‘মমতা পদত্যাগ না করলে তাকে বরখাস্ত করা হবে’
আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পদত্যাগ না করার সিদ্ধান্ত কেবল একটি উপায়েই সামাল দেওয়া যেতে পারে-তাকে বরখাস্ত করুন। এমন মন্তব্য করেছেন ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বাংলা মমতার অসংখ্য ভুলত্রুটি সত্ত্বেও তাকে অনেক সহ্য করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সিইও ও এডিটর-ইন-চিফ রাহুল কানওয়ালকে মঙ্গলবার (৫ মে) দেওয়া এক সাক্ষাৎকারে আসামের মুখ্যমন্ত্রী বলেন, উনি (মমতা ব্যানার্জী) যদি পদত্যাগ না করেন তাহলে তাকে বরখাস্ত করা হবে-সোজা কথা। দেশ তার কথায় চলবে না। সরকার একটা নির্দিষ্ট সময় অপেক্ষা করবে। এরপর, তাকে বরখাস্ত করা হবে।
তিনি আরও বলেন, ফলাফল হয়ে গেছে। আপনি (মমতা ব্যানার্জী) বলছেন, ১০০ আসন আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে, আমিও বলতে পারি কংগ্রেসের জেতা ১৯টি আসন আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমার ১২৬ আসন পাওয়া উচিত ছিল। এভাবে একটা দেশ চলে না।
টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার পর এবারের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি-বিজেপির কাছে হারলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। এরপর আজ তিনি দাবি করে বসেন যে তাকে কারচুপি করে হারানো হয়েছে এবং এজন্য তিনি পদত্যাগ করবেন না। এতে করে ক্ষমতা হস্তান্তর নিয়ে এক প্রকার অনিশ্চয়তা তৈরি হয়।
মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, আমি হারিনি। তাই, আমি রাজ ভবনে যাবো না। আমি পদত্যাগ করবো না।
এদিন মমতাকে উদ্দেশ্য করে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আপনি সীমান্তে বেড়া দিতে দেননি। এরপর আবার আপনিই বলছেন, আপনার কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনার এ পরিণতি আরও আগেই হওয়া উচিত ছিল। পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে অনেক দিয়েছে। এবার তারা বিজেপিকে ম্যান্ডেট দিয়েছে। এমনভাবে আপনি বললেন যে পদত্যাগ করবেন না যেন আপনার সিদ্ধান্তের ওপরই সবকিছু নির্ভর করছে!
পশ্চিমবঙ্গের নির্বাচনে ২৯৩ আসনের মধ্যে বিজেপি পেয়েছে ২০৬টি। তৃণমূল পেয়েছে ৮০টি আসন। এর আগে, ২০২১ সালে তারা ২১৫ আসন পেয়ে বিজেপিকে হারিয়েছিল।
তথ্যসূত্র : এনডিটিভি
(ওএস/এএস/মে ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
- ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫
- হারানো ঐতিহ্য ফিরল বেতনায়, ২৫ বছর পর নৌকা বাইচ
- ‘মাদ্রাসা ছাত্ররা দেশ রক্ষায় একযোগে এগিয়ে এসেছে’
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- বাঘের খাঁচায় মুক্তিযোদ্ধা!
- ফাল্গুন
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- স্মরণ সভায় সম্মাননা পেলেন সাংবাদিক পরিবারের সদস্যরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








