আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ মঙ্গলবার রাতে ইরাকের নাজাফে পৌঁছেছে। বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহ পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে।
এ উপলক্ষে ইরাকে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, খামেনি ও তার পরিবারের সদস্যদের মরদেহ বহনকারী বিমানটি মঙ্গলবার রাতে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে তার সম্মানে সরকারি সংবর্ধনার আয়োজন করা হয়।
বুধবার নাজাফে জানাজা শেষে মরদেহগুলো পবিত্র নগরী কারবালায় নেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, এ কর্মসূচিতে লাখো ইরাকি অংশ নেবেন।
ইরাকেও আয়াতুল্লাহ খামেনি একজন প্রভাবশালী ধর্মীয় নেতা হিসেবে পরিচিত ছিলেন। দেশটির বিপুলসংখ্যক শিয়া মুসলমানের কাছে তিনি ছিলেন অনুকরণীয় ব্যক্তিত্ব। জানাজা উপলক্ষে বুধবার দেশজুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ইরানের শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্ব আয়াতুল্লাহ জাফর সোবহানী। এ সময় খামেনির পাশাপাশি তার জামাতা ড. মেসবাহ-উল-হোদা বাঘেরি-কানি, মেয়ে জাহরা হাদ্দাদ-আদেল, ১৪ মাস বয়সী নাতনি জাহরা মোহাম্মদী-গোলপায়েগানি এবং সাইয়েদেহ বুশরা হোসেইনির জানাজাও অনুষ্ঠিত হয়।
কর্মসূচি অনুযায়ী, বুধবার মরদেহ নাজাফে ইমাম আলী (রা.)-এর মাজার এবং কারবালায় ইমাম হুসাইন (রা.) ও হজরত আব্বাসের মাজারে নেওয়া হবে। খামেনির ইচ্ছানুযায়ী, আগামী ৯ জুলাই ইরানের মাশহাদে ইমাম রেজা (রা.)-এর পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/জুলাই ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল শুনানি শেষ, রায় বৃহস্পতিবার
- আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২২ আগস্ট
- ‘জীবনের চেয়ে কোনো খেলা বড় নয়’
- ‘জুনে কমেছে দেশের অর্থনীতির গতি’
- গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট আরও গভীর হবে
- নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যস্ত কূটনীতি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- আজ কারবালায় নেওয়া হবে খামেনির মরদেহ
- কাশিয়ানীতে স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার
- কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
- মেসি ম্যাজিকে মিশরকে হারিয়ে কোয়ার্টারে আর্জেন্টিনা
- ডঃ হেনরি কিসিঞ্জার সন্ধ্যায় ইয়াহিয়া খানের সাথে একান্ত বৈঠকে মিলিত হন
- টানা বর্ষণে কাপ্তাইয়ে বিদ্যুৎ উৎপাদনে স্বস্তি, পাহাড় ধসে চার ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ
- শ্যামনগরে উপকুল রক্ষা বাঁধ থেকে ১২টি নাইনটি অপসারিত
- জামালপুরে আইনজীবীর চেম্বার থেকে অস্ত্র-গুলি-মদ উদ্ধার
- নড়াইলে পৈতৃক সম্পতির দাবিতে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন
- কলারোয়ার আমেনা হত্যা মামলায় স্বামী ও শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- সাতক্ষীরায় যানজট নিরসনকল্পে সভা, একগুচ্ছ পদক্ষেপে যানজট নিয়ন্ত্রণে আনার আশাবাদ
- বিয়ের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের যাবজ্জীবন
- শ্যামনগরে আম্ফানে ক্ষতিগ্রস্তদের ত্রাণবাহি ও বিএনপি’র গাড়ি বহরে হামলা মামলা, আওয়ামী লীগের ১০ নেতা কর্মী কারাগারে
- দিনাজপুরে অপহরণ ও চাঁদাবাজির মামলায় পাঁচজন জেল-হাজতে
- কাপাসিয়া উপজেলা নিবার্হী অফিসারকে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা
- সেনাবাহিনীকে পেশাদারত্ব ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশনা
- টানা বর্ষণে পাহাড় ধস, কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ
- বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান
- শ্রীমঙ্গলে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস পুরস্কার বিতরণ
- জৈন্তাপুর থানার ওসির নামে প্রতিদিন বিপুল পরিমানে চাঁদা তোলার অভিযোগ
- কুড়িগ্রামে সবুজ ধান ক্ষেতে জাতীয় পতাকা
- পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- সুন্দরবনে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হচ্ছে রাস উৎসব
- পটুয়াখালীতে সাংবাদিক-রাজনীতিক আব্দুর রশিদের মৃত্যুবার্ষিকী পালিত
- ধর্ষণ মামলার আসামি গ্রেফতারের দাবিতে বাদির সংবাদ সম্মেলন
- পলাশবাড়ীতে জুলাই শহীদ দিবস পালিত
- কাঁচা মরিচ
- মহান মুক্তিযুদ্ধে এক কিশোর
- কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার
- ভোলার তজুমদ্দিনে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত
- পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘরবাড়ীতে হামলা, আহত ৫
- পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত, আহত ৫
- কলম্বিয়াকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড
- ১০ ডিসেম্বর নড়াইল মুক্ত দিবস
- গোবিন্দগঞ্জে হাত-পায়ে লোহার শিকল বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার
- ‘কোনো বক্তব্য নেই’
- অবসরে যাওয়া পুলিশ কনস্টেবলদের বিদায় সংবর্ধনা
-1.gif)







