অর্থায়নের বিতর্ক দিয়ে কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু
আন্তর্জাতিক ডেস্ক : অর্থায়নের প্রাথমিক বিতর্ক দিয়ে সোমবার (৯ নভেম্বর) তুরস্কে শুরু হয়েছে কপ-৩১ জলবায়ু সম্মেলন।
বৈশ্বিক চরম ধ্বংসাত্মক আবহাওয়ার একটি বছর কাটানোর পর জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্বনেতাদের মনোযোগী হওয়ার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলন।
তুরস্কের ভূমধ্যসাগরীয় শহর আনতালিয়ার এক বিশাল এক্সপো সেন্টারে জাতিসংঘের এই দুই সপ্তাহব্যাপী বার্ষিক জলবায়ু সম্মেলনে হাজার হাজার প্রতিনিধি সমবেত হওয়ার পর জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বিশ্বনেতাদের প্রতি এই আকুল আবেদন জানান।
ইউরোপের মারাত্মক দাবদাহ, ইন্দোনেশিয়ার ভয়াবহ দাবানল এবং নেপালের বিপর্যয়কর বন্যার পর এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বজুড়ে যখন ‘এল নিনো' আবহাওয়ার তীব্র উপস্থিতি জলবায়ু বিপর্যয়কে আরো বাড়িয়ে তুলেছে, ঠিক তখন এক বিবৃতিতে গুতেরেস বলেন, “আমরা চরম আবহাওয়ার এক নতুন যুগে প্রবেশ করেছি।”
জাতিসংঘের মহাসচিব বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “দ্রুত কার্বন নির্গমন হ্রাস করা, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সঙ্গত রূপান্তর নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজনীয় অর্থায়ন ও সুরক্ষা প্রদানের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলায় কাজ করুন।”
কোনো ব্যাখ্যা ছাড়াই কপ-৩১-এর উদ্বোধনী অনুষ্ঠানটি দেড় ঘণ্টা দেরিতে শুরু হয়।
অফিসিয়াল এজেন্ডায় জলবায়ু অর্থায়নের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য উন্নয়নশীল দেশগুলোর নানা দাবির কারণে রবিবার শেষ রাতেও মধ্যস্থতাকারীরা দীর্ঘ আলোচনায় ব্যস্ত ছিলেন।
গ্রিনপিসের কপ-৩১ প্রতিনিধিদলের প্রধান জ্যাসপার ইনভেন্টর বলেন, ‘কপ-৩১-এর জন্য এটি ইতোমধ্যেই একটি কঠিন সূচনা হিসেবে প্রমাণিত হয়েছে।’
জাতিসংঘের জলবায়ু চুক্তি অনুসারে, উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব কাটিয়ে উঠতে এবং পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরে সহায়তা করতে এতদিন আর্থিক অনুদান দিয়ে আসছে। কিন্তু দরিদ্র দেশগুলোর মতে, এই অর্থের পরিমাণ একেবারেই অপর্যাপ্ত। এখানে উল্লেখ করা যেতে পারে, উন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য প্রধানত দায়ী।
জ্যাসপার ইনভেন্টর জানান, গত বছর ব্রাজিলে অনুষ্ঠিত কপ-৩০ সম্মেলনে ধনী দেশগুলো কীভাবে উন্নয়নশীল দেশগুলোকে তহবিল প্রদান করবে তা আলোচনার জন্য একটি নতুন মঞ্চ তৈরি করা হয়েছিল; তবে সে বিষয়টিকে এই সম্মেলনের এজেন্ডায় অন্তর্ভুক্ত করার প্রশ্নে উন্নত দেশগুলো কঠোর অবস্থান গ্রহণ করেছে।
আলোচনার সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে যে, শেষ পর্যন্ত ‘জলবায়ু অর্থায়ন কর্ম পরিকল্পনাটি’ আনুষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আফ্রিকার দেশগুলোও জলবায়ু অভিযোজন অর্থায়নের পরিমাণ তিনগুণ করার বিষয়টি এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছিল; যা দরিদ্র দেশগুলোকে সমুদ্র রক্ষা বাঁধ নির্মাণ বা খরা-সহনশীল ফসল রোপণের মতো অভিযোজন ব্যবস্থার জন্য অর্থ প্রদানে সহায়তা করে।
সূত্রটি আরো জানায়, অভিযোজন অর্থায়ন তিনগুণ করার বিষয়ে পৃথক কোনো এজেন্ডা পয়েন্ট থাকবে না, তবে অন্যান্য বিষয়ের অধীনে এটি নিয়ে আলোচনা করা হবে।
ইউরোপীয় ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত সপ্তাহে সতর্ক করে দিয়েছিলেন, কপ-৩১-এ নতুন কোনো অতিরিক্ত আর্থিক প্রতিশ্রুতির ক্ষেত্রে রাজনৈতিক ইচ্ছার অভাব রয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, তেল আমদানির ওপর ধাক্কা এবং মার্কিন-ইরান যুদ্ধ ও ইউক্রেনে রাশিয়ার সংঘাতের কারণে তৈরি হওয়া ভূ-রাজনৈতিক উত্তেজনার মুখোমুখি হওয়ায় কপ-৩১-এ বড় ধরনের কোনো অগ্রগতি বা সমঝোতার আশা খুব কমই রয়েছে।
এবারের কপ-৩১ সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করলেও একটি অস্বাভাবিক ব্যবস্থার অধীনে অস্ট্রেলিয়া আলোচনা ও মধ্যস্থতার মূল দায়িত্বে রয়েছে; যা সম্মেলনটি কে আয়োজন করবে তা নিয়ে বিরোধ মেটালেও, এটি কীভাবে কাজ করবে তা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে কপ-৩১ সভাপতি এবং তুরস্কের পরিবেশমন্ত্রী মুরাত কুরুম এবং অস্ট্রেলিয়ার জলবায়ু মন্ত্রী ক্রিস বোয়েন করতালির মধ্যে একসাথে হাত উঁচিয়ে ধরে তাদের মধ্যকার সহযোগিতার প্রশংসা করেন।
দীর্ঘদিন ধরে একের পর এক চুক্তি এবং উচ্চাকাঙ্ক্ষী ঘোষণার পর এই দুই দেশ এবারের সম্মেলনটিকে প্রতিশ্রুতিগুলোকে বাস্তব পদক্ষেপে রূপ দেওয়ার লক্ষ্যে ‘বাস্তবায়নমূলক কপ’ হিসেবে চিহ্নিত করেছে।
তবে জলবায়ু নিয়ে এই বৈশ্বিক কূটনীতিতে এখনো বড় এক খেলোয়াড়ের অনুপস্থিতি রয়েছে, কারণ জলবায়ু-সন্দেহবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কপ৩১ সম্মেলনে তাঁর কোনো সরকারি প্রতিনিধি পাঠাননি।
তবে গত সপ্তাহের ঐতিহাসিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়ে বেশ প্রফুল্ল মেজাজে থাকা ডেমোক্র্যাটদের একটি মার্কিন সংসদীয় প্রতিনিধিদল আনতালিয়ায় সম্মেলনে অংশ নিতে আসছে।
তথ্যসূত্র : বিবিসি, আল জাজিরা, রয়টার্স
(ওএস/এএস/নভেম্বর ১০, ২০২৬)
পাঠকের মতামত:
- কাপ্তাইয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
- ‘শেখ হাসিনাকে পাসপোর্ট দিলে বিচারব্যবস্থার সঙ্গে মশকরা করা হবে’
- ডিসেম্বরের মধ্যে সিইপিএ খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া
- অর্থায়নের বিতর্ক দিয়ে কপ-৩১ জলবায়ু সম্মেলন শুরু
- কোটালীপাড়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গেটে তালা, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ১
- টেস্ট র্যাংকিংয়ে বাংলাদেশের দুই ধাপ অবনতি
- ‘আর না, অনেক দিন চুপ ছিলাম’
- ‘দুঃসময়ে গুপ্ত, সুসময়ে বিপ্লবীর ভান’
- ‘ধর্মঘট মাঠে নাই, মিডিয়ায় আছে’
- ৭ নভেম্বর সফল না হলে বাংলাদেশ পুতুল রাষ্ট্রে পরিণত হতো
- ২৪ ঘণ্টায় সারা দেশে কমপক্ষে ১২টি যানবাহনে আগুন
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার’
- আটঘরে চেয়ারম্যান প্রার্থী মাহফুজ খানের মোটরসাইকেল শোভাযাত্রা
- ধামরাইয়ে দুই শতাধিক মন্দিরে কালীপূজা ও দীপাবলী উৎসব অনুষ্ঠিত
- সুন্দরবনে বনদস্যু নির্মূলে এক দফা দাবিতে খোলপেটুয়া নদীতে জেলেদের নৌ মানববন্ধন ও বিক্ষোভ
- ফরিদপুরে বিএসটিআই এর মোবাইল কোর্ট, দুইটি প্রতিষ্ঠান সীলগালা
- ফরিদপুরে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৮ যুবকের আমৃত্যু কারাদণ্ড
- ৭নং সেক্টরে মুক্তিবাহিনী পাকসেনা বোঝাই একটি ট্রেনকে এ্যামবুশ করে
- সাংবাদিক ও কলামিস্ট রিয়াজুল রিয়াজকে হত্যার হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার
- শুরু হলো জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
- ঈশ্বরদীতে হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য সার্বভৌমত্ব র্যালি
- কাপ্তাইয়ে ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে এসি-ফ্রিজ মেরামত প্রশিক্ষণ সম্পন্ন ও সনদ বিতরণ
- মাদকের সঙ্গে জড়িতদের তিন মাস থেকে তিন বছরের জেল-জরিমানার নির্দেশ
- গোপালগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত
- হালদা-কর্ণফুলী রক্ষায় কাপ্তাইয়ে প্রজননক্ষেত্র ও জীববৈচিত্র্য রক্ষায় অংশীজনদের অঙ্গীকার
- যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার
- চাঁদপুরে জাহাজে ডাকাতের হামলা, ৭ মরদেহ উদ্ধার
- সিলেটে ঘরে ঘরে নবান্ন উৎসব, কৃষকের মুখে হাঁসি
- পটুয়াখালীতে স্বামীকে হত্যা করে স্ত্রীর আত্মসমর্পণ
- পলাশবাড়ী পৌরসভার বাজেট ঘোষণা
- ব্রাহ্মণবাড়িয়া ‘দেবনাথ মহাশ্মশান’র ১৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান
- ভৈরবে জন্ম নিবন্ধন সংশোধনে চরম ভোগান্তি
- কাজের চাপে মাথাব্যথা, স্বস্তি দেবে যে পানীয়
- বিশ্বকাপের ভক্তদের উৎসবে হামলার হুমকি তদন্ত করছে ফেডারেল কর্তৃপক্ষ
- ‘একদিকে ফ্যামিলি কার্ড, অন্যদিকে মা-বোনদের গায়ে হাত’
- ‘আগামীতে বাবা-মায়ের নামসহ চাঁদাবাজ-বাটপারদের তালিকা ঝুলিয়ে দেওয়া হবে’
- ‘সাম্প্রদায়িক উসকানিদাতাদের এদেশে ঠাঁই হবে না’
- নীলফামারীর ঐতিহ্যবাহী বড় মাঠ রক্ষায় ‘সোনালী অতীত’ ক্লাবের স্মারকলিপি
- চিনা বাদাম চাষে ঝুঁকছেন জগন্নাথপুরের কৃষকরা
- দেশে তুলা চাষের অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ ও প্রণোদনা
- জহির খান’র কবিতা
- ‘আর না, অনেক দিন চুপ ছিলাম’
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- কুলিয়ারচরে দোকানপাটসহ ১১ ঘরে অগ্নিকাণ্ডে অর্ধ কোটি টাকার মালামাল পুড়ে ছাই
- লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
-1.gif)








