‘ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে’
আন্তর্জাতিক ডেস্ক : পানির প্রতিটি ফোঁটাকে ‘রেড লাইন’ বা সীমারেখা হিসেবে উল্লেখ করে ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে।
ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ বা বিজয় স্মৃতিস্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান শান্তি চায়। তবে শান্তির আকাঙ্ক্ষাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করা উচিত নয়।
তিনি বলেন, ভারতকে সঠিক পথে ফিরতে হবে। তা না হলে তাকে সরাসরি জবাব দেওয়া হবে। একই সঙ্গে তিনি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের আগ্রহের কথাও তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসে পুরো জাতি বিজয় স্মৃতিস্তম্ভের ছায়ায় দাঁড়িয়ে উদ্যাপন করছে। ‘মারকা-ই-হক’-এ সাফল্যের জন্য তিনি পাকিস্তানের জনগণকে শ্রদ্ধা জানান।
তিনি বলেন, স্মৃতিস্তম্ভটি পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। এই সাফল্যের মধ্য দিয়ে পুরো জাতির মধ্যে আবেগের ‘সাগর’ তৈরি হয়েছে।
পাকিস্তানের সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির এবং সশস্ত্র বাহিনীর প্রশংসা করে শাহবাজ বলেন, তাদের সাফল্যে পাকিস্তানের জনগণের মাথা উঁচু হয়েছে এবং প্রতিপক্ষকে ‘লজ্জাজনক পরাজয়’ বরণ করতে হয়েছে।
বিজয় স্মৃতিস্তম্ভ নির্মাণে ফিল্ড মার্শাল মুনির ও তার দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অনন্য নকশার এই স্মৃতিস্তম্ভ মাত্র আট মাসে নির্মাণ করা হয়েছে।
সংঘাত নয়, শান্তি চায় পাকিস্তান
শাহবাজ শরিফ বলেন, পাকিস্তান আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক হিসেবে আত্মপ্রকাশ করেছে। একই সঙ্গে দেশের তরুণ প্রজন্মের জন্য নতুন সুযোগ তৈরির প্রতিশ্রুতিও দেন তিনি।
বিশ্বকে নতুন সংঘাত থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তান ভূমিকা পালন করেছে।
পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কথাও উল্লেখ করেন শাহবাজ। ভবিষ্যতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ প্রসঙ্গে তিনি বলেন, তুরস্কও এই চুক্তির অংশ হয়েছে। তার মতে, এটি মধ্যপ্রাচ্যে শান্তির প্রতীক।
ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্তানের সমর্থন অব্যাহত থাকবে বলেও জানান তিনি। একই সঙ্গে কাশ্মীর ইস্যুতে ইসলামাবাদের অবস্থান স্পষ্ট বলে উল্লেখ করে বলেন, কাশ্মীরিদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।
আফগানিস্তানের ভূখণ্ড যেন সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহার না হয়, সে বিষয়ে আফগান সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই পরাজিত করতে পারে না। কেউ যেন পাকিস্তানের দিকে শত্রুতাপূর্ণ দৃষ্টিতে তাকানোর সাহস না করে।
শাহবাজ বলেন, আমরা সবাই পাকিস্তানের উত্তরাধিকারী। আমাদের মতপার্থক্য যেন শত্রুতায় পরিণত না হয়।
উদ্বোধন হলো ‘ইয়াদগার-ই-ফাতাহ’
দেশপ্রেম ও জাতীয় চেতনার আবহে ইসলামাবাদে ‘ইয়াদগার-ই-ফাতাহ’ স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিম মুনির যৌথভাবে স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দেশটির সশস্ত্র বাহিনী, বেসামরিক সশস্ত্র বাহিনী এবং পাঞ্জাব, সিন্ধু, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ার পুলিশ বাহিনীর সদস্যরা অংশ নেন। আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তানের পুলিশ সদস্যরাও অনুষ্ঠানে ছিলেন।
সামরিক বাহিনীর প্রধানরা, কেন্দ্রীয় মন্ত্রীরা, বিদেশি কূটনীতিকরা, সিনেট চেয়ারম্যান, জাতীয় পরিষদের স্পিকার এবং শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার গভর্নর এবং পাঞ্জাবের মুখ্যমন্ত্রীও সেখানে ছিলেন।
২০২৫ সালের ভারত-পাকিস্তান সংঘাতের স্মারক
পাকিস্তানের দাবি অনুযায়ী, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে তাদের বিজয়ের স্মারক হিসেবে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
পাকিস্তানের সরকারি বর্ণনা অনুযায়ী, ওই বছরের ৬ ও ৭ মে ভারত জম্মু ও কাশ্মীরে একটি হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তুলে ইসলামাবাদে হামলা চালায়। পাকিস্তান এর জবাবে পাল্টা সামরিক অভিযান পরিচালনা করে।
৮০ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ওই সংঘাত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের পর থামে বলে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
পাকিস্তানের দাবি, ওই সংঘাতে তারা ভারতের কয়েকটি যুদ্ধবিমান ও বহু ড্রোন ভূপাতিত করে। এর মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও ছিল বলে ইসলামাবাদ দাবি করে।
তবে ভারত-পাকিস্তান সংঘাত ও উভয় পক্ষের সামরিক ক্ষয়ক্ষতি নিয়ে দুই দেশের বক্তব্যে ব্যাপক পার্থক্য রয়েছে।
তথ্যসূত্র : জিও নিউজ
(ওএস/এএস/আগস্ট ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- বিদ্যুৎ-গ্যাস সংকটে সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে জামায়াতের নিন্দা
- মেসির বাবার মৃত্যুতে নেইমারের হৃদয়ছোঁয়া বার্তা
- আরসিইপিতে যোগ দিতে অস্ট্রেলিয়ার সমর্থন চেয়েছে বাংলাদেশ
- জ্বালানি সংকটে দক্ষিণ এশিয়ায় চীনের বৈদ্যুতিক ট্রাকের চাহিদা তুঙ্গে
- ‘ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে’
- সোনার দাম ভরিতে কমলো ২১৫৮ টাকা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট
- 'তোমার সহজাত উদারতা তোমাকে আকাশের সীমানায় উন্নীত করলেও তোমার ঘনিষ্ঠ অনেকের প্রশ্নবিদ্ধ আচরণ তোমার নৃশংস মৃত্যুর পথে কোনই বাধা হয়ে দাঁড়াতে পারেনি'
- কুমিল্লায় মুক্তিবাহিনী পাকবাহিনীর মাঝিগাছা অবস্থানের ওপর আক্রমণ করে
- সিনেমাটিক মোবাইল ভিডিওগ্রাফির সুবিধাসহ ‘রোবট ফোন’ আনল অনার
- কাজী আব্দুর রশীদের মৃত্যুবার্ষিকী কাল
- বাংলাদেশ ব্যাংক-ব্র্যাক ব্যাংকের আয়োজনে যশোরে মতবিনিময় সভা
- রাইজ ফ্লাই প্যাকে মিলছে ফ্রি এআই টুল ব্যবহারের সুযোগ
- নাটোরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা, নোংরা পরিবেশে খাদ্য প্রস্তত করায় বেকারি মালিককে কারাদণ্ড
- দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে চান এনডিবি
- সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ২২ কেজি ওজনের ধাতিনা ভোল মাছ
- প্রাইম ব্যাংক ও তিজারাহ অটোমোবাইলস’র মধ্যে চুক্তি স্বাক্ষর
- প্রধান শিক্ষক এসএম হায়াতুজ্জামানের রাজকীয় বিদায় সংবর্ধনা
- আন্তর্জাতিক তহবিলের অপেক্ষা না করে সাতক্ষীরায় শিক্ষার্থীদের ৫ হাজার বৃক্ষরোপণ
- ফুলপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
- ব্যাংকের ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’, ম্যানেজারের ভূমিকা কী
- কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে টিপুর উদ্যোগে দোয়া মাহফিল
- হারাধনের দশটি ছেলে
- হাতের কোমলতা ফেরাতে যা করবেন
- আমি কোন আগন্তুক নই
- মান্দায় ফেনসিডিল হরিলুট
- ‘আমাদের উদ্দেশ্য নির্বাচন করা, এটা এখন পরিষ্কার’
- বিজয়ের সুবর্ণ জয়ন্তীতে গ্রামীণফোনের ‘আগামীর চোখে বাংলাদেশ’
- পঞ্চগড় ব্যারিস্টার জমির উদ্দিন সরকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন স্বপ্ন-সৌখিন
- মেধাবীরাই বদলাবে রাজনীতি
- ‘বাজি’ দিয়ে ফিরল কোক স্টুডিও বাংলা
- শরতের কাশফুল বাংলার প্রকৃতির সাদা শোভা
- ৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস
- কুমিল্লায় বিধবা আনোয়ারা হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আল-আমিন গ্রেফতার
- মানুষ এবং বৈষম্য অসুখ
- অনুমোদন নেই, তবুও সীমানা প্রাচীর ভেঙে গেইট নির্মাণের দাবি
- শ্রীনগরে ভাইস চেয়ারম্যান প্রার্থী এড.কামরুল হাসানের উঠান বৈঠক অনুষ্ঠিত
- প্রধান উপদেষ্টার সঙ্গে নিউ ইয়র্কে নিহত বাংলাদেশি পুলিশ কর্মকর্তার পরিবারের সাক্ষাত
- ৮ ডিসেম্বর লোহাগড়া হানাদার মুক্ত দিবস
- লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিহত ১৮, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
- এক কিশোর মুক্তিযোদ্ধার যুদ্ধ স্মৃতি
- জাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট বর্জন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সাতক্ষীরায় পাকহানাদার বাহিনীর হাতে নিহত ৭০০ শরনার্থীর স্মরণসভা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ আগস্ট ২০২৬
- জ্বালানি সংকটে দক্ষিণ এশিয়ায় চীনের বৈদ্যুতিক ট্রাকের চাহিদা তুঙ্গে
- ‘ভারত সঠিক পথে না এলে পাকিস্তান সরাসরি জবাব দেবে’
-1.gif)








