‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করলে উত্তেজনা আরও বাড়বে’
আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে চলমান আলোচনার মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, তেহরানের নিয়ন্ত্রণের বাইরে কোনো নতুন বা পৃথক ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা হলে পরিস্থিতি আরও জটিল হবে ও আঞ্চলিক উত্তেজনাও আরও বেড়ে যাবে।
ইরাকের রাজধানী বাগদাদ সফরকালে এক সংবাদ সম্মেলনে আব্বাস আরাঘচি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের চলমান ব্যবস্থার বাইরে নতুন বা পৃথক কোনো ব্যবস্থা গ্রহণের চেষ্টা শুধু পরিস্থিতি আরও জটিল করবে, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রক্রিয়ায় বিলম্ব ঘটাবে ও উত্তেজনা বাড়াবে। গত দুই রাতের ঘটনায়ই আমরা এর প্রমাণ দেখেছি।
সাম্প্রতিক দিনগুলোতে উভয় পক্ষের পাল্টাপাল্টি হামলার প্রসঙ্গ উল্লেখ করে ইরানের শীর্ষ এই কূটনীতিক সংশ্লিষ্ট সব পক্ষকে সমঝোতা স্মারক মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, সব পক্ষের উচিত সমঝোতা স্মারক মেনে চলা ও কোনোভাবেই নির্ধারিত পথ থেকে বিচ্যুত হওয়া উচিৎ হবে না।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। তেহরানের দাবি, দেশটির সরকারকে অস্থিতিশীল করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্যেই এই হামলা চালানো হয়েছিল।
এর পরপরই ইরান হরমুজ প্রণালিতে নৌ অবরোধ আরোপ করে। এই অবরোধের ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করার পর হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল কিছুটা বেড়েছে। তবে যুদ্ধ শুরুর আগের তুলনায় এখনো সেই চলাচল অনেক কম।
এদিকে, ইরান আগেই সতর্ক করে জানিয়েছে, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ যেন হরমুজ প্রণালি দিয়ে পারস্য উপসাগরে প্রবেশ বা সেখান থেকে বের না হয়। তবে সেই সতর্কতা সত্ত্বেও জাহাজ চলাচল অব্যাহত রয়েছে। এর মধ্যে কিছু জাহাজ এমন একটি রুট ব্যবহার করছে, যা তেহরানের অনুমোদিত নয়।
তথ্যসূত্র : এএফপি
(ওএস/এএস/জুন ২৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বৃদ্ধা মাকে পিটিয়ে দাঁত ভাঙার অভিযোগে শিক্ষক ছেলের বিরুদ্ধে থানায় মামলা
- সাতক্ষীরায় ৭৪ কোটি টাকার মাদক ধ্বংস করল বিজিবি
- সোনাতলায় ১৬ হাজার মানুষের মহাভোজ, অলৌকিক নাকি সুপরিকল্পিত, জনমনে নানা প্রশ্ন
- ৯ মাসের ছেলেকে হত্যার অভিযোগে মা গ্রেপ্তার
- নড়াইলে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
- ঘুড়ি ওড়াতে গিয়ে নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ মিলল বিলে, মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- সালথায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ১০০ মিলিলিটারের মিনিপ্যাকে ভোজ্যতেল বিক্রির দাবি
- নতুন ক্যাম্পাস নয়, প্রয়োজন উচ্চমানের শিক্ষক ও গবেষণা
- ‘অর্ন্তবর্তী সরকারের ভুলের কারণে আমাদেরকে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে’
- জামায়াত এমপির ঐচ্ছিক অনুদানের তালিকায় মেয়ের নাম!
- ‘শুধু ক্ষমতার ভাগ পাওয়ার সংস্কার চায় বিরোধীদল’
- সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে
- কোক স্টুডিও বাংলায় আসছে বর্ষাবরণের গান
- ‘জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ’
- ‘আইনশৃঙ্খলা বাহিনীর হাত অনেক বিস্তৃত, আইনের ঊর্ধ্বে কেউ না’
- ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, সুপারিশপ্রাপ্ত ১৩২০ জন
- ‘হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ চ্যালেঞ্জ করলে উত্তেজনা আরও বাড়বে’
- ‘এখন শুরু হবে আসল লড়াই’
- মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ, ক্রীড়া সংস্থা একাদশ চ্যাম্পিয়ন
- গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো যারা
- ‘কোনো শিশু যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে’
- বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে সামরিক সহযোগিতা বাড়াতে আলোচনা
- ‘পাকিস্তানের আভ্যন্তরীন ব্যাপারে ভারতের হস্তক্ষেপ পূর্ব পরিকল্পিত’
- মুরাদনগরে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা
- মরা নদের গল্প
- জাতীয় কবির ১২৫তম জন্মবার্ষিকী আজ
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ কথা
- গ্রামবাংলার স্বাদ ও স্মৃতি মিশে থাকা বুনো আমড়া, নিঃশব্দে হারিয়ে যাচ্ছে সবুজ ঐতিহ্য
- পঞ্চগড়ে ৬ নারী ফুটবলারকে সংবর্ধনা
- সোনার দাম বেড়ে ভরি ২১৭৩৮২ টাকা
- এসএসসিতে দেশ সেরা যশোর বোর্ড, পাশের হার ৯২.৩৩
- শ্রীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মামুনের সমর্থকদের উদ্যোগে নির্বাচনী সভা
- হামলা-ভাঙচুরে জড়িতদের বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন
- আবদুল হামিদ মাহবুব’র একগুচ্ছ লিমেরিক
- গাজায় ‘শক্তিশালী’ হামলার নির্দেশ নেতানিয়াহুর
- আলুর উদ্বৃত্ত সমস্যা সমাধানে আন্তর্জাতিক প্রদর্শনী ডিসেম্বরে
- ‘এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই’
- টাঙ্গাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর
- আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা
- রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার
- তিন পুরুষ ইঞ্জিনিয়ার
- ২৩ এপ্রিল তালার পারকুমিরা গণহত্যা দিবস
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
-1.gif)







