‘ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি’
আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র শুরু করেনি। আগামী ৩ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওহাইওর চিলিভিথ শহরে এক নির্বাচনি সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে) সমাবেশে ট্রাম্প বলেন, “আমরা এই যুদ্ধ শুরু করেনি। ১৯৭৯ সাল থেকেই এই সংঘাতের সূচনা করেছে ইরান। আমার দায়িত্ব নেওয়ার অনেক আগেই এই সমস্যার সমাধান করা উচিত ছিল।”
মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, গত সপ্তাহে এক কংগ্রেসম্যানের মুখে তিনি শুনেছেন যে ‘ট্রাম্প এই যুদ্ধ শুরু করেননি’। তার মতে, “এই যুদ্ধ ১৯৭৯ সালে ইরান শুরু করেছিল এবং এতে অনেক আমেরিকান মারা গেছেন। তাদের (ইরানের) প্রিয় অস্ত্র ছিল রাস্তার ধারের বোমা, যার নেতৃত্ব দিত সোলেইমানি। তিনি এখন মৃত।”
এদিকে, আল-জাজিরার প্রতিবেদন বলছে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওমান-মধ্যস্থতাকারীদের মাধ্যমে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চলার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এর আগে গত বছরও আলোচনা চলাকালীন ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানো হয়েছিল।
ইরানের অস্ত্র উৎপাদন ব্যাহত হওয়ার দাবি
ওহাইওর সমাবেশে ট্রাম্প আরো দাবি করেন, চলমান যুদ্ধের কারণে ইরানের সামরিক ক্ষমতা বিশেষ করে ড্রোন উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। তার ভাষ্যমতে, পর্যাপ্ত বিদ্যুতের অভাবে ড্রোন প্রস্তুতকারকরা এখন চরম সংকটে রয়েছে। তবে ইরানের কাছে এখনো কিছু ক্ষেপণাস্ত্র থাকলেও আগের তুলনায় তা অনেক কমে গেছে বলে উল্লেখ করেন তিনি।
শান্তি আলোচনা প্রসঙ্গে ট্রাম্প
ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মাধ্যমে তেহরানের সঙ্গে নতুন করে শান্তি আলোচনা শুরুর গুঞ্জন ও চিঠি পাঠানোর খবর অস্বীকার করেছেন ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি বলেন, তিনি ভ্যান্সকে কোনো শান্তি আলোচনা শুরুর নির্দেশ দেননি।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, শান্তি আলোচনা পুনরুজীবিত করার প্রচেষ্টার অংশ হিসেবে ভ্যান্স ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি মোহসেন রেজাইয়ের কাছে একটি চিঠি পাঠিয়েছেন।
তথ্যসূত্র : ফক্স নিউজ
(ওএস/এএস/অক্টোবর ২৯, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘এক বছরের মধ্যে ঢাকায় মাঠের খরা অনেকটাই কাটবে’
- ‘তদন্ত ও আইন প্রয়োগে নিরপেক্ষতা বজায় রাখতে হবে’
- সমু চৌধুরীর চিকিৎসার সব খরচ দেবে অভিনয়শিল্পী সংঘ
- ‘হরমুজ প্রণালি খুলতে আলোচনা চলছে’
- টানা দ্বিতীয় দিন বাড়ল স্বর্ণের দাম
- ‘ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি’
- ‘আয়েশি জজ কেউ থাকলে তাদের জায়গামতো পাঠানো হবে’
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- ‘বর্ষার পানি সংরক্ষণে পদ্মা-তিস্তা ব্যারাজ প্রয়োজন’
- সাইবার হয়রানির অভিযোগে তানজিন তিশাকে আইনি নোটিশ
- কুমিল্লায় মুক্তিযোদ্ধারা কামানের সাহায্যে পাকসেনাদের ওপর গোলাবর্ষণ করে
- লৌহজংয়ের ইউএনওর শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতুর নীচের ঝুকিপূর্ণ এলাকা পরিদর্শন
- ইলিশ আহরণে নিষেধাজ্ঞা উঠছে আজ, বৈরী আবহাওয়া সাগরযাত্রায় বাঁধা
- উৎসব আমেজে পঞ্চগড়ে নতুনকুঁড়ি স্পোর্টসের বাছাই
- মহম্মদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- মার্সেল পণ্য কিনে ঘরভর্তি উপহার, বিদেশ ভ্রমণ, ক্যাশব্যাকসহ নিশ্চিত উপহার পাওয়ার সুযোগ
- পাংশায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী
- বাহাদুরাবাদ–তিস্তামুখ ঘাটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি
- গোবিপ্রবি উপাচার্যের সঙ্গে বেরোবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
- পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪, উদ্ধার ৮৮ লাখ টাকা
- ঠাকুরগাঁও উপনির্বাচনে ১ লাখ ৪০ হাজার হিন্দু ভোটারই ‘ট্রাম্পকার্ড’
- মাদক, গণমাধ্যম ও ব্যাংকিং খাত নিয়ে বিএনপি সরকারের তীব্র সমালোচনা নাহিদ ইসলামের
- ‘গুপ্ত-সুপ্ত একত্রিত হয়ে বাংলাদেশে আবার নতুন করে চক্রান্ত শুরু করেছে’
- শিশু মুহিন হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন
- ধামর্ইায়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশাল র্যালী
- রোহিঙ্গা শিবির থেকে ‘আরসার ৫ শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
- ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
- সিরাজগঞ্জের শিল্প পার্কে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে: মন্ত্রী
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- কুমিল্লার লালমাই পাহাড়ে কাঁঠালের বাম্পার ফলন
- ভৈরবে জনতা ব্যাংকের বাসস্ট্যান্ড শাখার স্থান পরিবর্তন
- হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
- আতংক সৃষ্টির জন্য গোলাবিহীন যে ট্যাংকগুলো সড়কে নামানো হয়েছিলো, ১৫ আগস্ট দুপুরের পর ওই ট্যাংকগুলোতে গোলা সরবরাহের নির্দেশ দিয়েছিলেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ
- সাভারে প্রথম ধ্যান মন্দিরের উদ্বোধন
- স্যামসন এইচ. চৌধুরী স্মরণে
- বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ টার্মিনালের প্রবেশ রাস্তায় যানজট, বিশৃঙ্খলা, ভোগান্তি
- ধামরাইয়ে মাধব মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে লীলা কীর্তন, জমে উঠেছে মেলা
- পঞ্চগড় মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
-1.gif)








