দ্য হিন্দুর প্রতিবেদন
প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’
আন্তর্জাতিক ডেস্ক : সম্পর্কের সাময়িক টানাপোড়েনের পর ভারত ও বাংলাদেশ পুনরায় আনুষ্ঠানিক পর্যায়ের আলোচনা শুরু করেছে। এই আলোচনার মূল লক্ষ্য হলো প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফরের পরিকল্পনা চূড়ান্ত করা। শুক্রবার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে।
গত আগস্টে ভারতে আশ্রিত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে নিজ দেশে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলে দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা নেতিবাচক প্রভাব পড়েছিল।
‘দ্য হিন্দু’ জানিয়েছে, উভয় পক্ষের কর্মকর্তারা ঢাকায় ধারাবাহিক বৈঠক চালিয়ে যাচ্ছেন এবং সফরের আলোচ্যসূচি বা এজেন্ডা নির্ধারণের কাজ করছেন। এই এজেন্ডায় দ্বিপাক্ষিক বাণিজ্যের স্বাভাবিকীকরণ—যা অস্থিতিশীল রাজনৈতিক সম্পর্কের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গঙ্গা পানি চুক্তি নবায়ন সংক্রান্ত বিষয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
ঢাকার সূত্রগুলো জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে যাবেন। এরপর অক্টোবর ও নভেম্বর মাসজুড়ে তার একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এর পাশাপাশি নভেম্বরের সুবিধাজনক কোনো সময়ে তার নয়াদিল্লি সফরের সময়সূচি নির্ধারণের জন্যও প্রচেষ্টা চলছে। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী গত কয়েক দিনে বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন; তাদের মধ্যে রয়েছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহিদুদ্দিন চৌধুরী আনি এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
বিমসটেক (বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন)-এর প্রধান হিসেবে তারেক রহমানকে সম্প্রতি অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাংলাদেশ ওই আয়োজনে কোনো প্রতিনিধি পাঠায়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এ বিষয়ে জানিয়েছিলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ‘নতুন করে সাজাতে’ চাইছে এবং সেজন্য ঢাকা একটি ‘উপযুক্ত’ মুহূর্তে দ্বিপাক্ষিক সফরকে অগ্রাধিকার দেবে।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকা থেকে পালিয়ে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তার সর্বশেষ সংবাদ সম্মেলনে তিনি বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ করেছিলেন। বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। গত দুই বছরে, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বিক্ষোভকারীদের দমনের ঘটনায় তার ভূমিকার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাসিনা এবং তার বেশ কয়েকজন শীর্ষ মন্ত্রী ও কর্মকর্তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ঢাকার বর্তমান প্রশাসনের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, লন্ডনে নির্বাসিত থাকার সময়েও তারেক রহমান ভারতের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। এমনকি ২০২৪ সালের ফেব্রুয়ারিতেই তিনি এমন ইঙ্গিত পেয়েছিলেন যে, নয়াদিল্লিও মনে করছিল না হাসিনা সরকার আর কয়েক মাসের বেশি টিকবে।
ভারতীয় কর্মকর্তাদের সাথে তারেক রহমানের ব্যক্তিগত যোগাযোগ অন্তত ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকে পুনরায় শুরু হয়েছিল। সে সময় তিনি ভারতে একজন দূত পাঠিয়েছিলেন নয়াদিল্লির মনোভাব বোঝার জন্য; কারণ তার ঠিক আগেই, ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনটি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল এবং তার নেতৃত্বে বিএনপি তা বর্জন করেছিল। এই যোগাযোগ প্রক্রিয়াটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিএনপি ও ভারতের মধ্যে হওয়া পূর্ববর্তী আলোচনারই ধারাবাহিকতা ছিল।
২০২৪ সালের নির্বাচনের দুই মাস আগে, বর্তমান জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নয়াদিল্লি সফর করেছিলেন।
‘দ্য হিন্দু’-এর সাথে এক সাক্ষাৎকারে টুকু ভারতের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা বাংলাদেশের জনগণের ‘গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি দ্ব্যর্থহীন সমর্থন’ জানায়। একইভাবে ২০১৮ সালেও আবদুল আউয়াল মিন্টু, আমির খসরু মাহমুদ চৌধুরী ও হুমায়ুন কবিরের সমন্বয়ে গঠিত তিন সদস্যের একটি প্রতিনিধিদল ভারত সরকারের সাথে আলোচনার জন্য নয়াদিল্লি গিয়েছিল। ওই সময় বাংলাদেশের একটি সংবাদমাধ্যম লিখেছিল, তারেক রহমানের নির্দেশেই বিএনপি ওই সফরের উদ্যোগ নিয়েছিল। দলের ভারতবিরোধী নীতি ‘ভুল ও বিভ্রান্তিকর’ ছিল—এমন উপলব্ধি থেকে দলের অবস্থানে পরিবর্তন আনার অংশ হিসেবেই ওই উদ্যোগ নেওয়া হয়েছিল।
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘কিছু সাংবাদিকের বিরুদ্ধে একটা ইনভেস্টিগেশন চলছে’
- ‘মানুষের চেয়ে পশুদের বিশ্বাস করা আমার কাছে সহজ’
- উন্নয়নশীল দেশের জন্য ১১২ বিলিয়ন ডলারের বেসরকারি মূলধন সংগ্রহ বিশ্বব্যাংকের
- ‘স্বদেশী কেইন নয়, মেসিই ব্যালন ডি-অর দাবিদার’
- ১১ দলের রংপুর লংমার্চে যুক্ত হলো তিস্তা মহাপরিকল্পনার দাবি
- অস্কারের জন্য বাংলাদেশ থেকে জমা পড়ল ৫ সিনেমা
- প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ‘ফের আলোচনা শুরু’
- নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
- পুত্রবধূকে ধর্ষণের দায়ে শ্বশুরের যাবজ্জীবন কারাদণ্ড
- মামলার ভয় দেখিয়ে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেপ্তার
- সিলেটে মুক্তিবাহিনী সুতারকান্দি পাকঘাঁটি আক্রমণ করে
- সিএমএসএমই খাতের পুনঃঅর্থায়ন তহবিলে ব্র্যাক ব্যাংক
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দিতে আইএইএ’র সহযোগিতা চাইল বাংলাদেশ
- সুন্দরবনের অভয়ারণ্যের নিষিদ্ধ খালে মাছ ধরায় ৫ জেলে আটক
- বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়
- ঈশ্বরদীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
- কাপাসিয়ায় ইভটিজিংয়ের অপরাধে বখাটের ৩ মাসের কারাদণ্ড
- বঙ্গোপসাগর থেকে হিমালয়: ভূ-রাজনীতির কেন্দ্রমূলে বাংলাদেশ
- ডেঙ্গু রোগীদের মশারি দিলেন মেয়রপ্রার্থী সোহেল রানা
- পদোন্নতি নিয়ে শিহাবের আপিল, ‘বিধিবহির্ভূত নয়’ বলছে চট্টগ্রাম বন্দর
- চাটমোহরে হত্যা মামলায় নিরীহদের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
- ফুলপুরে সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
- ঈশ্বরদীতে বজ্রপাতে কৃষক নিহত, আহত ১
- সোনাতলায় এক অনুষ্ঠানে মাছের পোনা অবমুক্ত, কৃষি যন্ত্র, ঢেউটিন-টাকা ও পুরস্কার বিতরণ
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার
- কুমিল্লায় নাবালিকাকে ধর্ষণের দায়ে আলাউদ্দিনের যাবজ্জীবন কারাদণ্ড
- দুদকের মামলায় ভিন্নমত, জ্যেষ্ঠ বিচারপতির এজলাস ত্যাগ
- গলাচিপায় মহান বিজয় দিবস পালিত
- কলাপাড়ায় ওসির প্রত্যাহারের দাবিতে থানা ঘেরাও, ঝাড়ু মিছিল
- জাতীয় কবির শ্বশুর বাড়িতে নানা আয়োজনে জন্মদিন পালিত
- চাঁদপুরে উত্তাপের মাঠে নিরুত্তাপ ভোট
- কিছু ভুল শুধরে নিলেই নতুন বছর কাটবে ভালো
- আগের চেয়েও একটু বেশি
- নীলফামারী- ২ আসনে জামায়াতের সাংগঠনিক শক্তি প্রদর্শন
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কয়লা সংকটে উৎপাদন বন্ধ ৩০০ কোটি টাকার বিদ্যুৎকেন্দ্রে
- ‘৭-৮ বছরে বাংলাদেশ হবে ক্যাশলেস ইকোনমির বড় কেন্দ্র’
- সরকার খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করেছে : রিপন
- লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবলীগ কর্মী পলাশ হত্যা মামলার আসামী আটক, দেশীয় অস্ত্র উদ্ধার
- ইভটিজিংযের প্রতিবাদ করায় শিক্ষকের ওপর বখাটে যুবকদের হামলা, শাস্তির দাবি
- পটুয়াখালীর উত্তর বাউফলে ঝুঁকিপূর্ণ ব্রীজ, দুর্ভোগে সাধারণ মানুষ
- কলাপাড়ায় সৌর শক্তির রান্নার চুলার ব্যবহার বিষয়ক অবহিতকরণ কর্মশালা
- ফরিদগঞ্জে বসতঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
-1.gif)








