মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
বিশেষ সংবাদদাতা : মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে সফলভাবে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল (আরপিভি) স্থাপন করা হয়েছে। এ মাইলফলকের মাধ্যমে ইউনিটটির ফিজিক্যাল স্টার্ট-আপের গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হলো এবং ভবিষ্যতে পারমাণবিক জ্বালানি লোডিংয়ের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হলো।
রসাটমের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, মিশরের প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবউলি এবং দেশটির বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী ড. মাহমুদ ইসমাত।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি।
প্রধানমন্ত্রী ড. মোস্তফা মাদবউলি বলেন, এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পটি শুধু মিশর ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্বকেই আরও শক্তিশালী করছে না, বরং দেশটির ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি ‘ভবিষ্যৎ বিনির্মাণের শক্তি’ (Energy That Builds the Future) প্রতিপাদ্যের আলোকে প্রকল্পটিকে মিশরের দীর্ঘমেয়াদি উন্নয়নের অন্যতম ভিত্তিপ্রস্তর হিসেবে উল্লেখ করেন।
রসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ বলেন, প্রকল্পটির নির্মাণকাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। তিনি উল্লেখ করেন, মাত্র সাত মাস আগে প্রথম ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় ইউনিটেও একই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হয়েছে।
৩৪০ টনেরও বেশি ওজনের রিঅ্যাক্টর প্রেসার ভেসেলটি ১,৩৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ক্রলার ক্রেনের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে রিঅ্যাক্টর শ্যাফটে স্থাপন করা হয়। পুরো প্রক্রিয়াটি এক মিলিমিটারের এক-দশমাংশ নির্ভুলতায় সম্পন্ন হয়েছে। ইউনিট-২-এর পরবর্তী প্রধান মাইলফলক হবে প্রধান কুল্যান্ট পাইপলাইনের ওয়েল্ডিং কাজ সম্পন্ন করা।
এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মিশরের প্রথম এবং একমাত্র পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। চার ইউনিটবিশিষ্ট এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের ইঞ্জিনিয়ারিং বিভাগ, যা প্রকল্পটির জেনারেল ডিজাইনার ও জেনারেল কনট্রাক্টরের দায়িত্ব পালন করছে।
(এসকেকে/এসপি/জুলাই ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে ট্রাক-নসিমনের মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত
- অন্ধ মানুষ
- সুন্দরবন রক্ষায় বাঘ সংরক্ষণের বিকল্প নেই
- পীযূষ সিকদার’র কবিতা
- মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
- মহম্মদপুরে বাঁশ-কঞ্চির গৃহস্থালী সামগ্রী তৈরি করছেন কার্তিক পোদ্দার
- সালথায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- সহপাঠীদের প্রহারে জীবন যায় যায় অবস্থা শিক্ষার্থী আতিকের
- আরও বেশি জনশক্তি নিতে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- শ্যামনগরে অবৈধ ভাবে পাচারের সময় বিএডিসির ৫৭ বস্তা সার জব্দ
- ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে ট্রাম্প
- সালথায় হত্যা মামলার পর গ্রেপ্তার আতংকে গ্রাম পুরুষশূন্য, পাট কাটতে বাঁধা দেওয়ার অভিযোগ
- দুর্ঘটনা রোধে রাজিব বাস সার্ভিসকে ১৩ নির্দেশনা
- শ্যামনগরে কোস্ট গার্ডের অভিযানে ইয়াবাসহ ৩ জন মাদক কারবারি আটক
- বাংলাদেশে থাকতে পেরে, গাইতে পেরে আমি গর্বিত
- ‘মেসি আমাকে কিছুটা সমস্যায় ফেলেছিল’
- বন্ধ ৪৪ কারখানায় বিনিয়োগ আনতে নতুন রোডম্যাপ
- ‘বাঘ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে’
- এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য
- ‘প্রাথমিক ট্রিটমেন্টটাও করানোর সুযোগ দেয়নি ওরা’
- ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারির মামলার শুনানিতে বিব্রত হাইকোর্ট
- সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার নয়, হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত
- সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত বহাল
- জুলফিকার আলী ভুট্টো ইয়াহিয়া খানের সাথে সাক্ষাৎ করেন
- চোরাইকৃত ১৭ লাখ টাকার তীর সয়াবিন তেল উদ্ধার, দুইজন গ্রেপ্তার
- বান্ধবীর বাড়িতে বেড়াতে গিয়ে চুরির অভিযোগে বান্ধবী ও স্বামীসহ বয়ফ্রেন্ড আটক
- সবার জন্য উন্মুক্ত হলো ঐতিহাসিক জালাল মঞ্চ, নির্মাণ ব্যয় নিয়ে প্রশ্ন
- শাহরাস্তিতে অধ্যক্ষের দুই বছরের কারাদণ্ড
- মহম্মদপুরে ছাত্রদল নেতা শহীদ আবু তৈয়েব'র দ্বিতীয় শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া
- সাপ্তাহিক পাংশা বার্তার ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত
- নরসিংদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যা
- সহপাঠীদের প্রহারে জীবন যায় যায় অবস্থা শিক্ষার্থী আতিকের
- অণ্ডকোষ চেপে বাবাকে হত্যা, কিশোর ছেলে পুলিশ হেফাজতে
- এইচএসসি পরীক্ষায় জহুর চান বিবি মহিলা কলেজের ঈর্ষণীয় সাফল্য
- চাঁদপুরে ঘরের গর্তে লুকানো সাপের দংশনে প্রাণ গেলো শিশুর
- আবদুল হামিদ মাহবুব'র একগুচ্ছ লিমেরিক
- বাবর-শাহিনের নৈপুণ্যে সিরিজ জয়ের হাসি পাকিস্তানের
- নবীনগর বাজারের উপর দিয়ে রাস্তা নির্মাণ না করার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
- তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চতুর্থ দিনের আপিল শুনানি চলছে
- জমি জবরদখলের পর সুনীল মণ্ডলের পরিবার অবরুদ্ধ, টাঙানো হলো সাইনবোর্ড
- কুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর
- মেয়ের গাইড বই আনতে গিয়ে প্রাণ গেল সাংবাদিকের
- পঞ্চগড়ে গলায় গুলি ফুটিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যা
- দুই দিনের রিমান্ডে গ্রেপ্তারকৃত সাইফুলের জিজ্ঞাসাবাদ চলছে
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
২৯ জুলাই ২০২৬
- মিশরের এল-দাবা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর প্রেসার ভেসেল স্থাপন
- ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের পথে ট্রাম্প
-1.gif)








