হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সৌদি আরবে দুই দিনে ১৫ বার জরুরি সতর্কতা জারি করেছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এর মধ্যে বৃহস্পতিবার এক দিনেই জারি করা হয়েছে ১২টি সতর্কবার্তা।
শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাত থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত আরও তিনটি সতর্কতা জারি করা হয়।
সতর্কতাগুলো দেওয়া হয়েছে ইয়েমেন সীমান্তসংলগ্ন সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আবহা, জিজান ও খামিস মুশাইত এলাকায়। এসব এলাকার মধ্যে খামিস মুশাইতে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি রয়েছে।
আল-জাজিরার তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৯ মিনিট থেকে বিকেল ৫টা ৫৯ মিনিট পর্যন্ত ১২টি সতর্কবার্তা জারি করা হয়।
এর মধ্যে আবহা শহর ও খামিস মুশাইত এলাকায় তিনবার করে, রিয়াদে দুবার এবং ওয়াদি আল-দাওয়াসির, আল-সুলাইয়িল, নাজরান ও আল-খারজ এলাকায় একবার করে সতর্কতা দেওয়া হয়।
তবে, বেশিরভাগ সতর্কতাই কয়েক মিনিটের মধ্যে তুলে নেওয়া হয়। কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে হুমকি কেটে গেছে বলে নিশ্চিত হওয়ার পর এসব সতর্কতা প্রত্যাহার করে।
এরই মধ্যে, গত বৃহস্পতিবার হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরবের রাজধানী রিয়াদের সবচেয়ে উঁচু ভবন পিআইএফ টাওয়ার। ভবনটির সাত থেকে আট তলার জানালা ভেঙে গেছে।
এছাড়া, বাইরের ধাতব আবরণের কিছু অংশ বেঁকে গেছে এবং আশপাশের কয়েকটি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।
ভবনটি সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর। সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ প্রকাশিত ছবিতেও ভবনটিকে পিআইএফ টাওয়ার হিসেবে শনাক্ত করা হয়েছে।
এদিকে, হুথিরা রিয়াদের আর্থিক এলাকায় দুই দফা হামলার দাবি করেছে।
পাশাপাশি, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং পূর্বাঞ্চলীয় প্রদেশ জুবাইলের সাদাফ পেট্রোকেমিক্যাল কোম্পানিতেও হামলার দাবি করেছে গোষ্ঠীটি।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/নভেম্বর ২০, ২০২৬)
পাঠকের মতামত:
- প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ
- হুথি হামলার আতঙ্কে ২ দিনে সৌদিতে ১৫ বার সতর্কতা
- ‘দেশের শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানো দরকার’
- বড় জয় দিয়ে এশিয়া কাপ রাইজিং স্টারস-এ বাংলাদেশের শুভ সূচনা
- আবারও আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন নাজিফা তুষি
- ‘আইসিজের রায় রোহিঙ্গা সংকট সমাধান-ন্যায়বিচারে ভূমিকা রাখবে’
- ‘১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা’
- স্বর্ণের দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা
- ৩০ নভেম্বরের মধ্যে সরকারি বাসার সাবলেট অপসারণের নির্দেশ
- ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ’
- কিশোরগঞ্জে পাকবাহিনীর সাথে মুক্তিবাহিনীর তুমুল সংঘর্ষ শুরু হয়
- শৈশবের চঁড়ুই ভাতি এবং...
- সাতক্ষীরায় ওয়ার্ড বিএনপি’র দুই সদস্যকে বাড়ি থেকে ডেকে এনে গ্রেপ্তার দেখানোর অভিযোগ
- চাটমোহরে ৪০ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ ও লীলা কীর্তন
- বগুড়ার শেরপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার
- শীত উপলক্ষ্যে ওয়ালটনের নতুন প্রিমিয়াম মডেলের গিজার, ইলেকট্রিক কেটলি ও রুম হিটার উন্মোচন
- আ.লীগের লকডাউনের প্রতিবাদে ঈশ্বরদীতে বিএনপির শোডাউন
- পদ্মা সেতু দিয়ে ১৭ জেলার যানবাহন চলাচল বন্ধ, হচ্ছেনা মোংলা বন্দরের পন্য পরিবহন
- সোনাতলার কানুপুরে নবান্ন মেলা, মাছ বিক্রি প্রায় ২০০ মণ
- মুক্তিপণ দিতে না পারায় এক সপ্তাহেও বাড়ি ফিরতে পারেননি অপহৃত ৪ জেলে
- দীর্ঘস্থায়ী সংকটে আশ্রয়শিবিরে শিক্ষা, কর্মসংস্থানের সুযোগ কমছে
- কলারোয়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণ, ভ্যান চালকের যাবজ্জীবন
- পারমাণবিক বিদ্যুৎ পরিচালনায় আত্মবিশ্বাসী বাংলাদেশ, রূপপুরে দক্ষতার নতুন দৃষ্টান্ত
- মিয়ানমারে ‘রোহিঙ্গা গণহত্যা’র প্রমাণ পেয়েছে হেগের আন্তর্জাতিক আদালত
- পাওনা টাকা চাওয়ায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- কর্মক্ষেত্রে বাধা দিতে মানহানিকর অভিযোগের তদন্ত দাবি করছেন প্রধান শিক্ষক
- কুমিল্লার এডিসি হলেন সৈয়দ শামসুল তাবরীজ
- জীবননগরে মাংস সংরক্ষণ করে বিক্রির দায়ে জরিমানা
- ‘হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সেতুবন্ধন গড়তে চায় বিএনপি’
- জামালপুরে জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্ট
- ডিজিটাল প্রতারণার ৭ ধরন, নিরাপদ থাকবেন যেভাবে
- কুমিল্লায় অটোরিকশা ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- ধামরাইয়ে চলছে জোড় প্রচারণা, ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছে প্রার্থীরা
- প্রচারণায় এগিয়ে বিএনপি, নীরবে এগুচ্ছে স্বতন্ত্র
- উখিয়ায় রোহিঙ্গা শিবিরে ৩ তরুণকে কুপিয়ে ও গুলি করে হত্যা
- পলাশবাড়ীতে বসুন্ধরা শুভ সংঘের আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি
- টানা পঞ্চমবার ‘সাহসী সাংবাদিকতা’ সম্মাননা পেলেন ছাবেদ সাথী
- নির্দিষ্ট সময়ে খাবার না খেলে শরীরে দেখা দেয় নানা সমস্যা
- ধামরাইয়ে নতুন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যোগদান
- নেমন্তন্ন
- ‘খালেদা জিয়ার আসনে প্রার্থী দেবে না গণঅধিকার পরিষদ’
- মুক্তিযুদ্ধের এক বীরউত্তম
- সম্মিলিতভাবে দেশকে নতুন করে গড়ার আহ্বান সোহেল তাজের
- মহান মুক্তিযুদ্ধে আমার যুদ্ধ
- হাজীগঞ্জ রণক্ষেত্র : নিহত ৬, আহত ৬০
-1.gif)








