যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে তেল আমদানির ওপর নতুন করে শুল্ক ও নিষেধাজ্ঞা আরোপের একটি বিল মার্কিন কংগ্রেসে পাস হওয়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি ওয়াশিংটনকে সতর্ক করে বলেছে, এই ধরনের পদক্ষেপ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
ইউক্রেন আগ্রাসনের জন্য রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে মার্কিন প্রতিনিধি পরিষদ বুধবার (১৬ সেপ্টেম্বর) একটি কঠোর নিষেধাজ্ঞা ও শুল্ক বিল পাস করেছে।
এই বিলে রাশিয়ার জ্বালানি ও প্রতিরক্ষা খাত, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত মস্কোর তথাকথিত ছায়া ট্যাঙ্কার বহরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এছাড়া, রুশ তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ভারতসহ বিভিন্ন দেশের ওপর ১০০ শতাংশ পর্যন্ত ভারী শুল্ক আরোপ এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর ক্ষমতা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে এই বিলে।
বিলটি স্বাক্ষরে জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের টেবিলে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক কড়া বিবৃতিতে জানিয়েছে, দেশের ১৪০ কোটি মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তারা ‘দৃঢ় প্রতিজ্ঞ’।
মন্ত্রণালয় আরো জানায়, গত কয়েক মাসে মার্কিন নীতিনির্ধারকদের কাছে বিষয়টি নিয়ে জোরালো আপত্তি জানানো হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের ওপর এর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব সম্পর্কে যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে অবহিত করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “ভারত সরকার দেশের বাণিজ্য ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধ পরিকর।” আইনটির সম্ভাব্য পরিণতি মোকাবিলায় দেশের বাণিজ্য ও শিল্প সংস্থাগুলোর সঙ্গে সরকার ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ ভারত রুশ তেলের অন্যতম প্রধান ক্রেতা। ২০০২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভারত নিয়মিত রাশিয়া থেকে তুলনামূলক কম দামে তেল কিনে আসছে। নয়াদিল্লির যুক্তি হলো- তাদের বিশাল জনসংখ্যা ও অর্থনীতির চাকা সচল রাখতে নিরাপদ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা খুবই জরুরি।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৭, ২০২৬)
পাঠকের মতামত:
- সালথায় উপজেলা পর্যায়ে নজরুল বর্ষ উদযাপন
- যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ভারত
- ‘শিক্ষাব্যবস্থা পুনর্গঠনের বিকল্প নেই’
- এশিয়ান গেমসের আগে জ্যোতির নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তে হতাশ বিসিবি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
- ‘আমি এখানে চাষ করতে আসিনি’
- বিশ্ববাজারে তেলের দাম আরও কমল
- ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় মৃত্যু ৭
- শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর
- সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার
- শিবালয়ে সংঘর্ষে ১০ জন পাকসেনা ও ১১ জন রাজাকার নিহত হয়
- রোহিঙ্গা প্রত্যাবাসনে পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া
- একাদশে ভর্তির ফল প্রকাশ
- ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি কেবল মুসলিম দেশগুলোর জন্য নয়’
- ‘আমি নিজেও একজন ফিল্মমেকার হতে চেয়েছিলাম’
- বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমস মিশন শুরু বৃহস্পতিবার
- ইতালির বিনিয়োগে চামড়া খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা
- সালথায় ডোবায় পড়ে পাঁচ বছরের শিশুর মৃত্যু
- হজযাত্রী পরিবহন করবে ৩ এয়ারলাইন্স, বিমান বাংলাদেশ ৫০ শতাংশ
- একনেকে ১২ প্রকল্প অনুমোদন
- ‘ভারতের হাতে সুইচ, যে কোনো সময় বিদ্যুৎ বন্ধ করতে পারে আদানি’
- ফসলি জমি কেটে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, চরম দুর্ভোগে নগরকান্দার কৃষক
- রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট বন্ধ, মেরামতে আসেনি ভারতীয় প্রকৌশলী
- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
- ‘বিএনপি নির্বাচিত হলে পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগাবে’
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- গাইবান্ধায় চোর সন্দেহে গণপিটুনি, ৩ জনের মৃত্যু
- কৃষক হত্যা দিবসে নীলফামারীতে কৃষক সমাবেশ
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- আগের চেয়েও একটু বেশি
- কাপ্তাইয়ে ২৮ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার, সিএনজিসহ আটক ২
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
-1.gif)








