ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বিশ্বের সকল দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং এর ওপর ‘কড়া নজরদারি’ রাখবে মার্কিন যুক্তরাষ্ট্র—এমনটাই স্পষ্ট জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে ইরানের সঙ্গে সমঝোতার খসড়া প্রস্তাবের সূত্র ধরে ওমানকে এই বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য চরম হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তার এই বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে।
দ্য গার্ডিয়ান প্রতিবেদন অনুযায়ী, হরমুজ প্রণালী পুনরায় চালু এবং এর নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা চলাকালে ট্রাম্প মন্তব্য করেন, কেউ এই নৌপথ নিয়ন্ত্রণ করতে পারবে না।
তিনি বলেন, এটি আন্তর্জাতিক জলসীমার অংশ এবং সবার জন্য উন্মুক্ত থাকতে হবে।
জানা গেছে, ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যৌথভাবে টোল আরোপের বিষয়ে আলোচনা চলছে বলে খবর প্রকাশের পরই ট্রাম্প এ বিষয়ে প্রতিক্রিয়া জানান।
স্থানীয় সময় মঙ্গলবার (২৬ মে) এক বৈঠকে ট্রাম্প বলেন, এই প্রণালী খোলা থাকবে এবং যুক্তরাষ্ট্র পরিস্থিতির ওপর নজর রাখবে। কেউ যেন এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারবে না।
একপর্যায়ে ওমানকে উদ্দেশ করে ট্রাম্প কঠোর ভাষায় মন্তব্য করেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে ওমান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্বের মোট তেল সরবরাহের বড় একটি অংশ হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এই নৌপথে যেকোনো উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে বিশ্ব অর্থনীতিতেও চাপ বাড়ছে।
এদিকে, ইরানের সঙ্গে নতুন করে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টা এখনও সফল হয়নি বলেও বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তেহরান আলোচনার গতি ধীর করছে এবং রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রেখে সময় নিচ্ছে।
(ওএস/এসপি/মে ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব’
- চিত্রনাট্য একই, ইসলাম অবমাননা, শুধু স্থান-কাল পাত্র ভিন্ন
- বায়তুল মোকাররমে মুসল্লির ঢল
- বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার প্রত্যাবর্তন, স্কোয়াড ঘোষণা
- ওমানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
- ‘ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়’
- ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের নতুন হামলা
- একই পরিবারের ১০ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম
- পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি
- মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
- ঈদ জামাতে দেশ-জাতির মঙ্গল ও বিশ্বের শান্তি কামনা
- ভূরুঙ্গমারী পাকসেনাদের দখলে চলে যায়
- কুড়িগ্রামে ঈদুল আজহার ঈদের নামাজ আদায়
- বিএসএফের পুশব্যাকচেষ্টা, গভীর রাতেও সাতক্ষীরা সীমান্তে সতর্ক বিজিবি
- সৌদির সঙ্গে মিল রেখে গলাচিপায় ঈদ উদযাপন
- ঢাকার নর্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
- শ্যামনগরে বজ্রপাতে এক নারীর মৃত্যু
- সাতক্ষীরায় ২৫ গ্রামে ঈদ উদযাপন, চলছে পশু কোরবানি
- সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ
- এবার এভারেস্ট শিখরে আরেক বাংলাদেশি নারী
- ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান
- বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করলো যুক্তরাষ্ট্র
- আল-আকসা মসজিদে হাজারো মুসল্লির ঈদের নামাজ আদায়
- নবম পে-স্কেল, বেশি সুবিধা পাচ্ছেন যারা
- জাতীয় ঈদগাহে ৬ স্তরের নিরাপত্তা
- শরীয়তপুরে লাইসেন্সবিহীন ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- রাণীশংকৈলে রাজা টংনাথ জমিদারী বাড়ী সংস্কার কাজের উদ্বোধন
- মদন প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন
- ভৈরবে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদককারবারী গ্রেপ্তার
- ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, চালকসহ নিহত ৫
- বরগুনায় সেতু ধ্বসে ভোগান্তিতে ৪ গ্রামের মানুষসহ শতাধিক শিক্ষার্থীরা
- ১ লাখ ফুটবলারের পক্ষে ফিফার বিরুদ্ধে ঐতিহাসিক মামলা
- কমলগঞ্জে প্রবাসীর জমি দখলের অভিযোগ
- যেদিন পতাকা উঠেছিল চৌরঙ্গীর আকাশে
- ভৈরবে ৫ জয়িতাকে সংবর্ধনা
- সিলেটে হালকা ভূমিকম্প অনুভূত
- ফরিদপুরে বণার্ঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে
- কেন্দুয়া হানাদার মুক্ত হয়েছিল আজ
- মোহররম
- ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বোদা টুস্টার
- সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ
- আনন্দ শোভাযাত্রায় মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- আট বছর আগে একদিন
-1.gif)








