‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে’
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে ধারাবাহিক হামলার ঘটনায় ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হুথিদের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, হুথিরা খুবই খারাপ আচরণ করছে। তবে হুথিদের বিরুদ্ধে সৌদি আরবের সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যোগ দেবে কি না, সে সিদ্ধান্ত তিনি এখনো জানাননি।
হুথিদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প শুধু বলেন, “আসলে হুথিরা খুবই খারাপ আচরণ করছে। এটা মোটেও ভালো না।”
এদিকে ধারাবাহিক হামলার কারণে সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী শনিবার (১৮ অক্টোবর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে বিভিন্ন বিমান সংস্থা তাদের ফ্লাইট বাতিল করেছে।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারের (৮ অক্টোবর) হামলায় একজন পাইলটসহ অন্তত তিনজন সৌদি নাগরিক নিহত হন। বিমানবন্দরটিতে শনিবারের (১০ অক্টোবর) হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। এরপর বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। রবিবার (১১ অক্টোবর) সেখানে নতুন হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। সোমবার (১২ অক্টোবর) কিং খালেদ বিমান আরেক দফা হামলায় চালায় হুথিরা, তবে সেই হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট।
বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতেও ধারাবাহিক হামলা চালানোর অভিযোগ রয়েছে হুথিদের বিরুদ্ধে।
ইয়েমেনের নিয়ন্ত্রণ নিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থক বাহিনীর সঙ্গে লড়ছে হুথিরা। সৌদি নেতৃত্বাধীন জোট হুথিদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর পাশাপাশি ইয়েমেনের সরকারি বাহিনীকে স্থলযুদ্ধে সহায়তা করছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর আঞ্চলিক উত্তেজনা বাড়লে এই সংঘাতও তীব্র হয়ে ওঠে।
এদিকে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেন ধারাবাহিক হামলা ঠেকাতে পারছে না, তা তদন্ত করছে দেশটির কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এপি-কে এ তথ্য জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা।
ওই কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, হুথিরা প্রথমে কয়েকটি ড্রোন পাঠিয়ে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য পথ তৈরি করে। এরপর ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের একটি সমন্বিত হামলা চালানো হয়, যার কয়েকটি বিমানবন্দরে পৌঁছে যায়।
হুথিদের হাতে এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যেগুলোর ওয়ারহেড উড্ডয়নের সময় গতিপথ পরিবর্তন করতে পারে। ফলে সৌদি আরবের ব্যবহৃত প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ অন্যান্য প্রতিরক্ষাব্যবস্থার জন্য এগুলো ঠেকানো কঠিন হয়ে উঠছে।
এপিকে এক কর্মকর্তা বলেন, ১ হাজার কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে রিয়াদে পৌঁছানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ব্যাপারে প্রতিরক্ষা ব্যবস্থা কেন আগে থেকে কোনো সতর্কবার্তা দেয়নি, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের সমালোচনা করলেও ওয়াশিংটন এতে সরাসরি হস্তক্ষেপ করবে এমন কোনো ইঙ্গিত দেননি। তবে সৌদি আরবকে ইতিমধ্যে কিছু সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।
তবে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়ালে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন হুথিদের এক কর্মকর্তা।
হুথিদের রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল-বুখাইতি বার্তা সংস্থা এএফপি-কে বলেন, “যুক্তরাষ্ট্র যদি ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসনে জড়িয়ে পড়ে, তাহলে জবাব দেওয়ার সিদ্ধান্ত নিতে আমরা বিন্দুমাত্র দ্বিধা করব না; বরং যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তাদের সব স্বার্থকে লক্ষ্য করে দ্রুত ও বেদনাদায়ক জবাব দেয়া হবে।”
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/অক্টোবর ১৩, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস
- ‘৩৫ বছরের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করতে বলেছি’
- ‘হুথিরা খুবই খারাপ আচরণ করছে’
- ‘সিনেমা হল বাঁচাতে সরকার আন্তরিক’
- ‘স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিন্দুমাত্র কলঙ্ক নিতে চায় না সরকার’
- ‘ত্রিদেশীয় সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে’
- বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.২%, মূল্যস্ফীতি ১০.৯% হতে পারে
- সালথায় ৪৬টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে
- ‘ড. ইউনূসকে হেনস্তায় আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত’
- স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- ‘ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে’
- সরকারিভাবে পালিত হবে ৯২ জাতীয় ও আন্তর্জাতিক দিবস
- মুক্তিবাহিনী গৌড়িপুর থানায় অবস্থানরত পাকসেনাদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়
- বাগেরহাটে হেনস্তার শিকার নারী চিকিৎসক, অভিযোগ সাবেক শ্রমিকদল নেতার বিরুদ্ধে
- বাগেরহাটে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ভর্তি ৪৩ জন
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
- দিনাজপুর সরকারি মহিলা কলেজে ইতিহাস বিভাগের জমকালো এক দশক পূর্তি
- ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
- বনদস্যু আশরাফ ও মাহামুদুলসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল
- কাশিয়ানীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু
- দিনাজপুরে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা, চার গাড়িতে ভাঙচুর-লুটপাট
- গোপালগঞ্জ সরকারি কলেজে নবীনবরণ
- ঝুট বোঝাই ট্রাক থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩
- পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ সহজ করতে ব্র্যাক ব্যাংক ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চুক্তি
- চাটমোহরে হাসপাতাল কোয়ার্টারে গ্রিল কেটে দুঃসাহসিক চুরি
- বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন তারেক রহমান
- পঞ্চগড়ে কৃষকদের মাঝে কৃষি পূর্ণবাসন প্রনোদনা বিতরণ
- ফানুস উৎসব থেকে বলছি
- 'তোমার নৃশংস হত্যাকাণ্ডের পর প্রথম যে ব্যক্তিটি খুনি মোশতাককে অভিনন্দন জানিয়েছিলেন, তিনি মাওলানা হামিদ খান ভাসানী, যাকে তুমি পিতৃজ্ঞানে শ্রদ্ধা করতে'
- ভৈরবে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক
- সুপ্রীম কোর্ট’র আপিল বিভাগের এডভোকেট আরিফ মন্ডলকে সংবর্ধনা
- মান্দায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭
- ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে তিন বসতঘর ভস্মীভূত, ১০ লাখ টাকার ক্ষতি
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ঝালকাঠির মিরাজুলের কৃতিত্ব
- ভৈরব পৌরসভার আয়োজনে নাগরিক সুবিধার্থে এই প্রথম ভিন্নধর্মী মেলা
- ‘ত্রিদেশীয় সিরিজে ভালো করলে এশিয়া কাপ ও বিশ্বকাপে কাজে দেবে’
- চুয়াডাঙ্গার গাছে গাছে আমের মুকুল, কাঙ্খিত উৎপাদন নিয়ে শঙ্কা
- আবদুল হামিদ মাহবুব-এর একগুচ্ছ ছড়া
- স্বর্ণের দামে পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
- নানা সংকটে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘর
- যশোরে জুলাইযোদ্ধা, যুবদল নেতাসহ আটক ৪, অস্ত্র ও মাদক উদ্ধার
- ‘ড. ইউনূসকে হেনস্তায় আ. লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির চরিত্র উন্মোচিত’
- ব্যারিস্টার সোলায়মান তুষারের বই ‘বাংলাদেশ আফটার এ গোরি ডন’ প্রকাশিত
- ৭১’র যুদ্ধদিনে আমার বাবা গুলিবিদ্ধ
-1.gif)








