E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

২০২৬ মে ২০ ১৩:৫৪:৫৪
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু

আন্তর্জাতিক ডেস্ক : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো পেরু। মঙ্গলবার পেরুর দক্ষিণ উপকূলে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.১। তবে কর্তৃপক্ষ জানিয়েছে যে, এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর এএফপির।

পেরুর ভূ-পদার্থবিদ্যা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি ইকা অঞ্চলে স্থানীয় সময় ১২টা ৫৭ মিনিটে আঘাত হেনেছে।এর কেন্দ্রস্থল ছিল ইকা শহর থেকে ৪১ কিলোমিটার দক্ষিণে এবং প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত লিমা শহরেও মাঝারি মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে।

ইকার এক বাসিন্দা আরপিপি রেডিওকে বলেন, আমি কম্পনটি তীব্রভাবে অনুভব করেছি, আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় বেরিয়েছিলাম।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত পেরু বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে প্রতি বছর অন্তত ১০০টি ভূমিকম্প রেকর্ড করা হয়।

(ওএস/এএস/মে ২০, ২০২৬)

পাঠকের মতামত:

২০ মে ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test