ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৯ সালে দায়িত্ব ছাড়ার আগেই তিনি কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান। কমিউনিস্ট শাসিত ক্যারিবীয় দ্বীপদেশটিতে সামরিক অভিযান চালানোর বিষয়টিও তিনি ‘নিশ্চিতভাবেই বিবেচনা করবেন’ বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রক্ষণশীল ধারার রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার প্রশাসন কিউবার রাজধানী হাভানার পরিস্থিতি ‘খুব কাছ থেকে’ পর্যবেক্ষণ করছে। তিনি কিউবাকে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ বলেও উল্লেখ করেন।
ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি চূড়ান্ত করতে চাই।’ পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, কিউবার কর্তৃপক্ষকে ক্ষমতাচ্যুত করতে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা জানালেন তিনি।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবার বিষয়ে পদক্ষেপ নিতে ‘খুবই আগ্রহী’ হবেন। রুবিওর মা-বাবা কিউবার বংশোদ্ভূত।
কিউবায় স্বল্পমেয়াদি সামরিক অভিযান চালানোর বিষয়টিও তিনি ‘নিশ্চিতভাবেই বিবেচনা করবেন’ বলে জানান।
এমন বক্তব্যের মধ্যেই কিউবার ওপর ব্যাপক অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটিতে জ্বালানি ও অর্থনৈতিক সংকট আরও গভীর হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে কিউবায় একাধিকবার দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। পাশাপাশি জ্বালানি ও খাদ্যসংকটও চলছে।
বৃহস্পতিবার ওয়াশিংটনে কিউবার দূতাবাস জানিয়েছে, ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের অবরোধের কারণে কিউবার আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৮০০ কোটি ডলার।
চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় কিউবার তেলবাহী ট্যাংকার ও শিপিং কোম্পানিগুলোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। একই সঙ্গে কিউবার সামুদ্রিক ও নৌপরিবহন খাতে ব্যবসা করা যেকোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা ব্যক্তির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। কিউবার সরকারের ‘ক্ষতিকর কর্মকাণ্ড’ বন্ধ করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় ওয়াশিংটন।
এর আগে ২০২৬ সালের ২৯ মার্চ ট্রাম্প বলেছিলেন, ওয়াশিংটনের কার্যত জ্বালানি অবরোধ সত্ত্বেও রাশিয়া কিউবায় তেল পাঠাতে পারে। ওই সময় সংকটকবলিত দ্বীপদেশটিতে অপরিশোধিত তেল নিয়ে একটি রুশ ট্যাংকার পৌঁছানোর কথা ছিল। ৭ লাখ ৩০ হাজার ব্যারেল অপরিশোধিত তেলবাহী ‘আনাতোলি কলোদকিন’ ট্যাংকারটি ২৯ মার্চ সন্ধ্যায় কিউবার উত্তর-পূর্ব উপকূলে অবস্থান করছিল। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা মেরিনের তথ্য অনুযায়ী, ৩১ মার্চের মধ্যে পশ্চিমাঞ্চলীয় মাতানজাস বন্দরে জাহাজটির নোঙর করার কথা ছিল।
ট্রাম্প প্রশাসনের এসব পদক্ষেপের প্রতিক্রিয়ায় ওয়াশিংটনে কিউবার দূতাবাস বলেছে, এর ফলে জ্বালানি অবরোধ আরও তীব্র হচ্ছে। এতে হাসপাতালগুলো নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ থেকে বঞ্চিত হচ্ছে এবং সাধারণ পরিবারগুলোকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হচ্ছে।
দূতাবাসের ভাষায়, ‘এই অবরোধ কোনো সরকারের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নয়। এটি সম্মিলিত শাস্তি, যার শিকার হচ্ছেন প্রতিদিনের সাধারণ মানুষ।’
এর আগেও কিউবার রাজধানী হাভানায় ‘বন্ধুত্বপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের’ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের নজর কিউবার দিকে যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। এমনকি দেশটি নিয়ে নিজের ইচ্ছামতো যেকোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, কিউবা ‘দখলে নেওয়ার’ সম্মান তার ভাগ্যে জুটতে পারে বলে তিনি মনে করেন।
গত মে মাসে কিউবার জ্বালানিমন্ত্রী ভিসেন্তে দে লা ও লেভি জানিয়েছিলেন, প্রায় এক কোটি জনসংখ্যার দেশটিতে জ্বালানি তেল ও ডিজেলের মজুত শেষ হয়ে গেছে। দেশের পরিস্থিতিকে তিনি ‘অত্যন্ত সংকটপূর্ণ’ বলে বর্ণনা করেন।
বিশ্লেষকেরা সাধারণত কিউবায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানোর সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাদের মতে, সামরিক পদক্ষেপের পরিবর্তে দেশটির সরকারের ওপর আরও অর্থনৈতিক চাপ প্রয়োগের সম্ভাবনাই বেশি।
তথ্যসূত্র : সিএনবিসি
(ওএস/এএস/নভেম্বর ১৪, ২০২৬)
পাঠকের মতামত:
- ‘শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়’
- দোষী সাব্যস্ত হলেও বদলি হননি সাতক্ষীরা জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা
- কাপ্তাইয়ে বিএসপিআই পেল বিএসআরএমের উপহারের নতুন বাস
- ‘সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা’
- ‘সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে গণতান্ত্রিক ও মানবিক দেশ গড়তে চাই’
- ক্ষমতার মেয়াদ শেষের আগে কিউবায় হামলার হুমকি ট্রাম্পের
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- চরম দারিদ্রতায় ১৩ মাসের শিশুকে বিক্রি, উদ্ধার করলেন ইউএনও
- আ’লীগের হরতাল ও নাশকতার প্রতিবাদে সালথায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
- ঠাকুরগাঁও সীমান্তে দুই চিতাবাঘের আনাগোনায় আতঙ্কে সীমান্তবাসী
- দক্ষিণবঙ্গ সাহিত্য সভা অনুষ্ঠিত হলো উত্তরের পঞ্চগড়ে
- কাপ্তাইয়ে পৃথক অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড়ে উদযাপিত কঠিন চীবর দানোৎসব
- গোপালগঞ্জে ১০ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত শতাধিক
- রাজবাড়ীতে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিত
- সালথায় নিজ অর্থায়নে রাস্তা নির্মাণ করছেন ছরোয়ার হোসেন
- ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে প্রয়োজন আগাম সচেতনতা
- সালথা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল আবারও গ্রেপ্তার
- হেমন্ত
- তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- ‘মস্তিষ্ক বিকলাঙ্গ না হলে জামায়াত আমির সংসদে ফালতু বলতে পারতো না’
- ২৭ নভেম্বরের মধ্যে অমিতাভের বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি
- ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার ডাগআউটে থাকছেন লিওনেল স্কালোনি
- জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অনুদানের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী
- আগামী ১৬ নভেম্বর মধুখালীতে কল্পনা সাহার আদ্যশ্রাদ্ধ
- ‘স্বৈরাচারকে এ দেশে রাজনীতি কিংবা সন্ত্রাসের সুযোগ দেবে না মানুষ’
- ‘ফোবানার ভিশন ২০৪০ বাস্তবায়নই এখন আমার দিবারাত্রির স্বপ্ন’
- কলাপাড়ায় অটোরিকশার ধাক্কায় শ্রমিক নিহত
- ধামরাইয়ে কুমারী পূজা অনুষ্ঠিত
- কালিয়াকৈরে র্যাবের অভিযানে চাঁদাবাজ চক্রের ৮সদস্য গ্রেফতার
- পঞ্চগড় সোহান স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টের শেষ সেমিফাইনালে বিজয়ী সৈয়দপুর
- নীলফামারী জেলা বিএনপির নেতৃত্বে নাটকীয় রদবদল
- পাঁচ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী
- ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত আলী আজগরের পরিবারের পাশে এসডিআই
- শকুন এবং আমি
- ১০ ফুট লম্বা ইরাবতী ডলফিন ভেসে এসেছে কুয়াকাটায়
- স্ত্রীর স্বীকৃতি দাবিতে স্বামীর বাড়িতে অনশন, আত্মহত্যার চেষ্টা
- একটি মহল দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- সাতক্ষীরায় মুক্তিবাহিনী পাকবাহিনীর একটি জীপ এ্যামবুশ করে
- হত্যা ঘটনার জেরে দশ বছর ধরে ভিটে ছাড়া পাঁচ পরিবার
- পঞ্চগড় জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বিজয়ী তেঁতুলিয়া
- ‘মব জাষ্টিস সরকার বরদাস্ত করবে না’
- মুকুটি আর কুকুটি
- রানীনগরে কমলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের
- নিউ ইয়র্কে ‘আল্লাহু আকবার’ বলে ছুরিকাঘাত, অভিযুক্তের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ
- যশোরে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার ভরার অভিযোগ
-1.gif)








