মাঠে বসে স্পেন-আর্জেন্টিনা ফাইনাল দেখবেন ট্রাম্প, পাহারায় যুদ্ধবিমান
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বকাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় ক্রীড়া নিরাপত্তা অভিযানের প্রস্তুতি নিয়েছে ট্রাম্প প্রশাসন। নেবে না-ই বা কেন! খেলা দেখতে মাঠে উপস্থিত থাকবেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে মেটলাইফ স্টেডিয়ামের নিরাপত্তায় এফ-১৬ যুদ্ধবিমান এবং সামরিক স্নাইপার মোতায়েন করা হচ্ছে।
স্টেডিয়ামের ওপর নো-ফ্লাই জোন বা উড়োজাহাজ চলাচল নিষিদ্ধ এলাকা কঠোরভাবে পাহারা দেওয়া হবে। ছাদের ওপর থাকবেন স্নাইপাররা। ফুটবল ম্যাচের ইতিহাসে নজিরবিহীন এই অভিযানে সহায়তার জন্য হাজার হাজার এফবিআই এজেন্টকে যুক্ত করা হয়েছে।
ফাইনাল দেখতে আসা দর্শকদের জন্য বড় ধরনের বিলম্ব নিশ্চিত বলে জানিয়েছে হোয়াইট হাউজ। খেলা শুরুর অন্তত চার ঘণ্টা আগে দর্শকদের স্টেডিয়ামে আসার অনুরোধ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বকাপ ফাইনালকে ‘লেভেল ১’ বিশেষ ইভেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে, যা দেশটির সর্বোচ্চ নিরাপত্তা স্তর।
হোয়াইট হাউজ ফিফা টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক অ্যান্ড্রু জুলিয়ানি জানান, এই আয়োজনের পরিধি ট্রাম্পের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ বা প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমতুল্য। তার মতে, সত্যি কথা বলতে এটি সুপার বোলের চেয়েও বড় আয়োজন। নিউ জার্সি স্টেট পুলিশকে সহায়তার জন্য একাধিক ফেডারেল সংস্থাকে যুক্ত করা হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট মার্কিন গণমাধ্যমকে বলেন, ট্রাম্পের উপস্থিতি এই বিশ্বকাপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয়, নিরাপদ ও সফল বিশ্বকাপ হিসেবে পূর্ণতা দেবে।
দুই বছরের নিরাপত্তা পরিকল্পনা
ট্রাম্পের উপস্থিতির কথা মাথায় রেখে ফেডারেল এজেন্ট, স্থানীয় পুলিশ এবং বেসরকারি নিরাপত্তা সংস্থাগুলো গত দুই বছর ধরে এই রোববারের অভিযানের পরিকল্পনা করছে। এরই মধ্যে মেটলাইফ স্টেডিয়ামের ওপর অস্থায়ী ফ্লাইট নিষেধাজ্ঞা লঙ্ঘন করা একটি ছোট বেসামরিক প্লেনকে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান। সেটিকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার আগে এফ-১৬ থেকে অগ্নিশিখা ছুড়ে পাইলটের দৃষ্টি আকর্ষণ করা হয়।
নিউইয়র্ক-নিউ জার্সি এলাকায় ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে প্লেন চলাচলে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার এই ফাইনালকে ঘিরে এফবিআই এরই মধ্যে স্টেডিয়ামের কাছাকাছি নিষিদ্ধ আকাশে উড়তে থাকা শত শত ড্রোন জব্দ করেছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, টুর্নামেন্টের ১০৩টি ম্যাচ এখন পর্যন্ত নির্বিঘ্নে শেষ হয়েছে। শেষ ম্যাচটিও নিরাপদে শেষ করাই এখন মূল লক্ষ্য।
খেলা শেষে ফিফা প্রেসিডেন্ট জান্নি ইনফান্তিনোর সঙ্গে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন ট্রাম্প।
তথ্যসূত্র : দ্য টেলিগ্রাফ
(ওএস/এএস/জুলাই ১৯, ২০২৬)
পাঠকের মতামত:
- আবারো এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন
- নড়াইলে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসায় এমপি নিপুণ রায় চৌধুরীকে বরণ
- গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন
- অবিক্রীত মানুষের ঘোষণা
- কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার
- ‘শিক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য পলাতক সরকার দায়ী’
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
- রাস্তার উপর পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- ফাইনাল উপভোগে গরু জবাই করে ভূরিভোজের আয়োজন
- তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন
- ফুলপুরে রুপসী ইউনিয়ন উদ্যোক্তার বিরুদ্ধে মানববন্ধন
- রূপপুরের কমিশনিং নিয়ে বিভ্রান্তিকর উপস্থাপনা, প্রতিবাদ জানালো এনপিসিবিএল
- কাপ্তাই হ্রদে নিখোঁজ বিএনপি নেতা, উদ্ধারে ডুবুরি দলের অভিযান
- যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে প্রতিদিন ২৮০০ অভিবাসীকে গ্রেপ্তার করবে আইসিই
- পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে নির্মাণ শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
- ইয়াবাসহ আটকের পর দল থেকে বহিষ্কার ছাত্রদল সভাপতি
- মেয়র মকলেছুর রহমান বাবলু স্মরণে নাগরিক শোকসভা
- নোয়াখালী পৌর ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা
- ফরিদপুরে নিখোঁজের দু'দিন পর ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
- ১২ মামলায় জামিন চেয়েছেন সাবেক এমপি লতিফ
- প্রশাসনিক রাজনীতিকরণ থেকে বেরিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
- ফেসবুক বিড়ম্বনায় ব্যবহারকারীদের ভোগান্তি
- মহিলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি, সভাপতি সারওয়াত সিরাজ শুক্লা
- দীর্ঘ বিরতি ভেঙে ফিরছেন সুমাইয়া শিমু
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- মাধ্যমিকে ভর্তিতে ১০ শতাংশ কোটা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- খাল-বিলে পানি নেই, পাট পচাতে বিপাকে ঈশ্বরদীর কৃষক
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- তারাকান্দা থানায় আইনশৃঙ্খলা রক্ষায় মত বিনিময়
- অপসারণের দাবিতে অধ্যক্ষের কক্ষে তালা দিয়েছে ছাত্রলীগ
- আগের টোলেই বঙ্গবন্ধু সেতু পারাপার
- ডাক্তার হতে চায় মহম্মদপুরের কোহেলী
- প্রতিবন্ধীর টাকা মেরে খাওয়ার অভিযোগে মুন্সিগঞ্জ কোর্টে মামলা
- শ্রীনগরে নারীকে গুলি করে হত্যার ঘটনায় অস্ত্রসহ প্রেমিক গ্রেফতার
- ‘পকেট-সাইজড জায়ান্ট’ অনার প্যাড এক্স৭ এখন বাজারে
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- কাঁঠাল
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- ‘মোস্ট সাসটেইনেবল কোম্পানি অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে ইউনিলিভার বাংলাদেশ
-1.gif)







