যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে এগিয়ে বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) যুক্তরাষ্ট্রের পোশাক আমদানির বাজারে সামগ্রিকভাবে মন্দাভাব দেখা গেছে। তবে এই বৈশ্বিক নিম্নগতির মধ্যেও প্রধান প্রতিযোগী দেশ চীন ও ভারতের তুলনায় তুলনামূলকভাবে ভালো অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ।
যদিও ছয় মাসের হিসাবে বাংলাদেশের রপ্তানি কমেছে, আবার জুন মাসের একক হিসাবে প্রবৃদ্ধিতে ফেরায় তৈরি পোশাক খাতে আশাবাদের নতুন ইঙ্গিত মিলেছে।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল (ওটেক্সা)-এর সর্বশেষ হালনাগাদ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
ওটেক্সার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্রের মোট পোশাক আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ০৪ শতাংশ কমে ৩ হাজার ৫০৯ কোটি ডলারে নেমে এসেছে। পরিমাণের হিসাবে (স্কয়ার মিটার ইকুইভ্যালেন্ট-এসএমই) আমদানি কমেছে ৮ দশমিক ৫০ শতাংশ।
তবে এ সময়ে পোশাকের গড় ইউনিট মূল্য বেড়েছে শূন্য দশমিক ৫০ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে ৪০০ কোটি ৭৮ লাখ ডলার, যা ২০২৫ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৭৫ শতাংশ কম।
পরিমাণের দিক থেকে রপ্তানি কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ এবং গড় ইউনিট মূল্য কমেছে ২ দশমিক ১৫ শতাংশ।
তবে একই সময়ে প্রতিযোগী দেশগুলোর মধ্যে ভিয়েতনামের রপ্তানি বেড়েছে ১ দশমিক ০৮ শতাংশ। বিপরীতে চীনের রপ্তানি কমেছে ৩৭ দশমিক ৬৯ শতাংশ এবং ভারতের কমেছে ২৫ দশমিক ২৭ শতাংশ। অন্যদিকে ইন্দোনেশিয়ার রপ্তানি বেড়েছে ৩ দশমিক ৪০ শতাংশ এবং কম্বোডিয়ার বেড়েছে ১২ দশমিক ৩২ শতাংশ। পাকিস্তানের রপ্তানি কমেছে ৩ দশমিক ৫০ শতাংশ এবং মেক্সিকোর কমেছে ১০ দশমিক ৭৭ শতাংশ।
রপ্তানিকারক দেশগুলোর নতুন অবস্থান
জানুয়ারি-জুন সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ ৭৮৫ কোটি ৩০ লাখ ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান ধরে রেখেছে ভিয়েতনাম। ৪০০ কোটি ৭৮ লাখ ডলার রপ্তানি করে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
এরপর রয়েছে চীন ৩৫৭ কোটি ১০ লাখ ডলার, ইন্দোনেশিয়া ২৩৩ কোটি ৬০ লাখ ডলার, কম্বোডিয়া ২৩১ কোটি ১৭ লাখ ডলার, ভারত ২১২ কোটি ২০ লাখ ডলার, মেক্সিকো ১১৭ কোটি ৩৪ লাখ ডলার এবং পাকিস্তান ১০৬ কোটি ৬৮ লাখ ডলার।
জুনে ফিরেছে প্রবৃদ্ধি
ছয় মাসের সামগ্রিক চিত্র নেতিবাচক হলেও জুন মাসে বাংলাদেশের জন্য এসেছে স্বস্তির খবর। ২০২৬ সালের জুনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে ৭৬ কোটি ৩৫ লাখ ৭০ হাজার ডলারের তৈরি পোশাক আমদানি করেছে, যা ২০২৫ সালের জুনের তুলনায় ৫ দশমিক ৭৪ শতাংশ বেশি।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল বাংলানিউজকে বলেন, এ মুহূর্তে শুধু একটি মাসের তথ্যের ভিত্তিতে বড় কোনো মূল্যায়ন করা ঠিক হবে না। তবে একক মাস হিসেবে এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পণ্যের আমদানি ভালো হয়েছে। এখন দেখতে হবে, সামনের মাসগুলোতেও এই প্রবণতা বজায় থাকে কি না। তখনই এটিকে টেকসই ইতিবাচক ধারা বলা যাবে।
তিনি বলেন, আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। তবে নিঃসন্দেহে আগের কয়েক মাসের তুলনায় এবার পারফরম্যান্স ভালো হয়েছে। এটি অবশ্যই আশাব্যঞ্জক এবং ইতিবাচক একটি বিষয়। এখন এই ধারা যদি কোনো কারণে থেমে যায়, তাহলে তা হতাশাজনক হবে। আর যদি এটি অব্যাহত থাকে, তাহলে বাংলাদেশের জন্য খুবই ভালো হবে। আমরা সেটিই আশা করছি।
প্রতিযোগীদের তুলনায় বাংলাদেশের অবস্থান
ওটেক্সার তথ্য বিশ্লেষণে দেখা যায়, পরিমাণের (ভলিউম) বিচারে কম্বোডিয়ার প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৫৯ শতাংশ, ইন্দোনেশিয়ার ১০ দশমিক ৮৯ শতাংশ, ভিয়েতনামের ৩ দশমিক ৩০ শতাংশ এবং পাকিস্তানের ২ দশমিক ২৬ শতাংশ। অন্যদিকে বাংলাদেশের ভলিউম কমেছে ৩ দশমিক ৬৯ শতাংশ। তবে চীনের ক্ষেত্রে এই পতন ২৬ দশমিক ৩০ শতাংশ এবং ভারতের ক্ষেত্রে ২২ দশমিক ৭৪ শতাংশ, যা বাংলাদেশের তুলনায় অনেক বেশি।
রপ্তানি মূল্যের দিক থেকেও কম্বোডিয়া, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়া ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে। বিপরীতে চীন ও ভারতের বড় ধরনের পতনের তুলনায় বাংলাদেশের ৫ দশমিক ৭৫ শতাংশ হ্রাস অপেক্ষাকৃত সীমিত।
তবে একক দামের (ইউনিট প্রাইস) ক্ষেত্রে প্রায় সব দেশকেই ছাড় দিতে হয়েছে। সর্বোচ্চ দরপতন হয়েছে চীনের ১৫ দশমিক ৪৬ শতাংশ। এরপর রয়েছে ইন্দোনেশিয়ার ৬ দশমিক ৭৫ শতাংশ, পাকিস্তানের ৫ দশমিক ৬৩ শতাংশ, ভারতের ৩ দশমিক ২৮ শতাংশ, বাংলাদেশের ২ দশমিক ১৫ শতাংশ, ভিয়েতনামের ২ দশমিক ১৫ শতাংশ এবং কম্বোডিয়ার ১ দশমিক ৯৮ শতাংশ।
খাত-সংশ্লিষ্টদের মতে, ২০২৬ সালের প্রথমার্ধে মার্কিন বাজারে বৈশ্বিক মন্দাভাব থাকা সত্ত্বেও চীন ও ভারতের তুলনায় বাংলাদেশের অবস্থান তুলনামূলকভাবে স্থিতিশীল ছিল। আর জুন মাসে রপ্তানি প্রবৃদ্ধিতে ফিরে আসা আগামী মাসগুলোতে এই ধারা অব্যাহত থাকলে দেশের তৈরি পোশাক খাতের জন্য তা ইতিবাচক বার্তা হয়ে উঠতে পারে।
(ওএস/এএস/আগস্ট ০৭, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘নিষিদ্ধ ঘোষিত আ.লীগ পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে’
- কাপ্তাইয়ে শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী উপহার দিল ১১ আর ই ব্যাটালিয়ন
- জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি শেখ রফিকুল ইসলাম বাবলুর
- লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট সংস্কৃতির উন্নয়নে অবদান রাখা সহকর্মীদের সম্মাননা দিয়েছে ব্র্যাক ব্যাংক
- বিএনপি নেতা ফারুক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন
- আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের বয়স বেশি! বিড়ম্বনায় বাবা- মেয়ে
- গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার
- বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ছেলে নিহত, বাবা আহত
- আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
- কোটালীপাড়ায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
- ফরিদপুরে ১৪ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেফতার, ২টি অস্ত্র উদ্ধার
- ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী, সংগীতানুষ্ঠান ও চিত্রপ্রদর্শনীর আয়োজন
- খাদ্যের অপচয় রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ
- নড়াইলে আওয়ামী লীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেপ্তার
- প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ঝালকাঠির ডা. জিয়াউদ্দিন হায়দার
- কাশিয়ানীতে ১২টি জলাশয়ে ২৮৬ কেজি মাছের পোনা অবমুক্ত
- ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত
- রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- গোপালগঞ্জে পূবালী ব্যাংক পিএলসি’র ইলেকট্রনিক বুথ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার অভিযোগে ৯ জন গ্রেফতার
- অভিনয়ের ক্লাস নেবেন মোশাররফ করিম, অংশ নিবেন যেভাবে
- মেসির শেষ দিনে পাশে থাকবেন দি মারিয়া
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- সাংবাদিকতায় ৬৮ বছর এবং স্মৃতিকথা
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- বাউফলে ইসলামী ব্যাংক এজেন্ট শাখার দু'জন মহিলাকে ঘুমের ঔষধ খাইয়ে অচেতন করার অভিযোগ
- জ্বালানির দাম বাড়ানো সংকট সামলায়, কৌশল তৈরি করে না
- এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে
- ‘ওয়ান-ট্যাপ এআই’ সুবিধায় তথ্য ব্যবস্থাপনা সহজ করছে ইনফিনিক্স
- হাম উপসর্গে প্রাণ গেলো আরও ৬ শিশুর
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- কলাপাড়ায় আবাসিক হোটেল থেকে সাবেক বন কর্মকর্তার মরদেহ উদ্ধার
- রিমান্ড শেষে কেএনএফের ২ সদস্য কারাগারে
- সিলেট নগরীতে জলাবদ্ধ এলাকায় খাবার পানির সংকট
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়ায় পরিত্যক্ত বাড়ি থেকে ইন্টারনেট লাইনম্যানের মরদেহ উদ্ধার
- কলাপাড়ায় জীবন রক্ষায় প্রস্তুতি-দূর্যোগ মোকাবেলায় কমিউনিটি শক্তির জাগরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ভৈরব বাজার মেঘনার পাড়ে নদী ভাঙন
- তালতলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা
- বরগুনা প্রেসক্লাবে তালাবদ্ধ করে সাংবাদিককে মারধরের অভিযোগ
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
-1.gif)








