E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

২০২৬ সেপ্টেম্বর ০২ ১৫:১৯:১৫
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে তীব্র সামরিক উত্তেজনা ও হরমুজ প্রণালিতে অস্থিরতার জেরে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করার ঘোষণা দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ পেরু। বুধবার (২ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু। 

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শান্তিকামী দেশ হিসেবে পেরু আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা ও গণতন্ত্র রক্ষার নীতির অংশ হিসেবে তেহরানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।

বিবৃতিতে পেরু অভিযো করে, ইরানে বর্তমানে গণতান্ত্রিক মূল্যবোধের চরম অবক্ষয় ঘটেছে। বিশেষ করে শান্তিপূর্ণ আন্দোলন দমন-পীড়ন, সংবাদপত্রের স্বাধীনতায় হস্তক্ষেপ, নারী ও শিশুদের ওপর বৈষম্য এবং রাজনৈতিক বিরোধীদের নিপীড়নের ঘটনায় পেরু গভীর উদ্বিগ্ন।

এছাড়া মধ্যপ্রাচ্যে সহিংসা উসকে দেওয়া এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কার্যক্রম বাধাগ্রস্ত করার জন্য ইরানকে দায়ী করেছে পেরু সরকার। একইসঙ্গে গত মার্চ থেকে হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলে প্রতিবন্ধকতা তৈরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটি জানায়, এতে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও জ্বালানি মূল্যে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলার মধ্যেই এই সিদ্ধান্ত নিল পেরু। তবে কূটনৈতিক সম্পন্ন ছিন্ন করলেও, ভিয়েনা কনভেনশন অনুযায়ী উভয় দেশের কনস্যুলার সেবা চালু থাকবে বলে জানিয়েছে পেরু।

পেরু তাদের এই সিদ্ধান্ত ইকুয়েডরে অবস্থিত ইরানি দূতাবাসের মাধ্যমে একটি কূটনৈতিক পত্র দিয়ে তেহরানকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০২, ২০২৬)









পাঠকের মতামত:

০২ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test