E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’

২০২৬ আগস্ট ২৮ ১৩:৪৮:৪৪
‘যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিমশিম খাচ্ছেন বলে মন্তব্য করেছেন মার্কিন সিনেটর মার্ক কেলি। তিনি বলেছেন, এই সংঘাতের মূল্য এখন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষকে বেশি জ্বালানি ও খাদ্যপণ্যের দাম দিয়ে দিতে হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কেলি বলেন, ইরান সংঘাত নিয়ে ট্রাম্পের সামনে এখন খুব বেশি বিকল্প নেই। তার মতে, একদিকে স্থল সেনা পাঠিয়ে সংঘাত আরও বাড়ানো, অন্যদিকে পুরোপুরি সরে যাওয়া অথবা অর্থনৈতিক চাপ প্রয়োগের পাশাপাশি ইউরোপীয় মিত্রদের সঙ্গে জোট পুনর্গঠনের চেষ্টা করা-এই তিনটি পথই মূলত সামনে রয়েছে।

সাবেক নৌবাহিনীর যুদ্ধবিমান চালক কেলি সতর্ক করে বলেন, ইরানে স্থল সেনা পাঠালে হাজার হাজার মার্কিন সেনার প্রাণহানি হতে পারে। অন্যদিকে পুরোপুরি সরে গেলে সংঘাতের আরেক ধরনের পরিণতি হতে পারে।
তাই ইউরোপীয় মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করে ইরানের ওপর অর্থনৈতিক চাপ প্রয়োগের পথকে তিনি তুলনামূলকভাবে ভালো বিকল্প মনে করছেন।

কেলি বলেন, গত দেড় বছরে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যে জোট ও সম্পর্ক দুর্বল হয়েছে, তা আবারও শক্তিশালী করার প্রয়োজন রয়েছে।
তার মতে, সামরিক সংঘাত আরও বাড়ানোর পরিবর্তে অর্থনৈতিক পদক্ষেপ এবং মিত্রদের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করাই বেশি কার্যকর হতে পারে।

ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে কেলি বলেন, এটি ‘তার নিজের তৈরি সংকট’। তিনি দাবি করেন, সব বিষয়ে অন্য সবার চেয়ে বেশি জানেন-ট্রাম্পের এমন অবস্থান তাকে এখন ভালো বিকল্পের সংখ্যা কমিয়ে দিয়েছে।

ইরানে মার্কিন বোমা হামলারও সমালোচনা করেন কেলি। তিনি বলেন, যেসব হামলায় কোনো কোনো ক্ষেত্রে নিরপরাধ ইরানি শিশুরাও নিহত হয়েছে, সেটি কোনো ভালো পরিকল্পনা ছিল না।

তবে কেলি বলেন, ‘অর্থনৈতিক পদক্ষেপ এবং আমাদের জোটগুলো পুনর্গঠন’ করা শুধু সামরিক সংঘাত বাড়ানোর চেয়ে ভালো পথ। আর স্থলভাগে মার্কিন সেনা পাঠানোর চেয়ে এটি নিঃসন্দেহে ভালো বিকল্প।

তথ্যসূত্র: আল জাজিরা
(ওএস/এএস/আগস্ট ২৮, ২০২৬)

পাঠকের মতামত:

২৮ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test