বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
আন্তর্জাতিক ডেস্ক : বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধের আইন কঠোরভাবে প্রয়োগ না করার অভিযোগে বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তে দেশভেদে ১০ থেকে সাড়ে ১২ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হচ্ছে। অস্থায়ী বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন এই ব্যবস্থা কার্যকর হচ্ছে।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সরকারি প্রকাশনা ফেডারেল রেজিস্টার-এ প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নতুন শুল্কের বিস্তারিত জানানো হয়।
এতে বলা হয়েছে, নতুন এই নীতি যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় ৯৯ দশমিক ৪ শতাংশ পণ্যকে প্রভাবিত করবে।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, কানাডা, মালয়েশিয়া ও মেক্সিকোসহ কয়েকটি দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও সুইজারল্যান্ডের পণ্যে আগে থেকে নির্ধারিত শুল্কের সঙ্গে সমন্বয় করে মোট ১০ অথবা সাড়ে ১২ শতাংশ শুল্ক ধার্য করা হয়েছে। এ ছাড়া চীনসহ বাকি ৩৮টি দেশের পণ্য সাড়ে ১২ শতাংশ শুল্কের আওতায় আনা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট জাতীয় জরুরি আইনের আওতায় ট্রাম্প প্রশাসনের আরোপ করা ১০ থেকে ৫০ শতাংশ ‘পারস্পরিক শুল্ক’ বাতিল করে দেয়। এর পরিপ্রেক্ষিতে প্রশাসন ১৫০ দিনের জন্য ১০ শতাংশ অস্থায়ী শুল্ক আরোপ করেছিল, যার মেয়াদ শুক্রবার রাত ১২টা ১ মিনিটে শেষ হচ্ছে। একই সময় থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
তবে বর্তমানে পরিবহন প্রক্রিয়ায় থাকা বা ট্রানজিটে থাকা পণ্য আগামী ২৮ জুলাই পর্যন্ত নতুন শুল্কের আওতার বাইরে থাকবে। সুপ্রিম কোর্টের রায়ের পর এবার ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় নতুন শুল্ক আরোপ করা হয়েছে। আইন বিশেষজ্ঞদের মতে, এই ধারায় নেওয়া সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ করা তুলনামূলকভাবে কঠিন।
নতুন শুল্ক আরোপ করা হলেও কিছু পণ্যকে এর বাইরে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছে তেল, গ্যাস, সার এবং নির্দিষ্ট কিছু খাদ্যপণ্য। পাশাপাশি জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে ২৩২ ধারার আওতাভুক্ত গাড়ি, ইস্পাত, অ্যালুমিনিয়াম ও তামার মতো পণ্য এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির শর্ত পূরণকারী পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে।
যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি দেশ। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ আইদে বলেছেন, তাদের দেশে বাধ্যতামূলক শ্রম ঠেকাতে কঠোর আইন রয়েছে। তাই এই শুল্ক আরোপের কোনো যৌক্তিক ভিত্তি নেই। অস্ট্রেলিয়া ও ব্রাজিলও সিদ্ধান্তটিকে অন্যায্য উল্লেখ করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
অন্যদিকে কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের মুখে পড়া কানাডা তুলনামূলক সংযত প্রতিক্রিয়া দেখিয়েছে। দেশটির বাণিজ্যমন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক বলেছেন, পারস্পরিক স্বার্থে আগামী সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের সঙ্গে গঠনমূলক আলোচনা চালিয়ে যাবে কানাডা।
এদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর মাউরা হিলি সতর্ক করে বলেছেন, নতুন এই শুল্কের কারণে পণ্যের দাম বাড়বে এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ক্ষতির মুখে পড়বে।
যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে প্রায় এক শতাব্দী ধরে বাধ্যতামূলক শ্রম নিষিদ্ধ এবং এ-সংক্রান্ত আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। এখন দেশটির বাণিজ্য অংশীদারদেরও একই মানদণ্ড অনুসরণ করার সময় এসেছে।
ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, এটি শুধু অস্থায়ী শুল্কের বিকল্প নয়; বরং বৈশ্বিক সরবরাহ প্রণালী থেকে বাধ্যতামূলক শ্রম নির্মূলের লক্ষ্যে নেওয়া একটি পদক্ষেপ। তাঁর দাবি, মানবাধিকার সুরক্ষা ও বৈশ্বিক শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করতেই উভয় দলের আইনপ্রণেতাদের আহ্বানে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাণিজ্যবিষয়ক আইনজীবী রায়ান মাজেরাস বলেন, ৩০১ ধারার আওতায় একবার শুল্ক আরোপ করা হলে তা প্রয়োজন অনুযায়ী সমন্বয়ের সুযোগ থাকে। তাঁর মতে, ১০ শতাংশ শুল্ককে ভিত্তি হিসেবে ধরে রাখার এটি একটি শক্তিশালী কৌশল এবং আদালতেও এটি টিকে যাওয়ার সম্ভাবনা বেশি।
বিশ্লেষকদের মতে, বাধ্যতামূলক শ্রমের অভিযোগকে সামনে আনা হলেও এর পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদি বাণিজ্য কৌশলও কাজ করছে। বিশেষ করে চীনের জিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের জোরপূর্বক শ্রমে নিয়োজিত করার অভিযোগ বহুদিন ধরে করে আসছে ওয়াশিংটন, যদিও বেইজিং তা ধারাবাহিকভাবে অস্বীকার করে আসছে।
বিশ্লেষকদের ধারণা, ২০২৫ সালের নভেম্বরের মধ্যে চীনা পণ্যের ওপর ধাপে ধাপে ২০ শতাংশ শুল্ক আরোপের যে পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের রয়েছে, নতুন এই পদক্ষেপ তারই অংশ। এর আগে শিল্পপণ্য ছাড়া চীনের অনেক পণ্যের ওপর শুল্কের হার ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছিল।
তথ্যসূত্র : রয়টার্স
(ওএস/এএস/জুলাই ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক
- গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২৫
- মেজর মোজাফফরকে জিজ্ঞাসাবাদের অনুমতি
- ভেনিস উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
- বিশ্বকাপেই বদলে গেল ব্যালন ডি’অরের হিসাব
- ভরিতে সোনার দাম কমলো আরও ৩৩২৪ টাকা
- ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিল ইরান
- ‘শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশই আমাদের অঙ্গীকার’
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি একই পরিবারের তিনজনের
- ‘জাতির কাছে ওয়াদা ভঙ্গকারী দল হচ্ছে বিএনপি'
- জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের
- ‘জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা নয়’
- ‘রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে সরকারের কিছু করার নেই’
- ‘দুনিয়ায় এমন কোনো শক্তি নেই যা পাকিস্তানকে ধ্বংস করতে পারে’
- শ্যামনগরে মাদার নদীর বাঁশের সাঁকোতে জীবনের ঝুঁকি, সেতুর দাবিতে মানববন্ধন
- ‘বর্তমান প্রজন্মকে মেধাবী, সুস্থ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সহশিক্ষার বিকল্প নেই’
- সাতক্ষীরার রাজ-পানসি-সোনারগাঁও রেস্তোঁরায় ৬০ হাজার টাকা জরিমানা
- চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: অস্তিত্ব রক্ষার শর্ত, কোনো ছাড় নয়
- কালিগঞ্জে তৃতীয় শ্রেণীর ছাত্রী ফারজানা হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার, সুমাইয়ার লাশ দাফন
- ১০ দিনের মাথায় মূল রহস্য উদঘাটন, গ্রেপ্তার মূল আসামি
- বিএনপির আইন সম্পাদক মনোনীত, ব্যারিস্টার বদরুদ্দোজাকে জামালপুরে সংবর্ধনা
- গোপালগঞ্জে আইনজীবীকে আহত করা বিচারক মো. সুজন মিয়াকে প্রত্যাহার
- ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ গ্রেপ্তার ২, প্রাইভেটকার জব্দ
- পুষ্টি চাল উৎপাদন প্রতিষ্ঠানে তৈরি হয় আটা, পেয়েছে সরকারি বরাদ্দও!
- সোনাতলায় গ্যাস ট্যাবলেট সেবনে যুবকের মৃত্যু
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- গণহত্যায় স্বামী ও স্বজন হারানো এক মায়ের বয়ান
- খুলনায় ‘মদপানে’ পাঁচজনের মৃত্যু
- যশোর এম এম কলেজে পিঠা উৎসব মিলন মেলায় পরিণত
- সমরেশ মজুমদার সাহিত্য পুরস্কার পেলেন সেলিনা হোসেন
- অতীতের ভুল শুধরে ইতিহাসের সেরা ফোবানা সম্মেলন হবে ভার্জিনিয়ায়
- এমন যদি হতো
- ময়মনসিংহ মেডিকেলে করোনা উপসর্গে দু’জনের মৃত্যু
- দুর্নীতিবিরোধী অভিযান সম্প্রসারণ: তৃণমূলে ব্যাপক পদক্ষেপের আহ্বান
- বিশ্বের সুখী দেশের তালিকায় ১১ ধাপ পেছাল বাংলাদেশ
- সভাপতি এস এ বাবলু, সম্পাদক রফিকুল ইসলাম
- সুবর্ণচরে চাকরিকালে ৩ বছর পূর্তি উপলক্ষে প্রকৌশলীকে সংবর্ধনা
- কুষ্টিয়ায় কিশোর ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে নওগাঁ
- চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৭ ইউনিট
- চাঁদপুর শহরে রংভিত্তিক সিএনজি-অটোবাইক চলাচল নিয়ে চালকদের বিক্ষোভ সড়ক অবরোধ
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








