মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সে চলমান জি৭ সম্মেলনের বিভিন্ন সেশনের ফাঁকে বিশ্বনেতাদের বেশ খোশমেজাজে সময় কাটাতে দেখা গেছে। গম্ভীর রাজনৈতিক আলোচনার বাইরে বিশ্বনেতাদের পারস্পরিক রসিকতা ও বন্ধুত্বপূর্ণ মুহূর্তগুলোই এখন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে মূল আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার কিছু হালকা মুহূর্ত সম্মেলনজুড়ে বেশ হাস্যরসের খোরাক জুগিয়েছে।
সম্মেলনের গ্রুপ ছবি তোলার সময় সবচেয়ে বেশি নজর কাড়ে নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির মধ্যকার সংক্ষিপ্ত এক আলাপচারিতা। মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের দুজনের বিপুল জনপ্রিয়তার প্রসঙ্গ তুললে মেলোনি হেসে জবাব দেন, ‘হ্যাঁ, আমরা ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি।’
এর আগে ২০২৩ সালে বালির জি২০ সম্মেলন এবং পরবর্তীতে দুবাইয়ের কপ২৮ সম্মেলনে মেলোনির পোস্ট করা সেলফি ও ‘মেলোডি’ ক্যাপশনকে ঘিরে দুই নেতার রসিকতা সামাজিক যোগাযোগমাধ্যমে মিম ও ভিডিও আকারে ব্যাপক সাড়া ফেলেছিল। সম্প্রতি মোদির রোম সফরে মেলোনিকে ভারতের বিখ্যাত ‘মেলোডি’ টফি উপহার দেওয়ার ঘটনাটি সেই আলোচনাকে আরও উসকে দেয়।
এদিকে সম্মেলনের তৃতীয় দিনে আলোচনার কেন্দ্রে চলে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার(১৭ জুন) সকালের অধিবেশনে যোগ দিয়েই তিনি ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁর সঙ্গে এক চোট রসিকতা করে নেন। আয়োজক দেশ হিসেবে ম্যাখোঁ এই সম্মেলনের সভাপতিত্ব করলেও ট্রাম্প কক্ষে ঢুকেই উচ্চস্বরে বলে ওঠেন, ‘আমিই বস।’
সাবেক এই রিয়েলিটি শো উপস্থাপকের এমন চটজলদি মন্তব্যে উপস্থিত অন্য বিশ্বনেতাদের মধ্যে হাসির রোল পড়ে যায়। ফরাসি প্রেসিডেন্ট ম্যাখোঁও বিষয়টিকে বেশ ইতিবাচক ও রসিকতা হিসেবেই গ্রহণ করেন। ইরানের সঙ্গে যুদ্ধ অবসানের প্রাথমিক চুক্তি চূড়ান্ত করার পর নিজের ৮০তম জন্মদিন উদযাপন করা ট্রাম্পের এমন চেনা মেজাজের কারণে ফ্রান্সের অবকাশ শহর এভিয়ঁ লে বেঁ-তে অনুষ্ঠিত এবারের জি৭ সম্মেলনটি প্রথাগত গাম্ভীর্য পেরিয়ে বেশ উৎসবমুখর ও হালকা মেজাজে রূপ নিয়েছে।
(ওএস/এসপি/জুন ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ
- ‘মুন্সীগঞ্জে নয়নের খাল দখলমুক্ত করা হবে’
- ক্লিনিকে চিকিৎসা নিতে আসা সেই অসুস্থ হনুমানকে উদ্ধার করে নিয়ে গেছে বনবিভাগ
- কাপ্তাইয়ে ১০০ দুস্থ পরিবারের পাশে পালবার লিং সেন্টার শিশু সদনের খাদ্যসামগ্রী বিতরণ
- কবি আল মুজাহিদী'র প্রয়াণে
- সাতক্ষীরায় ডোবা থেকে মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- সুশৃঙ্খলভাবে এইচএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ময়মনসিংহে মতবিনিময়
- সাতক্ষীরা জেলা সৎসঙ্গ শ্রী মন্দিরের প্রথম তলার ছাদ ঢালাই কাজ উদ্বোধন
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ১২ সিনিয়র সহকারী সচিবকে বদলি
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
- কড়াইয়ের ছ্যাঁকা আর এক সমাজের নীরবতা
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস
- বাজারে গিয়ে চাপে সাধারণ মানুষ
- জ্বালানি রূপান্তর সূচকে বাংলাদেশের অবস্থান ৯৯তম
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- ‘শিগগিরই জামায়াতের নির্মম পতন হবে’
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- ঢাকাসহ ৮ বিভাগে ১০ দিন ঝড়-বৃষ্টির আভাস
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
- ‘পাকিস্তান শুধু টিকেই থাকবে না, শক্তিশালীও হবে’
- বিএনপি নেতাদের সুপারিসে পাল্টে গেলো বিদ্যালয় কমিটির সভাপতির নাম
- দিনাজপুরে ব্যতিক্রম পেশায় লক্ষাধিক নারী
- জাফলংয়ে পাথর বোঝাই ৫০ নৌকা জব্দ
- ধানে ভরপুর ভৈরবের মোকাম, দাম নিয়ে হতাশ কৃষক-ব্যবসায়ীরা
- শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই’র উদ্যোগে শিক্ষার্থী সমাবেশ
- ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ‘প্রশ্নবিদ্ধ’ সম্মেলনে সশস্ত্র হামলায় কেন্দ্রীয় নেতা এখন হাসপাতালে
- সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
- চাঁদপুর ইসলামিয়া কামিল মাদ্রাসার নবনির্বাচিত গভর্নিং কমিটির সভা অনুষ্ঠিত
- পর্যটকে টইটম্বুর কুয়াকাটা
- অবৈধ স্থাপনা উচ্ছেদে শ্রীমঙ্গল পৌরসভার অভিযান
- ভোলায় বিএনপি-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র নতুন বাজার, আহত ২৫
- কৃষকস্বার্থে বিদ্যমান সার বিতরণ নীতিমালা বহাল রাখার জোর দাবি
- পলাশবাড়ী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
- অবশেষে শ্যামনগরে নিখোঁজ ৪ স্কুলছাত্রীকে উদ্ধার করলো পুলিশ
- ব্রাজিলকে হারানোর সুযোগ দেখছি: হাইতি কোচ
- রামগরুড়ের ছানা
- শ্রীমঙ্গলে জমি দখলকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার অভিযোগ
- কুড়িগ্রামে এক শিক্ষককে দিয়ে চলছে বিদ্যালয়ের সব কাজ
- যেখানে রাজনীতি স্বার্থের দাস, সেখানে রাষ্ট্রের ভবিষ্যৎ অনিশ্চিত
- নড়াইলে ৭ বছরেও শেষ হয়নি বেড়িবাঁধের কাজ, ঝুঁকিতে ৬ হাজার একর জমি
১৯ জুন ২০২৬
- চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প: মোজতবা খামেনি
- প্রশান্ত মহাসাগরে ফের মার্কিন হামলা: নিহত ৩
- মোদি-মেলোনি ‘জনপ্রিয় জুটি’, ট্রাম্প বললেন ‘আমিই বস’
- যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের গোপন সেল
-1.gif)







