হিজবুল্লাহকে ২০ কোটি ডলার দিলো ইরান
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি সামরিক অভিযানে বাস্তুচ্যুত ও ক্ষতিগ্রস্ত লেবাননের নাগরিকদের সহায়তায় হিজবুল্লাহর কাছে ২০ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে ইরান। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও কঠোর আর্থিক নজরদারির মধ্যেই গত মাসে বিপুল এই অর্থ লেবাননে পৌঁছেছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স বুধবার (৭ অক্টোবর) অর্থ স্থানান্তরের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট দুটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
সূত্রগুলোর দাবি, ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হিজবুল্লাহ-সমর্থিত পরিবারগুলোর জন্য ইরানের পক্ষ থেকে এটি এখন পর্যন্ত অন্যতম বড় সরাসরি আর্থিক সহায়তা।
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার কারণে তেহরান থেকে হিজবুল্লাহর কাছে অর্থ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠলেও সেই বাধা এড়িয়ে অর্থটি লেবাননে পৌঁছানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ স্থানান্তরের সঙ্গে জড়িত মধ্যস্থতাকারীরা ঝুঁকির কারণে অস্বাভাবিক উচ্চ হারে কমিশন নিয়েছেন।
কোনো কোনো ক্ষেত্রে কমিশনের পরিমাণ মোট অর্থের প্রায় ২০ শতাংশ পর্যন্ত হয়েছে। স্বাভাবিক আন্তর্জাতিক লেনদেনে যে কমিশন নেওয়া হয়, এটি তার তুলনায় কয়েক গুণ বেশি।
হিজবুল্লাহর একজন দায়িত্বশীল প্রতিনিধিও ইরান থেকে আর্থিক সহায়তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে নিরাপত্তাজনিত কারণে তিনি অর্থের উৎস, স্থানান্তরের পদ্ধতি কিংবা কোন কোন মাধ্যমে অর্থ লেবাননে পৌঁছেছে—এসব বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
প্রাপ্ত অর্থের একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত পরিবারগুলোর মধ্যে নগদ সহায়তা হিসেবে বিতরণের পরিকল্পনা রয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ হাজার পরিবারকে পরিবারপ্রতি ৩ হাজার মার্কিন ডলার দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে সূত্র জানিয়েছে।
ইসরায়েলি সামরিক অভিযানে যেসব পরিবারের বাড়িঘর বা পুরো গ্রাম ধ্বংস হয়েছে, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। একইভাবে যেসব এলাকা এখনো সামরিক উপস্থিতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে রয়েছে, সেসব এলাকার বাসিন্দারাও সহায়তার আওতায় আসবেন।
তবে এই অর্থ কীভাবে নিরাপত্তাবেষ্টিত ও গোপন প্রক্রিয়ায় লেবাননে পৌঁছেছে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অর্থের গতিপথ প্রকাশ করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ও নেটওয়ার্কগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে ইরানের এই আর্থিক সহায়তা নিয়ে লেবাননে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। সমালোচকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও হিজবুল্লাহর আর্থিক সক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে তেহরানের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ মনে করছেন, যুদ্ধের কারণে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হওয়ার পর এই অর্থ হিজবুল্লাহর সামাজিক ও সাংগঠনিক প্রভাব ধরে রাখার সুযোগ তৈরি করতে পারে। কারণ, সামরিক কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার, নিহত যোদ্ধাদের স্বজন এবং সংগঠনের সদস্যদের বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দিয়ে আসছে গোষ্ঠীটি।
তাদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থ স্থানান্তরের ওপর বাড়তি নজরদারি সত্ত্বেও হিজবুল্লাহর অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি থেমে যায়নি। ইরানের নতুন এই অর্থায়ন সেই সক্ষমতাকে আরও জোরদার করতে পারে।
তবে এ বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
(ওএস/এএস/অক্টোবর ০৮, ২০২৬)
পাঠকের মতামত:
- বাজারে এলো ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি স্মার্টফোন রিয়েলমি সি১০০
- গোবিপ্রবি'র গেটের ভিতরে ও বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ
- জঠর অনুরাগ
- স্মিট মাচ্ছার-ই ভারত, ককরোচ-রা নয়
- বিদ্যুৎ উৎপাদনে রূপপুর পারমাণবিকের প্রথম ইউনিট
- ‘একটি ছোট ইলিশের ডিমে দেড়-দুই লাখ ইলিশের বাচ্চা হয়’
- জামালপুরে চলছে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলা শুরু
- ‘ফ্যাসিবাদী আমলে খাতায় না লিখলেও পাসের নির্দেশ দেওয়া হয়েছিল’
- মারা গেছেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর
- ‘তোমার ইতিহাস আজীবন টিকে থাকবে’
- হিজবুল্লাহকে ২০ কোটি ডলার দিলো ইরান
- ‘দেশে গুরুতর চোখের সমস্যায় ভুগছেন ৭৪ লাখের বেশি মানুষ’
- স্টার সিনেপ্লেক্সের ২২ বছর, আজ একটি টিকেট কিনলে আরেকটি ফ্রি
- ‘পানির ন্যায্য হিস্যায় ভারতকে কোনো ছাড় নয়’
- জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ
- ‘আবাসন খাতকে চাঙা করার চেষ্টা চলছে’
- ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক হতে হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে’
- রাজশাহীতে মুক্তিবাহিনী পাকহানাদারদের ওপর আক্রমণ চালায়
- মামলা-রিমান্ডের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে
- গোপালগঞ্জ খালে ‘বাঁশের বেড়া’ দিয় মাছ শিকার
- ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি
- বিপন্ন সাংবাদিকতার কথকতা
- কাপ্তাই কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চম জয় পেল শ্রমিক-কর্মচারী পরিষদ
- টুঙ্গিপাড়ায় দুর্গাপূজা নিয়ে প্রস্তুতিমূলক সভা
- মা ইলিশ সংরক্ষণে পদ্মা পাড়ের লৌহজংয়ে বিশেষ সভা
- ‘জামায়াত জনগণের সেবা করার সুযোগ পেলে সর্বপ্রথম বাংলাদেশ থেকে দুর্নীতি নির্মূল করা হবে’
- দ্বি-বার্ষিক নির্বাচন ঘিরে মুখর নীলফামারী প্রেস ক্লাব
- শাহরাস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ বসত ঘর পুড়ে ছাই, আহত ৩
- সিলেটের ঘরে ঘরে পাকা ধানের মৌ মৌ গন্ধ
- সরকারি বিল ইজারা নিয়েও মাছ ধরতে পারছেনা জেলেরা
- ঐতিহাসিক জালাল মঞ্চে বসেছিলো শত কবির মিলনমেলা উৎসব
- যশোরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি
- জিয়া সেদিন বঙ্গবন্ধুকে কথা দিয়েছিলেন, 'স্যার, আমার বুক বিদ্ধ না করে বুলেট আপনার গায়ে লাগতে পারবে না'
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- নিরাপত্তা নিয়ে শঙ্কা নুরের, স্বতন্ত্র প্রার্থী ঘিরে নজরদারি দাবি
- ধামরাইয়ে রাস্তা ঘাট এবং ড্রেন নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- কেশবপুরে যৌথবাহিনীর অভিযানে আটক যুবদল নেতা উজ্জ্বলের মৃত্যু
- রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা
- ‘দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত’
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ফানুস উৎসব থেকে বলছি
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
- উদ্যোক্তা অভিজ্ঞতা, কৌশলগত অনুসন্ধান ও নীতি-বিশ্লেষণকে যেভাবে একসূত্রে যুক্ত করছেন মো. ইমদাদুল হক সোহাগ
-1.gif)








