E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

২০২৬ জুলাই ০৪ ১২:৪২:২০
আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনস্রোত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে শেষ বিদায় জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে মানুষের ঢল নেমেছে। ভোর থেকেই অসংখ্য মানুষ বিভিন্ন মেট্রো স্টেশনের বাইরে জড়ো হয়ে দ্রুতগতির গণপরিবহন চালু হওয়ার অপেক্ষা করেন, যাতে তারা শেষ শ্রদ্ধা জানাতে অনুষ্ঠানে অংশ নিতে পারেন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, অনেক মেট্রো স্টেশনের প্রবেশপথ তখনও বন্ধ থাকলেও কালো পোশাক পরা শোকাহত মানুষের দীর্ঘ সারি সেখানে অপেক্ষা করছিল। কোথাও কয়েক ডজন, আবার কোথাও শত শত মানুষ স্টেশনের ফটকের সামনে অবস্থান নেন।

এরই মধ্যে গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সের ভেতর ও বাইরে হাজারো মানুষের সমাগম হয়েছে। সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছেন শোকাহত জনতা।

শোকাবহ এই পরিবেশে আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তেহরানে এক আবেগঘন দৃশ্যের জন্ম দিয়েছে।

তথ্যসূত্র : আল জাজিরা

(ওএস/এএস/জুলাই ০৪, ২০২৬)







পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test