E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care
Walton New
Mobile Version

‘আলোচনার জন্য প্রস্তুত ইরান’

২০২৬ অক্টোবর ১৭ ০০:৫৩:৩৮
‘আলোচনার জন্য প্রস্তুত ইরান’

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনার জন্য প্রস্তুত। জর্জিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি এ কথা বলেছেন বলে শুক্রবার জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক সম্মেলনের ফাঁকে পেজেশকিয়ান ও জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিদ্জে বৈঠক করেছেন।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পেজেশকিয়ান বলেছেন, “ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না। আমাদের দেশের বিরুদ্ধে চালানো বিদ্বেষপূর্ণ প্রচারণাকে আমরা মিথ্যা বলে মনে করি।”

তিনি আরো বলেন, “আমরা সবসময়ই আলোচনার জন্য প্রস্তুত। তারা হয়তো মনে করে যে, চাপের মুখে আমাদের নতি স্বীকার করতে বাধ্য করা যাবে, কিন্তু আমরা কোনো ধরনের জবরদস্তির কাছে মাথা নত করব না।”

পেজেশকিয়ান এ সময় তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অযৌক্তিক ও অমানবিক’ বলে অভিহিত করেন।
(ওএস/এএস/অক্টোবর ১৭, ২০২৬)


পাঠকের মতামত:

১৭ অক্টোবর ২০২৬

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test