নেতানিয়াহুকে হটাতে ‘ইহুদি-আরব’ জোটের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে হটাতে দেশটির বিরোধীদলগুলোকে আরব দলগুলোর সঙ্গে সমঝোতা করার আহ্বান জানিয়েছে তেল আবিবে হাজার হাজার মানুষ বিশাল বিক্ষোভ করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশ নেওয়া আন্দোলনকারীরা বার্তা সংস্থা এএফপিকে জানান, এটিই হয়তো দেশটিতে ‘প্রকৃত পরিবর্তনের শেষ সুযোগ’। দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী নেতানিয়াহু একজন ‘বড় চতুর রাজনীতিবিদ’।
মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত সংসদ নির্বাচনে কোনো পক্ষই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। প্রধান বিরোধীদলীয় নেতা গাডি এইসেনকোট এর আগে আরব দলগুলোর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা স্পষ্টভাবে নাকচ করে দিয়েছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে আরব দলগুলোর সহযোগিতা নেওয়া তাকে সরকার গঠনে সহায়তা করতে পারে।
রামাল্লা থেকে আল জাজিরার সংবাদদাতা নূর ওদেহ জানান, “মানুষ সত্যিই চায় পরিবর্তনের এই ভোটটি সফল হোক এবং তাদের বিশ্বাস, গাডি এইসেনকোটসহ অন্যান্য ইহুদি-ইসরায়েলি নেতাদের এই জনমতের কণ্ঠস্বর শোনা উচিত।”
এদিকে শনিবারের বিক্ষোভের সময় নেতানিয়াহুর সমর্থকরাও পাল্টা বিক্ষোভ নিয়ে উপস্থিত হন। তারা স্লোগান দিয়ে দাবি জানান, “ইসরায়েলের এমন কোনো সরকার থাকা উচিত নয় যার পেছনে তথাকথিত সন্ত্রাসীদের সমর্থন রয়েছে।”
ভোটের হিসাব-নিকাশ
মঙ্গলবারের নির্বাচনে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন এবং বিরোধীদলীয় আইসেনকোটের জোট ৪৮টি আসন জিতেছে। ইসরায়েলের ১২০ আসনের সংসদে সরকার গঠনের জন্য ৬০টি আসনের প্রয়োজন, যা কোনো পক্ষই একা অর্জন করতে পারেনি।
অন্যদিকে, ইসরায়েলের তিনটি আরব-নেতৃত্বাধীন দল নির্বাচনে দারুণ সাফল্য দেখিয়ে মোট ১৯টি আসন জিতেছে। সেন্ট্রাল ইলেকশন কমিটির তথ্য অনুযায়ী, আরব দলগুলোর জোটে প্রায় ৮ লাখ ৪০ হাজার মানুষ ভোট দিয়েছেন, যা ২০২২ সালের নির্বাচনের তুলনায় ৬৪ শতাংশ বেশি।
সাবেক সেনাপ্রধান আইসেনকোটের দল আরব দলগুলোর সঙ্গে জোট গঠন করলে তা অনায়াসেই ৬৭ আসনের স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে। তবে ইসরায়েলের রাজনৈতিক মহলের একটি অংশের কাছে আরবদের সঙ্গে হাত মেলানো অত্যন্ত বিতর্কিত ও অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়।
এদিকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ফিলিস্তিনি-ইসরায়েলি দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে ‘কারচুপি’ ও কাতার থেকে তহবিল নেওয়ার অভিযোগ তুলেছেন। যদিও কাতার এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করে একে অপপ্রচার বলে আখ্যায়িত করেছে।
আল-জাজিরার সংবাদদাতা নূর ওদেহ আরো জানান, ইসরায়েলি উগ্র-ডানপন্থি মহল ফিলিস্তিনি ইসরায়েলিদের এই ঐতিহাসিক ভোটদানকে ‘নির্বাচনি সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করছে এবং একে গত ৭ অক্টোবরের হামলার সঙ্গে তুলনা করছে। ফিলিস্তিনি-ইসরায়েলিদের ভোট ও কণ্ঠস্বর বর্তমানে আক্রমণের মুখে রয়েছে, কারণ আইনসেনকোট সরকার গঠন করতে পারবেন কি না, তার চাবিকাঠি এখন তাদের হাতেই রয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/ এএস/নভেম্বর ০১, ২০২৬)
পাঠকের মতামত:
- মিরপুরে শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ১১
- ‘জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক সমঝোতা শক্তিশালী ভূমিকা রাখতে পারে’
- নেতানিয়াহুকে হটাতে ‘ইহুদি-আরব’ জোটের দাবিতে ইসরায়েলে বিক্ষোভ
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- তাইজুলের বোলিং নয়, বাংলাদেশের ব্যাটিংয়েই দোষ দেখছেন শান্ত
- পোশাকশ্রমিকদের বেতন নির্ধারণে মজুরি বোর্ড গঠন
- পাংশায় জাতীয় যুব দিবস উদযাপন
- ‘আগামী গ্রীষ্মে কিছুটা হলেও লোডশেডিং কম দিতে পারবো’
- ‘শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে’
- মুক্তিবাহিনী নোয়াপাড়ায় পাকবাহিনীর একদল সৈন্যকে এ্যামবুশ করে
- বগুড়ায় জিপিএ-৫ কমলেও পাসের হারে শীর্ষে স্বনামধন্যরা
- পুলিশের হাত থেকে কেড়ে নিয়ে মব সৃষ্টির মাধ্যমে সুমাইয়া হত্যা, গ্রেপ্তার আরো ৩
- নবকাম পল্লী কলেজের শিক্ষার্থী কৃষ্ণার জিপিএ-৫ অর্জন
- পাংশায় মরহুম আঃ আজিজ সরদারের ২৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
- ‘গণভোটে রায় মানতে হবে, গাদ্দারি বরদাশত করা হবে না’
- আশা’র চাপে মিনুর পরিবারে চরম দশা
- এইচএসসি ফলাফলে জামালপুর জেলায় প্রথম ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
- বাগেরহাট ষাটগম্ভুজ ইউপি চেয়ারম্যান বাচ্চু আর নেই
- দিনাজপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- রংপুরে হয়ে গেলো বিভাগীয় পাঠক সম্মেলন
- ঈশ্বরদীতে এইচএসসির ফলে ধস, ৮ কলেজের ৭ টিতেই পাসের হার ৩০ শতাংশের নিচে
- ‘বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য’
- টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে পদ হারালেন কলেজ ছাত্রদলের সভাপতি
- জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
- চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী হয়রানি, আটক ৬
- মোড়লের ক্ষমতা আর নেই, বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে যুক্তরাষ্ট্র
- ধামরাইয়ে যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধন
- কেএনএফের আরও ২ সদস্য গ্রেপ্তার, অস্ত্র-গুলি জব্দ
- ভোক্তা অধিকার দিবসে নীলফামারীতে র্যালি, প্রতিবাদ সভা ও মানববন্ধন
- টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়েছে শতাধিক ঘরবাড়ি
- মহম্মদপুরে নৌকাবাইচ প্রতিযোগিতায় লাখো মানুষের ঢল
- লোহাগড়া পৌরসভায় মেয়র পদে লড়াই হবে দ্বিমুখী
- ‘বগুড়ায় তিন নদীর খনন শুরু চলতি মাসেই’
- প্রকৃতির চেনা অতিথি দোয়েল পাখি অস্তিত্ব সংকটে
- ঈদযাত্রায় ঢাকা-বরিশাল মহাসড়কে ৫ দুর্ঘটনায় নিহত ৪
- বিএনপি প্রার্থী মেজর অবঃ হাফিজ উদ্দিন বীরবিক্রমের মনোনয়ন পত্র দাখিল
- ৫৩ বছরেও অনন্যা ঐশ্বরিয়া
- হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
- পঞ্চগড়ে অবরুদ্ধ আওয়ামী লীগ অফিস অবমুক্ত করলো বিএনপি
- কলাপাড়ায় ৩০ বছর পর বিএনপির বিজয়ে আনন্দ মিছিল
- হেভীওয়েট বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর দ্বিমুখী লড়াই
- বৃষ্টির সময় নিরাপদে থাকতে যা করবেন
- ‘চাঁদাবাজদের হাতেও সম্মানের কাজ তুলে দেবো’
- কলাপাড়ায় জাল ভোট ও গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে আটক ৩
-1.gif)








