E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

২০২৬ সেপ্টেম্বর ২৭ ১৪:২১:৩৯
দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার গাউতেং প্রদেশের একটি পানশালায় বন্দুকধারীদের নির্বিচার গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) ভোরে দক্ষিণ আফ্রিকান পুলিশ সার্ভিস (এসএপিএস) এ তথ্য জানিয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, রাজধানী জোহানসবার্গের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওয়েডেলা টাউনশিপের একটি পানশালায় এই রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটে। জরুরি চিকিৎসাসেবা কর্মীরা ঘটনাস্থলেই ১৭ জনকে মৃত ঘোষণা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে পুলিশ জানিয়েছে, “ঘটনার সময় পানশালার ভেতরে ও বাইরে লোকজন পান করছিল। এ সময় সন্দেহভাজন হামলাকারীরা এসে প্রথমে বাইরে থাকা লোকজনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এরপর তারা ভেতরে প্রবেশ করেও নির্বিচারে গুলি চালিয়েছে।”

তবে হামলা কারণ এখনো জানা যায়নি।

পুলিশ বলছে, এই হামলায় অন্তত আটজন সন্দেহভাজন জড়িত রয়েছে। তাদের ধরতে জোরালো অভিযান চলছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্র বিশেষ করে একে-৪৭ এবং পিস্তলে সজ্জিত ছিল।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় পানশালায় এ ধরনের বড় হামলার ইতিহাস বেশ পুরোনো। প্রায়শই গ্যাংদের কোন্দল, চাঁদাবাজি কিংবা অবৈধ মদ ও অস্ত্র সংক্রান্ত বিরোধের জেরে এ ধরনের রক্তক্ষয়ী ঘটনা ঘটে থাকে। তবে অতীতে এ ধরনের অনেক ঘটনার ক্ষেত্রে পুলিশ সঠিক উদ্দেশ্য উদঘাটনে হিমশিম খেয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৬)

পাঠকের মতামত:

২৭ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test