের সাংবাদিকদের ইফতার পূর্ব মতবিনিময়
- মহম্মদপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- ‘রূপপুর এনপিপি দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’
- অসময়ের ঘন কুয়াশায় মাঝে মধ্যেই ব্যহত হচ্ছে ফেরি চলাচল
- কাশিয়ানীতে ওবায়দুর হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
- ‘১৬ মার্চ দিনাজপুর থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করবেন প্রধানমন্ত্রী’
- কোটালীপাড়ায় মোটরসাইকেল-টমটমের সংঘর্ষে কলেজ ছাত্র নিহত
- বাংলাদেশের হাসপাতালগুলোর ক্যান্সার এত সহজে নিরাময় করা যাবে না
- গোপালগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভা
- গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, শ্বশুরের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ
- পরিবেশবান্ধব পাটশিল্পে বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত
- টঙ্গী রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল
- বইমেলায় টি.এম. আবদুল্লাহ-আল-ফুয়াদের ‘স্ট্র্যাটেজিক ক্রেডিট ম্যানেজমেন্ট’
- সোনাতলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
- নড়াইলে গৃহবধূর মৃত্যু নিয়ে ধোঁয়াশা, পিটিয়ে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
- কাপাসিয়ায় নারী দিবস পালিত
- নগরকান্দায় দেশীয় অস্ত্রসহ ৩২ জন গ্রেফতার
- রাজারহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত
- ফুলপুরে সাংবাদিকদের সাথে রিফাত ফাউন্ডেশনের মতবিনিময়
- সেহরিতে বেশি পানি পান, উপকার নাকি অপকার!
- নিউজিল্যান্ডে প্রবল ঝড়ে বিদ্যুৎহীন লাখো মানুষ, বাতিল শতাধিক ফ্লাইট
- মেহেরপুরে ধ্রুবতারা সংগঠনের উদ্যোগ মানবাধিকার দিবস পালন
- ঝালকাঠিতে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ
- কুচক্রী মহলের অপপ্রচারের বিরুদ্ধে যুবদল নেতার সংবাদ সম্মেলন
- সিগারেট ধরাতে গিয়ে ধাক্কা লাগায় বাবার সামনে শিক্ষার্থীকে এসআই’র মারধর
- মালদ্বীপে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- নীলফামারীতে গণহত্যা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- কাঠগড়ায় চলচ্চিত্র
- রুমায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে কেএনএর ৩ সদস্য নিহত
- মার্কিন ভিসানীতি নিয়ে নতুন করে ভাবছেন বাইডেন
- নবীনগরে ৫ লাখ টাকা চাঁদাবাজীর মামলায় গ্রেপ্তার ২
- ৪৪তম বিসিএসের ফলাফল পুনঃপ্রকাশ
- মেহেরপুরে ১৬০ টাকায় পুলিশে চাকরি
- পেকুয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৫
- লিচু চোর
- শেরপুরে বাসচাপায় অটোরিকশার চালকসহ ৬ যাত্রী নিহত
- মেহেরপুর জেলা জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন
- আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনায় পুলিশ ও নাগরিকদের মতবিনিময় সভা
- নবীনগরে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন
- সিলেটে বিদ্যুতের খুঁটিতে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৩
-1.gif)








