ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক : ইরান যুদ্ধে বিশ্বের এবং নিজেদের বৃহত্তম যুদ্ধজাহাজ এবং বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র এবং সেই আদেশ পেয়ে গ্রিসের সৌদা উপসাগর থেকে মধ্যপ্রাচ্যের জলসীমায় এসে পৌঁছেও ছিল ইউএসএস জেরাল্ড আর ফোর্ড।
কিন্তু জাহাজটির লন্ড্রি বিভাগের আগুন এই যুদ্ধে ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ভূমিকাকে থামিয়ে দিয়েছে। ইরান যুদ্ধে অংশ নেওয়া স্থগিত রেখে গ্রিসের ক্রিট দ্বীপে মার্কিন ঘাঁটির পথে রওনা হয়েছে ইউএসএস গেরাল্ড। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
গত ৪ ফেব্রুয়ারি ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সংলাপ শুরু হয় ওয়াশিংটন ও তেহরানের কর্মকর্তাদের মধ্যে। এই সংলাপের চলার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের দুই বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে মোতায়েনের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সেই নির্দেশ মেনে মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছে গিয়েছিল বিমানবাহী দুই যুদ্ধজাহাজ। ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ইরানে যত হামলা ও বিমান অভিযান হয়েছে, সেগুলোর বেশিরভাগই হয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড থেকে। দুই জাহাজেই যুদ্ধবিমান আছে কয়েক ডজন করে এবং এগুলোর গোলাবারুদের মজুত বিশাল।
গত ১২ মার্চ ইউএসএস ফোর্ডের লন্ড্রি বিভাগে ভয়াবহ আগুন লাগে। সেই আগুন নেভাতে গিয়ে আহত হন দু’জন সেনা এবং সেনাদের অন্তত ১০০টি বিছানা ও বিভিন্ন সরঞ্জাম ধ্বংস হয়ে যায়।
ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের পয়োঃনিষ্কাশন ব্যবস্থাতেও গুরুতর সংকট দেখা দেখা দিয়েছে। পাইপলাইনে ত্রুটি থাকার কারণে টয়লেট উপচে বর্জ্য ওপরে উঠে আসায় জাহাজটির অধিকাংশ ওয়াশরুম ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের প্রকৌশলী টিম জানিয়েছে, এই ত্রুটি সারাতে হলে জাহাজ ডক-ইয়ার্ডে নিয়ে যেতে হবে। মাঝ-সাগরে জাহাজটির মেরামত সম্ভব নয়।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের নিয়ম অনুসারে, প্রতিটি রণতরীবাহী যুদ্ধজাহাজ একটানা সর্বোচ্চ ৬ মাস সাগরে টহল দিতে পারবে। তারপর সেটিকে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড কিংবা বাইরের কোনো সামরিক ঘাঁটিতে যেতে হবে নাবিকদের বিশ্রাম এবং জাহাজ মেরামতের জন্য।
ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সাগরে টহল দিচ্ছে গত ৯ মাস ধরে। এই রণতরীর জোরেই ইরান হামলার আগে ৬ মাস ধরে ক্যারিবিয়ান সাগরে তথাকথিত মাদকবাহী নৌযানগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ৯ মাস ধরে সাগরে অবস্থানের কারণে ইউএসএস গেরাল্ড আর ফোর্ডের সেনারাও ক্লান্ত।
তাই সব দিক বিবেচনা করেই জাহাজটি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রালয়ের সূত্র জানিয়েছে, গ্রিসের ক্রিট দ্বীপে ফিরে যাচ্ছে ইউএসএস গেরাল্ড আর ফোর্ড। সেখানে মার্কিন সেনাঘাঁটি জাহাজটির মেরামতের কাজ তদারক করবে।
সূত্র : এএফপি
(ওএস/এসপি/মার্চ ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে যুবক নিহত
- কালুখালীতে ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন বাসের সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড
- নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
- টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার
- রাজৈরে ফল ব্যবসায়ী জাকির শেখকে কুপিয়ে হত্যার অভিযোগ
- গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসককে সংবর্ধনা
- ইরান যুদ্ধ থেকে ফিরে যাচ্ছে বিশ্বের বৃহত্তম যুদ্ধজাহাজ
- জামালপুরে জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী
- বিস্ফোরণে আহত মাদ্রাসা শিক্ষার্থীর বাড়িতে পুলিশের বোম বিশেষজ্ঞ টিম
- সাতক্ষীরায় শিশু রিয়ান হত্যা, দুই মাসেও কোন অগ্রগতি নেই
- চাঁদা না দেওয়ায় পৌর কাউন্সিলরের বাড়িতে হামলা ভাঙচুর লুটপাটের অভিযোগ
- বগুড়ায় অটোভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু, চালক গ্রেফতার
- গোপালগঞ্জে জ্বালানি সংকট: একাধিক পাম্প ঘুরেও মিলছে না কাঙ্ক্ষিত তেল
- জামিন পেলেন ইনু-মেনন-মানিক
- নহাটা ইউনিয়ন ডেভেলপমেন্ট সোসাইটির দ্বিবার্ষিক কমিটি গঠন ও ঈদ পুনর্মিলনী সম্পন্ন
- ফুলপুরে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
- অভাবের ঈদ বনাম বিত্তবানের বিলাসিতা
- নড়াইলে আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২৫
- ‘এক সপ্তাহের মধ্যে ১৩৩ অধ্যাদেশের প্রতিবেদন জমা দেব’
- একাত্তরের গণহত্যা: মার্কিন কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাক দোসরদের বর্বরতা
- লালপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ৩
- যুক্তরাষ্ট্র থামলেও ইসরাইল থামছে না!
- মুকসুদপুরে ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু
- লিটারে ৯০ টাকা বাড়ালো উড়োজাহাজের জ্বালানির দাম
- ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
- পাথরঘাটা শিংড়াবুনিয়া গণহত্যা দিবস পালন
- ১৮ মাস পর খুললো রাবিপ্রবির আবাসিক হল
- চকরিয়ায় বাবার শ্রাদ্ধ শেষে ফেরার পথে লাশ হলেন চার ভাই
- মাদকমুক্ত সমাজ গড়তে রাজশাহীতে নাইট টুর্নামেন্ট উদ্বোধন
- মিয়ানমার সীমান্তে একের পর এক বিস্ফোরণ, আতঙ্কে টেকনাফবাসী
- ‘নিরপরাধ ব্যক্তিকে মিথ্যা মামলায় কখনও হয়রানি করা হবে না’
- ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
- ‘বিচার বিভাগকে আ. লীগ ইচ্ছেমতো ব্যবহার করেছে’
- ‘সংস্কার কমিশনের ওপর নির্ভর করবে নির্বাচনে কারা অংশ নিতে পারবে’
- মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ২
- ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে’
- বরগুনায় জাকের পার্টির জনসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- চাঁদপুরে জাহাজে ৭ খুন: স্বজনদের কাছে লাশ হস্তান্তর
- মেহেরপুরে মুক্তিযোদ্ধার স্ত্রীদের মাঝে কম্বল বিতরণ
- একুশে বইমেলায় ‘দেখা শোনা জানা কথা’
- '১৫ আগস্ট দুপুর গড়াতে না গড়াতেই রেডিওতে কোরাস কণ্ঠে উপর্যুপরি পরিবেশিত হয় মুজিব বিরোধী গান......এতো দিন মহাজনী করেছে যারা মুখোশ এবার তাদের খুলবোই.....'
- কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত
- যশোরে এইচডিও এর কার্যালয় উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত
- ‘নাহিদের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না’
- শরীয়তপুরে তিনটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা
-1.gif)








