হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে হাম আবারও বড় ধরনের জনস্বাস্থ্য সংকট তৈরি করছে। দ্রুত বাড়তে থাকা সংক্রমণ ঠেকাতে নিউইয়র্ক অঙ্গরাজ্যে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
চলতি বছরের ৩ অক্টোবর পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ১০৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যাদের ৯২ জনই আক্রান্ত হয়েছেন ১৫ জুলাইয়ের পর।
সোমবার (৫ অক্টোবর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল জরুরি অবস্থা ঘোষণা করেন।
এ আদেশ আগামী ৪ নভেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান ও রোগ শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় নিবন্ধিত নার্সরা সন্দেহভাজন হাম রোগীদের পরীক্ষার জন্য নির্দেশ দিতে পারবেন। পাশাপাশি ফার্মাসিস্টদের দুই বছর বয়সি শিশুদেরও হাম, মাম্পস ও রুবেলার (এমএমআর) টিকা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
আক্রান্ত এলাকায় টিকাদান বাড়াতে আরও স্বাস্থ্যকর্মীকে কাজে যুক্ত করার সুযোগ তৈরি করা হয়েছে।
নিউইয়র্কে শনাক্ত ১০৮ রোগীর মধ্যে সাতজন নিউইয়র্ক সিটির বাসিন্দা। বাকি ১০১ জন অঙ্গরাজ্যের বিভিন্ন এলাকার। আক্রান্তদের বেশির ভাগই ১৮টি গ্রামীণ এলাকার বাসিন্দা, যেখানে টিকাদানের হার তুলনামূলকভাবে কম। স্থানীয় স্বাস্থ্য বিভাগ ইতোমধ্যে আক্রান্ত গ্রামীণ এলাকাগুলোতে এক হাজারের বেশি এমএমআর টিকা দিয়েছে।
গভর্নর ক্যাথি হকুল বলেন, টিকার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব এমন কোনো রোগে মানুষের গুরুতর অসুস্থ হওয়া বা প্রাণ হারানো উচিত নয়।
পেনসিলভানিয়ায় হাজার ছাড়াল আক্রান্ত
নিউইয়র্কের পাশের অঙ্গরাজ্য পেনসিলভানিয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ। সোমবার পর্যন্ত সেখানে ১ হাজার ৪টি হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৯৮ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এবং পাঁচজনের মৃত্যু হয়েছে। ৩৯টি কাউন্টিতে এসব সংক্রমণ ছড়িয়েছে।
রয়টার্স জানিয়েছে, পেনসিলভানিয়ায় চলমান এই প্রাদুর্ভাব ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্যে হামের সবচেয়ে বড় প্রাদুর্ভাব। অঙ্গরাজ্যটির ল্যাঙ্কাস্টার কাউন্টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত; সেখানে ৩৯১টি সংক্রমণ শনাক্ত হয়েছে।
পেনসিলভানিয়ার পাশাপাশি টেক্সাস, ইউটা, ওহাইও ও সাউথ ক্যারোলাইনাতেও হামের সংক্রমণ ছড়িয়েছে। যুক্তরাষ্ট্রজুড়ে চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ৯০০টি সংক্রমণ শনাক্ত হয়েছে। রয়টার্সের হিসাবে, ২০২৬ সালে ৫ অক্টোবর পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৮৮৭টি হাম শনাক্ত হয়েছে-১৯৯১ সালের পর যা সর্বোচ্চ।
টিকাদানের হার কমায় বাড়ছে ঝুঁকি
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম নিয়ন্ত্রণে রাখতে জনসংখ্যার অন্তত ৯৫ শতাংশের টিকাদান প্রয়োজন। কিন্তু যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার সেই মাত্রার নিচে নেমে গেছে। ফলে দীর্ঘদিন নিয়ন্ত্রণে থাকা রোগটি আবার বিভিন্ন এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছে।
২০০০ সালে যুক্তরাষ্ট্রে স্থানীয়ভাবে হামের সংক্রমণ নির্মূল করা হয়েছিল। কিন্তু টিকাদানের হার কমে যাওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে আবার বড় আকারে সংক্রমণ দেখা দিয়েছে।
আগামী নভেম্বরে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তারা বৈঠকে বসবেন। সেখানে যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হামের সংক্রমণ নির্মূলের মর্যাদা ধরে রাখতে পারছে কি না, তা পর্যালোচনা করা হবে। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অর্জন ধরে রাখা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
তথ্যসূত্র : রয়টার্স,এপি
(ওএস/এএস/অক্টোবর ০৬, ২০২৬)
পাঠকের মতামত:
- শরতের কবিতা
- জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য
- নড়াইলে বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
- মধুমতীর ভাঙনে দুই সপ্তাহে বিলীন ১৫০ বসতভিটা
- নড়াইল থেকে বিশ্বমঞ্চে তানজিম, শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব
- হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
- হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- দল চাইলে মেয়র নির্বাচন করতে প্রস্তুত ইশরাক হোসেন
- ‘সিন্ডিকেট ভাঙতে সাব-রেজিস্ট্রার বদলি লটারিতে’
- ‘শিশুদের মানুষের মতো মানুষ হতে হবে’
- ‘তেলের দাম কমলে সরকার অবশ্যই সমন্বয় করবে’
- শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
- দুর্গাপূজায় শপিংমল, মার্কেট ও দোকান রাত ১০টা পর্যন্ত খোলা
- মুক্তিসেনারা বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্য হস্তগত করে
- চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি
- গোপালগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসির বৃক্ষরোপন অভিযান
- নড়াইলে ৫৪৩টি মন্ডবে দুর্গা পূজার প্রস্তুতি প্রায় শেষের পথে
- সুবর্ণচরে বাড়ী ঘরে হামলা ভাঙচুর বসতবাড়ি দখলের প্রতিবাদে মানববন্ধন
- নড়াইলে চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ
- সাতক্ষীরায় জামায়াত নেতার নেতৃত্বে ঘের লুটপাট, ১০ লাখ টাকার ক্ষতি
- গোপালগঞ্জ জেলা পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ক্যাম্প মূল্যায়ন
- ‘পুরনো আইনে বাংলাদেশকে পরিচালিত হতে দেব না’
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- কলাপাড়া পৌরসভার ২৪ লাখ টাকার হিসাব চাইলেন বিএনপি সভাপতি
- নৌপথে ৪ লাখ টাকার ভারতীয় চোরাই কয়লার চালান জব্দ, গ্রেফতার ৪
- অধিনায়কত্ব হারালেন সালমান, পাকিস্তানের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক ফারহান
- ‘এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে’
- ভালুক ও মৌমাছির গল্প
- ক্ষতিগ্রস্ত ফুসফুস নিয়ে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানী সুভাষ সাহা
- ‘ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়’
- রূপপুর বিদ্যুৎকেন্দ্র: বিতর্ক, বাস্তবতা ও নিরাপত্তা নিয়ে মুখোমুখি এনপিসিবিএল এমডি
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- আন্তর্জাতিক অঙ্গনে ‘রইদ’র জয়জয়কার, প্রথম পুরস্কার পেলেন তুষি
০৬ অক্টোবর ২০২৬
- হামে কাঁপছে যুক্তরাষ্ট্র, নিউইয়র্কে জরুরি অবস্থা
- হুথিদের কাছ থেকে মোখা পুনর্দখলের দাবি ইয়েমেন সরকারের
-1.gif)








