E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

২০২৬ আগস্ট ৩০ ১৪:২৪:৩৭
ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান ইরানের প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, সংলাপ এবং সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। শনিবার তেহরানে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর।

পেজেশকিয়ান বলেন, “আমরা যদি সংলাপের মাধ্যমে এবং সমঝোতা স্মারকের ভিত্তিতে অগ্রসর হই, তবে আমরা সমস্যার সমাধান করব এবং আমাদের অধিকার সুরক্ষিত করব।”

তিনি বলেন, “দেশ, অঞ্চল এবং বিশ্বের স্বার্থেই ট্রাম্প যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন এবং ইসরায়েল যেন নিরাপত্তাহীনতা ও আগ্রাসনের কারণ না হয়।”

তিনি জানান, ইরান যুদ্ধ সমর্থন করে না, তবে যেকোনো আক্রমণের কঠোর জবাব দেবে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, “আমরা যুদ্ধ পছন্দ করি না, কিন্তু আমরা আগ্রাসনের বিরুদ্ধে শক্তি নিয়ে রুখে দাঁড়াব এবং নিজেদের রক্ষা করব। নিজেদের ভূখণ্ড রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ একটি ঐক্যবদ্ধ জাতিকে কোনো শক্তিই আত্মসমর্পণ করতে বাধ্য করতে পারে না।”

(ওএস/এএস/আগস্ট ৩০, ২০২৬)









পাঠকের মতামত:

৩০ আগস্ট ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test