গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
মতিউর রহমান মুন্না, গ্রিস থেকে : গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ দূতাবাস, এথেন্স- এর উদ্যোগে গ্রিসের প্রবাসী বাংলাদেশিদের জন্য গতকাল রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করা হয় ।
দূতাবাসের সার্বিক তত্ত্বাবধান ও গ্রিসের একটি স্বনামধন্য এবং শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান IEK Delta-এর মাধ্যমে এই কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদের উপস্থিতিতে গ্রিস প্রবাসী ১৫০ জন বাংলাদেশি তরুণ-তরুনী এই রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ কোর্সের দ্বিতীয় ব্যাচে অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণকে ঘিরে প্রবাসী বাংলাদেশী জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
গ্রিসে নিযুক্ত রাষ্ট্রদূত আসুদ আহমেদ উক্ত প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালনা করার অনুমতি দেয়ায় প্রবাস বান্ধব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ এবং আগ্রহী প্রশিক্ষণার্থীদের স্বাগতম জনান। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে গ্রিসে প্রবাসী বাংলাদেশিদের আর্থিক ও সামাজিক অবস্থান আরও সুদৃঢ় হবে। গ্রিসের অর্থনীতি মূলত তিনটি সেক্টরের উপর নির্ভরশীল- তৈরি পোশাক শিল্প, কৃষি খাত এবং রেষ্টুরেন্ট খাত। এর মধ্যে রেষ্টুরেন্ট খাতে শ্রমিকের চাহিদা সবচেয়ে বেশি। প্রতিবছর গ্রিসের মোট জনসংখ্যার চেয়ে বেশি পরিমানে পর্যটক গ্রিসে আসে। এই বিপুল সংখ্যক পর্যটকদের খাবারের যোগান দিতে দক্ষ জনশক্তি প্রয়োজন। যেহেতু, বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি আমদানির সুযোগ এখনও পর্যন্ত সৃষ্টি হয়নি তাই এই খাতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের যোগ্যতা প্রমানের যথেষ্ট সুযোগ রয়েছে। এছাড়া গ্রিসে বসবাসরত বাংলাদেশিদের রেষ্টুরেন্টে কাজের উপর পর্যাপ্ত দক্ষতা ও সুযোগ না থাকায় তাঁরা সঠিক মর্যাদা ও বেতন পাচ্ছেন না। সেই অভাব পূরণের লক্ষ্যেই বাংলাদেশ দূতাবাস এথেন্স, গ্রিসের যুগান্তকারী এই উদ্যোগ অদক্ষ ও অপেক্ষাকৃত নতুন প্রবাসী বাংলাদেশিদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থান সৃষ্টির নতুন-নতুন সুযোগ তৈরি করে দেবে এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পাবে।
দূতাবাস বিশ্বাস করে যে, মুজিববর্ষে বাংলাদেশ সরকারের এই প্রবাস বান্ধব কার্যক্রম মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়নে একটি মাইলফলক হিসেবে কাজ করবে। রাষ্ট্রদূত প্রশিক্ষণার্থীদের গ্রিসে জীবিকার জন্য অক্লান্ত পরিশ্রমের পাশাপাশি সর্বদা বাংলাদেশের সুনাম ও মর্যাদার দিকে খেয়াল রাখতে পরামর্শ দেন। অদূর ভবিষ্যতে তাঁদের মাধ্যমেই গ্রিকদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট IEK Delta ট্রেনিং ইনিস্টিটিউট এর সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি প্রশিক্ষণার্থীদের আন্তরিকতা ও ধৈর্য্য সহকারে প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করতে বিশেষভাবে অনুরোধ করেন। আগামীতে গার্মেন্টস শিল্পের শ্রমিকদেরও আরো উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন দূতালয় প্রধান ও কাউন্সিলর মোহাম্মদ খালেদ।
প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দূতাবাসের কাউন্সেলর মোহাম্মদ খালেদ । তিনি উল্লেখ করেন এই প্রশিক্ষণ কোর্সটি একটি চলমান প্রক্রিয়া, পরবর্তীতে দূতাবাসের তত্বাবধানে আরও ৫ টি ব্যাচে মোট ৯০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে দূতাবাসের প্রথম শ্রচিব (শ্রম) বিশ্বজিত কুমার পালসহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
(এম/এসপি/নভেম্বর ১৪, ২০২১)
পাঠকের মতামত:
- গোপালগঞ্জে জুলাই শহিদ দিবসে শ্রদ্ধা নিবেদন
- নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই শহীদ দিবস পালিত
- পাংশা বনিক সমিতির সেক্রেটারির বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত মামলা
- সুষম বণ্টন-দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় নেতার
- সন্তানের ভরণপোষণ মা-বাবার তালাক-বিরোধের ওপর নির্ভরশীল নয়
- জর্ডানের বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
- অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা
- মুক্তিযোদ্ধাদের গেরিলা হামলায় তিন নৌকা বোঝাই পাক সৈন্য নিহত হয়
- ‘সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে’
- সালথায় তিন ব্যবসায়ীকে জরিমানা
- সাতক্ষীরা মেডিকেলে আউটসোসিং কর্মচারি নিয়োগে ষড়যন্ত্রের অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
- নীলডুমুর ১৭ বিজিবির উদ্যোগে অসহায়, দুস্থ ও মাঝে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
- সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
- তালায় জামায়াত নেতার নেতৃত্বে কৃষকের মৎস্য ঘের লুট
- ফরিদপুরে ‘প্রাথমিক শিক্ষা পদক’ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
- শ্যামনগরে তিন বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা, মেয়াদোত্তীর্ণ খাদ্যসামগ্রী ধ্বংস
- স্কুলের পরিত্যক্ত ভবন ভাঙার সময় ছাদ ধসে ৬ শ্রমিক আহত
- কানাইপুরের তিনটি বেকারিতে ‘টাস্কফোর্স’র মোবাইল কোর্ট অভিযান
- বড়াইগ্রামে একসঙ্গে জন্ম নেওয়া তিন বোনই পেয়েছে প্রাথমিক বৃত্তি
- ৬৯'র স্মৃতি কথায় পঞ্চগড়ের রাজপথ
- পরীক্ষা শেষে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষার্থীদের মিছিল
- ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার ২০
- কাশিয়ানীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
- গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার উদ্বোধন
- ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড
- ‘স্বাস্থ্যবিধি মেনে করোনাকালিন খেলাধুলা পরিচালনা করবো’
- ‘জাতির ঐক্য বজায় রাখতে কেউ যেন বিভেদের পথে না যায়’
- গাইবান্ধায় তাওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় নারীদের অধিকার বিষয়ক আলোচনা সভা
- ধ্বংসের পথে কালের সাক্ষী রাজা রাম মন্দির
- ভূঞাপুরে মুক্তিযুদ্ধ গবেষক শফিউদ্দিনের স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব
- ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের কমিটি গঠন
- ইতিহাস গড়ে দেশে ফিরলেন ওয়াসফিয়া নাজরীন
- জামালপুরে পতাকা উত্তোলন দিবসে দুই মুক্তিযোদ্ধা ও এক সাংবাদিককে সম্মাননা
- পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুলে দক্ষতা ও আবিষ্কার প্রতিযোগিতা
- চাষী
- বরগুনায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- টুনিরহাট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছালো টুস্টার বোদা
- কাজাখস্তানে ব্যাপক সহিংসতা, সেনা পাঠাচ্ছে প্রতিবেশীরা
- বাংলাদেশের সিডস ফর দ্য ফিউচার দল বিশ্বসেরা দশে
- আবারও ফোবানা পুরুস্কার পেলেন বাংলা প্রেস সম্পাদক ছাবেদ সাথী
- বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পলাশবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত
- দুই নাম্বারি চক্করের পলিটিক্স আর চলবে না : ফুয়াদ
- নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির সাবেক কর্মকর্তাদের মিলনমেলা ছিনতাই
- ‘স্মার্ট বাংলাদেশ’র শুরুটা আশা জাগানিয়া
- গ্রিসে বাংলাদেশিদের জন্য রন্ধন শিল্পের উপর মৌলিক প্রশিক্ষণ
-1.gif)







