‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানকে সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘটনাকে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির একটি ‘নির্বোধ ও বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, ইরান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী একটি বড় ও মূল্যবান পণ্যবাহী জাহাজের ওপর অন্তত চারটি আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করেছে। এর মধ্যে একটি ড্রোন জাহাজের ডেকে আঘাত হানায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাকি তিনটি ড্রোন ভূপাতিত করেছে।
তবে হামলার সুনির্দিষ্ট সময় কিংবা আক্রান্ত জাহাজের পরিচয় সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই হামলার জন্য ওয়াশিংটন ইরানকেই দায়ী করছে।
হামলার পর পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজ এবং সেখানে অবস্থানরত নাবিকদের উদ্ধারে জাতিসংঘের চলমান অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে হামলার ধরন বা ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ওই কর্মকর্তা বিস্তারিত কিছু জানাননি।
এদিকে ইরান এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোন মন্তব্য করেনি।
অন্যদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, একটি পণ্যবাহী জাহাজের ডান পাশে অজ্ঞাত কোনো ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। এতে জাহাজের ব্রিজ বা চালকের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা এক সতর্কবার্তায় জানিয়েছে, নির্ধারিত নৌপথের বাইরে কোনো জাহাজ চলাচল করলে তার নিরাপত্তার দায়িত্ব ইরান নেবে না। পাশাপাশি এ ধরনের জাহাজের বিমা বা সংশ্লিষ্ট অন্য কোনো দায়ও তারা গ্রহণ করবে না।
সংস্থাটি আরও জানিয়েছে, অনুমোদিত নৌপথের বাইরে চলাচলের সব ধরনের দায়ভার সংশ্লিষ্ট জাহাজের মালিক, অপারেটর এবং কমান্ডারের ওপর বর্তাবে।
তথ্যসূত্র : দ্য গার্ডিয়ান
(ওএস/এএস/জুন ২৭, ২০২৬)
পাঠকের মতামত:
- জামালপুরে দু'পক্ষের সংঘর্ষ, গ্রেফতার ১
- ‘মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের অর্জন’
- ‘প্রধানমন্ত্রীর সফরে চীন-মালয়েশিয়ার সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে’
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- দেশে ফিরেছেন ৬৮ হাজার ২৯৭ হাজি
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- অভিষেকেই তিন বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি কেপ ভার্দে
- ভরিতে সোনার দাম বাড়লো ৫৪৮২ টাকা
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
- ‘বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে’
- ‘ঢাকা-বেইজিং সম্পর্ক এখন দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের’
- ‘কাউকে কোন ছাড় নয়’
- ‘গুমের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’
- এয়ার মার্শাল আসগর খান করাচী থেকে ঢাকায় আসেন
- গোপালগঞ্জে বন্ধুর বাড়ি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের উদ্বোধন
- চাটমোহরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
- গোপালগঞ্জে মাদক বিরোধী র্যালী ও আলোচনা সভা
- কুড়িগ্রাম সীমান্তের ঘেরাটোপে আটকে আছে তিন যুবকের ভাগ্য
- মাদক প্রতিরোধে দুই পুরস্কার পেল ঢাকা আহ্ছানিয়া মিশন
- তিস্তার তীব্র ভাঙনে ৩০ বাড়ি বিলীন, দিশেহারা তীরবর্তী মানুষ
- শহীদ জননী জাহানারা ইমাম: যুদ্ধাপরাধী বিচারের অগ্রদূত ও অকুতোভয় চেতনার বাতিঘর
- ফরিদপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত
- ধূমকেতু এক্সপ্রেসে ১০ লাখ টাকার হেরোইনসহ দম্পতি গ্রেফতার
- অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রসার ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলা
- উত্তম ও অধম
- ‘বুড়িগঙ্গার পানি যেন খাওয়া যায় সে ব্যবস্থা করবো’
- শাহজাদপুরে মাদক ব্যবসায়ী দম্পতি গ্রেফতার
- বিজয়ের চারদিন পর চাটমোহর হানাদার মুক্ত হয়
- ‘ফ্যাসিস্টদের উদ্দেশ্য ছিল জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করা’
- ঝালকাঠি ও নলছিটি মুক্ত দিবস বিজয়োল্লাসের এক অবিস্মরণীয় দিন
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- লাওসকে উড়িয়ে দারুণ শুরু বাংলাদেশের
- কুয়াকাটায় ১৩ জেলে আটক, জাল ও ট্রলার জব্দ
- ফিরছে ‘থ্রি ইডিয়টস’, এবার সংসার ও পেশাজীবনের গল্প
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৭ জুন ২০২৬
- ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প
- ‘চুক্তির পরও হরমুজে ড্রোন হামলা কাণ্ডজ্ঞানহীন’
-1.gif)







