E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

সংলাপে যোগ দিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল

২০২৬ এপ্রিল ১১ ১৪:১৬:৪৩
সংলাপে যোগ দিতে পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতায় সংলাপে যোগ দিতে ইসলামাবাদ পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং ইরানের প্রতনিধিদল। 

শনিবার (১১ এপ্রিল) সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তান পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

তার সঙ্গে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার।

পাকিস্তানে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

এর আগে শুক্রবার মধ্যরাতে ইরান পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইসলামাবাদ পৌঁছায় দেশটির প্রতিনিধিদল। তার সঙ্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

পাকিস্তানে ইরান পার্লামেন্টের স্পিকার বাঘের ঘালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/এপ্রিল ১১, ২০২৬)











পাঠকের মতামত:

১১ এপ্রিল ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test