E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইরানে সমরাস্ত্র বহরে গণবিবাহ

২০২৬ মে ১৯ ১৩:৪১:২১
ইরানে সমরাস্ত্র বহরে গণবিবাহ

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে সমরাস্ত্র বহরকে বিয়ের গাড়ি ও শোভাযাত্রার বাহন হিসেবে ব্যবহার করে একটি গণবিবাহ অনুষ্ঠান হয়েছে।

আনাদোলু এজেন্সির বরাত দিয়ে সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, সোমবার (১৮ মে) ইরানের তেহরানে এক হাজার দম্পতির জন্য একটি গণবিবাহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে ফুল দিয়ে সজ্জিত সামরিক যানগুলোকে বিয়ের গাড়ি এবং শোভাযাত্রার বাহন হিসেবে ব্যবহার করা হয়।

অনুষ্ঠানের অন্যতম স্থান ইমাম হোসেন স্কয়ারে ১১০ জোড়া দম্পতির বিয়ে সম্পন্ন হয়।

দ্বারা গোলাপী এবং সাদা রঙে সজ্জিত সামরিক যানের ব্যবহার সবার দৃষ্টি আকর্ষণ করে।

অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিক যানগুলোকে ফুল ও বেলুন দিয়ে সাজানো হয়েছিল এবং বিয়ের গাড়ি হিসেবে ব্যবহার করা হয়।

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/মে ১৯, ২০২৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test