E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

২০২৬ জুন ১৩ ১৭:১৬:৪৬
‘বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি শুনবে’

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব শিগগিরই ইরানের বিজয়ের প্রতিধ্বনি এবং প্রতিরোধ শক্তির সাফল্য দেখবে বলে মন্তব্য করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলি আবদোল্লাহি। সেইসঙ্গে তিনি ইসরায়েলকে একটি ‘আগ্রাসী শত্রু’ হিসেবেও উল্লেখ করেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির খবরে এ কথা বলা হয়েছে।

মেজর জেনারেল গোলামআলি রশিদ এবং আমিন আব্বাস রশিদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাঠানো বার্তায় আবদুল্লাহি এসব কথা বলেন।

মেজর জেনারেল আলি আবদোল্লাহি বলেন, রশিদ ও তার ছেলের মৃত্যু ইরানের জন্য বেদনাদায়ক ছিল, তবে একই সঙ্গে এটি দেশের প্রতিরোধক্ষমতা ও জাতীয় শক্তিরও প্রমাণ দিয়েছে।

আবদুল্লাহির ভাষ্য, দুর্বল ও লোভী শত্রু ভেবেছিল, ইরানের সামরিক কৌশলবিদদের শারীরিকভাবে হত্যা করে দেশের প্রতিরক্ষা-সংকল্পে ফাটল ধরানো যাবে।

তিনি আরও বলেন, ‘কিন্তু তারা বুঝতে পারেনি যে শহীদ রশিদ ভবিষ্যৎ প্রজন্মের জন্য জ্ঞান, অভিজ্ঞতা ও কৌশলগত চিন্তার একটি সমৃদ্ধ উত্তরাধিকার রেখে গেছেন।’

আবদুল্লাহি দাবি করেন, রশিদের দেখানো কৌশলগত পথ অনুসরণ করে ইরানের সশস্ত্র বাহিনী এখনও শত্রুর তথাকথিত ‘জটিল হাইব্রিড ও জ্ঞানগত যুদ্ধ’ মোকাবিলা করে যাচ্ছে।

তথ্যসূত্র : মিডল ইস্ট আই

(ওএস/এএস/জুন ১৩, ২০২৬)

পাঠকের মতামত:

১৩ জুন ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test