বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা ও সরবরাহব্যবস্থায় অনিশ্চয়তার মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে খাদ্যপণ্যের দাম। আগস্টে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) খাদ্যপণ্যের মূল্যসূচক জুলাইয়ের তুলনায় ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) প্রকাশিত এফএওর প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, আগস্টে খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম বেড়েছে।
এফএও বলছে, ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাব এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতা কৃষিপণ্যের সরবরাহে অনিশ্চয়তা তৈরি করেছে।
আগস্টে খাদ্যশস্যের মূল্যসূচক ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ।
চিনির মূল্যসূচক বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ, যা ২০২৫ সালের জুনের পর সর্বোচ্চ।
এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বাজারে ঝুঁকি ফিরে আসার সতর্কসংকেত।
জলবায়ু পরিবর্তনের ধাক্কা, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহনব্যবস্থা ব্যাহত হওয়ায় সরবরাহ সংকটের আশঙ্কা বাড়ছে।
এদিকে, ২০২৬ সালে বিশ্বে মোট শস্য উৎপাদনের পূর্বাভাস ৩ দশমিক ৪ মিলিয়ন মেট্রিক টন কমিয়ে ২ দশমিক ৯৮০ বিলিয়ন টন করেছে এফএও। নতুন পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় চলতি বছর বৈশ্বিক শস্য উৎপাদন ২ শতাংশ কমতে পারে।
সংস্থাটি বলছে, ২০১৮ সালের পর বার্ষিক শস্য উৎপাদনে এটি সবচেয়ে বড় পতন হতে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে বিঘ্ন এবং ইরানকে ঘিরে সংঘাতের কারণে সারের সরবরাহে চাপ বৈশ্বিক খাদ্যবাজারের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের দাম বাড়ায় খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবহন ব্যয়ও বাড়ছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এ পথে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল সরবরাহ হয়।
হরমুজ প্রণালীতে অস্থিরতা দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট আরও তীব্র হতে পারে, যার প্রভাব পড়বে খাদ্যবাজারেও। এতে খাদ্য আমদানিনির্ভর দেশগুলোতে বাড়তে পারে মূল্যস্ফীতির চাপ।
বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত দ্রুত প্রশমিত না হলে জ্বালানি ও খাদ্যপণ্যের সরবরাহব্যবস্থায় আরও চাপ তৈরি হবে। এর ফলে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নতুন করে হুমকির মুখে পড়তে পারে।
(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)
পাঠকের মতামত:
- মাদারীপুরে নানা আয়োজন শুভ জন্মাষ্টমী অনুষ্ঠিত
- পাংশায় সাপ্তাহিক পাংশা বার্তার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সালমা ও বিপ্লব সাহার ‘প্রেম লীলা’
- বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮
- ‘শুধু কর্মসূচি নয়, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিকল্প পরিকল্পনা দিন’
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- ‘সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে’
- মুক্তিবাহিনী চট্টগ্রামের কাছে রাজাকার ক্যাম্পের ওপর আক্রমণ চালায়
- সালথায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা
- সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ধামরাইয়ে দু’দিন ব্যাপী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব
- পাংশায় বসতবাড়ির রান্নাঘরের আগুনে ৫ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি
- সাতক্ষীরার ভোমরা সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
- ফরিদপুরে মহাসমারোহে জন্মাষ্টমী উদযাপিত
- বাগেরহাটে নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে জন্মাষ্টমী পালিত
- কাপাসিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানান কর্মসূচি পালন
- চাটমোহরে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
- শ্যামনগরের চকবার-গাইনবাড়ী সড়ক ভেঙে গেছে, চরম দুর্ভোগে এলাকাবাসী
- সোনাতলায় উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- বাংলাদেশ-চীন সম্পর্ক: এখনই সময় নতুন উচ্চতায় পৌঁছানোর
- আদমদীঘিতে উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
- স্তন ক্যানসারে ধুঁকছেন দুই সন্তানের জননী সামাথুই মারমা
- স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি
- সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
- খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬০ মেঃটন খাদ্যশস্য কালোবাজারে, দুই কোটি টাকা খাদ্য কর্মকর্তার পেটে
- আল্লাহ আগামীতে যেন দাঁড়িপাল্লাকে সংসদে পাঠায়: আমির হামজা
- নেত্রকোনা জেলা প্রশাসকের কেন্দুয়ায় ব্যাস্ততম সারাদিন
- পলাশবাড়ীতে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
- কলাপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা
- জীবন তো বহমান স্রোত
- পটুয়াখালীতে গ্রাহকদের টাকা নিয়ে পলাতক রিক কর্মকর্তা গ্রেফতার
- পুরোনো পিয়াস
- চেয়ারম্যান পদে লড়ছেন ৬ প্রার্থী
- হাজীগঞ্জে বসতঘরে জোড়া খুন
- বিশ্ব খাদ্যবাজারে নতুন ঝুঁকি, বাড়ছে দাম
- পঞ্চগড় জেলা পর্যায়ে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন
- খালেদা জিয়াকে ১৬ বছর নির্যাতন করেছে স্বৈরাচার হাসিনা : রিজভী
- মধুমতির বুকে হাজারো ভ্রমণ পিপাসুর ভিড়
- মিষ্টি কড়া ত্রিশ ছড়া
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- ‘পাঁচ বছরেই দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব’
- টাঙ্গাইলে ‘বিরতি’ রিসোর্ট থেকে তিন খদ্দেরসহ সাত যৌনকর্মী গ্রেপ্তার
- কেন্দুয়ায় অর্ধ শতাব্দি পর উন্মোচিত হলো বাউল কবি দীন শরৎ স্মৃতি ফলক ও জালাল মঞ্চ
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








