E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের 

২০২৬ জুলাই ২৮ ০০:৪৯:২১
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজে আরও হামলার হুমকি ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন-সংশ্লিষ্ট জাহাজগুলোর বিরুদ্ধে আরও হামলার হুমকি দিয়েছে। এক বিবৃতিতে তারা দাবি করেছে, যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জাহাজ এখন থেকে দুর্ঘটনার মুখে পড়বে।

যুদ্ধ শুরুর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ইরানের একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আঘাত হেনেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ঘটনাকে সংঘাতের নতুন মাত্রা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে ইরান দাবি করেছে, তারা নজরদারি ও হামলার উদ্দেশ্যে ব্যবহৃত কয়েকটি ড্রোন ভূপাতিত করেছে।

আইআরজিসির সংক্ষিপ্ত বিবৃতিতে আরও বলা হয়, ওই এলাকায় চলাচলের সময় দুটি জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছে। তবে কী ধরনের দুর্ঘটনা ঘটেছে বা এর পেছনের কারণ কী, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

বিবৃতির শেষাংশে আইআরজিসি আরও কঠোর ভাষায় সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট বা যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন কোনো জাহাজ যদি তাদের জলসীমায় প্রবেশ করে, তবে সেগুলোরও একই ধরনের পরিণতি হতে পারে।

তথ্যসূত্র : আল-জাজিরা

(ওএস/এএস/জুলাই ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ জুলাই ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test