E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮

২০২৬ সেপ্টেম্বর ০৫ ০০:২৯:৪০
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৮

আন্তর্জাতিক ডেস্ক : গত তিন দিনে পাকিস্তানের বেলুচিস্তানজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযানে নিরাপত্তা বাহিনী ৪৮ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে। আন্তঃবাহিনী জনসংযোগের (আইএসপিআর) বরাত দিয়ে শুক্রবার ডন অনলাইন এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের সেনাবাহিনীর গণমাধ্যম শাখার মতে, মাস্তুং, কোয়েটা, কালাত এবং সিবি জেলায় ‘ভারতীয় দালাল, ফিতনা-আল-হিন্দুস্তান এবং ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে এই অভিযানগুলো চালানো হয়।

পাকিস্তান সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর জন্য ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে এবং পাকিস্তানজুড়ে সন্ত্রাসবাদ ও অস্থিতিশীলতায় ভারতের কথিত ভূমিকা তুলে ধরতে বেলুচিস্তান-ভিত্তিক গোষ্ঠীগুলোকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ হিসেবে চিহ্নিত করেছে।

আইএসপিআর জানিয়েছে, শুক্রবার মাস্তুং জেলায় একটি গোয়েন্দাভিত্তিক অভিযানে (আইবিও) নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের গতিবিধি শনাক্ত করে এবং তাদের মোকাবেলা করে। এর ফলে সৃষ্ট গোলাগুলিতে ছয়জন ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছে। অভিযান চলাকালে বিপুল পরিমাণ গোলাবারুদ এবং হাতে তৈরি বিস্ফোরক ডিভাইস (আইইডি) উদ্ধার ও ধ্বংস করা হয়েছে।

কোয়েটা জেলার শাবান এলাকায় আরেকটি গোয়েন্দাভিত্তিক অভিযানে নিরাপত্তা বাহিনী ‘চারটি খাওয়ারিজ আস্তানা’ শনাক্ত করে। গোলাগুলির পর ২৬ জন সন্ত্রাসী নিহত হয়।

সামরিক বাহিনী জানিয়েছে, কালাত জেলায় নিরাপত্তা বাহিনী একটি সন্ত্রাসী আস্তানায় অভিযান চালায় এবং এর ফলে সৃষ্ট গোলাগুলিতে দুই সন্ত্রাসী নিহত হয়।

এদিকে, সিবি জেলার ভাগ এলাকায় নিরাপত্তা বাহিনী একটি স্থানীয় পুলিশ স্টেশনে সন্ত্রাসীদের হামলা চালানোর একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। এই অভিযানে দুই সন্ত্রাসী নিহত হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৫, ২০২৬)


পাঠকের মতামত:

০৫ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test