‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কানাডার বিরুদ্ধে সামরিক পদক্ষেপের মতো একটি ‘চরম ঝুঁকির’ সম্ভাবনা মোকাবিলায় দেশের সক্ষমতা সরকার খতিয়ে দেখছে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি।
তবে বুধবার (২৩ সেপ্টেম্বর) নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য সম্পর্কের অবনতি ঘটলেও তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন কার্নি।
কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে পারে- ট্রাম্পের এমন অতীত মন্তব্যকে তিনি গুরুত্বের সঙ্গে নেন কিনা, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী জানান, সরকারগুলোর দায়িত্ব হলো যেকোনো অসম্ভব কিন্তু মারাত্মক পরিস্থিতির জন্য আগে থেকেই প্রস্তুতি রাখা।
তিনি বলেন, “এই ধরনের দায়িত্বে থাকলে চরম ঝুঁকিগুলো নিয়েও ভাবনাচিন্তা করার দায়িত্ব আপনার রয়েছে। এটি নিছক ঝুঁকি ব্যবস্থাপনা। এটি আমাদের মূল পরিকল্পনা নয়, তবে এ নিয়ে প্রস্তুতি না নেওয়াটা দায়িত্বজ্ঞানহীনতা হবে।”
গত আগস্টে দ্বিপক্ষীয় বাণিজ্য আলোচনা ভেঙে যাওয়ার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কয়েক দফা কথা হয়েছে বলে জানান কার্নি।
তিনি বলেন, “আমার দিক থেকে বলব, আমাদের সম্পর্কটি এমন যে আমরা যেকোনো সময় ফোন তুলে একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি।”
কানাডা যেগুলোকে অন্যায় ও অর্থনৈতিকভাবে ক্ষতিকর বলে মনে করছে- যুক্তরাষ্ট্র শেষ মুহূর্তে এমন কিছু শর্ত জুড়ে দেওয়ায় গত ২১ আগস্ট কানাডা বাণিজ্য আলোচনা স্থগিত করে দেয়।
মার্কিন প্রযুক্তি ও সরবরাহকারীদের ওপর কানাডার নির্ভরতা কমানোর প্রচেষ্টার কথাও তুলে ধরেন কার্নি। এর মধ্যে ইলন মাস্কের স্যাটেলাইন নেটওয়ার্কের ওপর থেকে নির্ভরতা কমিয়ে বৈচিত্র্য আনার পরিকল্পনা ও কানাডার পূর্বনির্ধারিত মার্কিন নির্মিত ৮৮টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার বিষয়টি পর্যালোচনা করার পরিকল্পনাও রয়েছে।
তিনি জানান, বেইজিংয়ের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক জোরালো করার বিষয়টি বাদ দিয়ে, চীনসহ অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে চায় কানাডা।
বাণিজ্যিক বিরোধ সত্ত্বেও ওয়াশিংটনের সঙ্গে পারস্পরিকভাবে লাভজনক একটি চুক্তির সুযোগ এখনো রয়েছে বলে মন্তব্য করেন কার্নি।
তিনি কানাডার পটাশের কথা উল্লেখ করেন, যা যুক্তরাষ্ট্রের আমদানিকৃত এই প্রধান সার উৎপাদনের সিংহভাগ পূরণ করে। পটাশ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার একটি সম্ভাব্য ক্ষেত্র রয়েছে বলে তিনি মনে করেন। এর আগে চলতি সপ্তাহে ট্রাম্প জানিয়েছিলেন, ওয়াশিংটন বেলারুশের সঙ্গে একটি পটাশ চুক্তি করার চেষ্টা করছে।
কার্নি বলেন, ভবিষ্যতে অন্য কোনো মার্কিন প্রশাসন ক্ষমতায় এলেও কানাডা তার অর্থনৈতিক ও কৌশলগত বৈচিত্র্য বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রাখবে।
তথ্যসূত্র: আনোদোলু এজেন্সি
(ওএস/এএস/সেপ্টেম্বর ২৪, ২০২৬)
পাঠকের মতামত:
- পণ্য খালাসে সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর
- নড়াইলে মিথ্যা মাদক মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে ভুক্তভোগী মাছ ব্যবসায়ির সংবাদ সম্মেলন
- ‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
- আনসার-ভিডিপির ৯ শ্রেণির কর্মচারীর ঝুঁকি ভাতা পুনর্নির্ধারণ
- ‘বোকা আমি না কি বোকা এ মন’
- সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজকে অ্যাটর্নি জেনারেলের অভিনন্দন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
- ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- ‘জামায়াত অকৃতজ্ঞ, খালেদা জিয়ার দেওয়া মন্ত্রিত্বের কথা ভুলে গেছে’
- গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ
- ‘জামায়াত শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করছে’
- মাদক-জুয়া ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত
- সিলেটে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকবাহিনীর অফিসারসহ ৬১ জন সৈন্য নিহত হয়
- সাত বছরের শিশু ধর্ষণ, বৃদ্ধা গ্রেপ্তার
- মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত
- কুড়িগ্রামে নারীর মর্যাদা ও জরুরী সুরক্ষায় ডিগনিটি কিট বিতরণ
- টুঙ্গিপাড়ায় আগুনে ছয়টি গরুসহ পুড়েছে গোয়ালঘর
- অপ্রতীমসহ সব শিশু হত্যার বিচারের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
- কুড়িগ্রামে কৃষি বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজ
- রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে হত্যায় একজনের যাবজ্জীবন
- দিনাজপুরে কৃত্রিম সার সংকটে দিশেহারা কৃষক
- নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবিতে মানববন্ধন
- কালিগঞ্জে বিএনপির দুই পক্ষের কর্মসূচি ঘিরে পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৩০
- উত্তাল বঙ্গোপসাগর, সুন্দরবনসহ উপকূলে আশ্রয় নিয়েছে শতশত ফিশিং ট্রলার
- সাতক্ষীরায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের
- ধর্ষকদের বিরুদ্ধে কলাপাড়ায় ছাত্র জনতার লাঠি মিছিল
- কলাপাড়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক
- গলাচিপায় অধিকাংশ আশ্রয়ণকেন্দ্রে এখন গরু-ছাগলের বসবাস
- কলাপাড়ায় বৈষম্যবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে ছাত্র-শিক্ষক শান্তি সমাবেশ
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- সিরাজগঞ্জে সংঘবদ্ধ চোর চক্রের ৪ সদস্য আটক
- চট্টগ্রামে বাসের ধাক্কায় স্কুল শিক্ষার্থী ভাই-বোনসহ ৩ জনের মৃত্যু
- জাতীয় গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: ড. জাহেদুল হাসান
- ভিপি নুর পেলেন ট্রাক, হাসান মামুনের ঘোড়া
- আমার বটবৃক্ষ
- আজো কাঁদে
- অনুদানের সিনেমায় বিদেশি নায়িকা পার্নো, যা বলছেন পরিচালক
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ‘আগামী দিনগুলোতেও জনগণকে পাশে থাকার অনুরোধ’
- মিয়ানমার থেকে পালিয়ে এলো বিজিপির আরও ২৯ সদস্য
- গাজীপুরে জাতীয় কৃষি প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সেমিনার
- ঋণ চাই না, ক্ষতিপূরণ চাই, বিশ্বকে জেলেদের হুঁশিয়ারি
- সিকৃবিতে শিক্ষকদের লাগাতার কর্মবিরতির আল্টিমেটাম
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশু পার্ক আধুনিকায়নের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন
- ‘একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ’
২৪ সেপ্টেম্বর ২০২৬
- ‘মার্কিন সামরিক পদক্ষেপের চরম ঝুঁকির জন্যও প্রস্তুত কানাডা’
- গণমাধ্যমের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় আদালতের হস্তক্ষেপ
-1.gif)








