E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

২০২৬ সেপ্টেম্বর ৩০ ১৩:৩৩:০৫
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা জাহরা

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী সরকারপ্রধান হয়েছেন ফাতিমা জাহরা এল মানসুরি। 

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ তাকে প্রধানমন্ত্রী ও সরকারপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।

একই সঙ্গে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

সম্প্রতি অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে ফাতিমার দল ‘অথেন্টিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি’ (পিএএম) ৯৭টি আসন পেয়ে সবচেয়ে বেশি আসনে জয় পায়।
এরপর দলটির শীর্ষ নেতা ফৌজি লেকজার পরিবর্তে ৫০ বছর বয়সী ফাতিমা জাহরা এল মানসুরিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করেন বাদশাহ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় আইনজীবী ফাতিমা মরক্কোর মোহাম্মদ ভি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন।
পরে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র থেকে করপোরেট আইনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

২০০৯ সালে মারাকেশের প্রথম নারী মেয়র নির্বাচিত হন ফাতিমা।
পরে বিদায়ী জোট সরকারের নগর পরিকল্পনা ও আবাসনমন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার আগে এক প্রশ্নের জবাবে ফাতিমা বাদশাহ ষষ্ঠ মোহাম্মদকে ‘নারীদের সবচেয়ে বড় সমর্থক’ হিসেবে উল্লেখ করেন। সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া তার জন্য ‘বিরাট সম্মানের’ বলেও মন্তব্য করেন তিনি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৬)

পাঠকের মতামত:

৩০ সেপ্টেম্বর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test